```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

তৃণমূলের জনসংযোগ যাত্রার আগে কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দিলেন অভিষেক

সোমবার কোচবিহার থেকে শুরু হয়েছে তৃণমূলের ‘নব জোয়ার কর্মসূচি’ ৷ এই কর্মসূচিতে যোগ দিতে এদিন বিকেলে কোচবিহারে পৌঁছন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ হেলিকপ্টারে কোচবিহারের এবিএন শীল কলেজ মাঠে নামেন তিনি ৷ এরপর সেখান থেকে যান বিখ্যাত মদনমোহন মন্দিরে ৷ সেখানে এদিন পুজোও দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এরপর সড়কপথে বাংলাদেশ সীমান্ত লাগোয়া দিনহাটার বামনহাটে যান তিনি । এখানেই সোমবার রাত্রিবাস করার কথা তৃণমূলের যুবরাজের ৷ মঙ্গলবার সকালে গিতালদহে বিএসএফের গুলিতে মৃত রাজবংশী যুবক প্রেমকুমার বর্মনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন তিনি। এরপর মাধাইখাল কালীমন্দিরেও পুজো দেবেন তিনি । সেখান থেকে সাহেবগঞ্জ ফুটবল মাঠে ও সিতাই বিধানসভা কেন্দ্রের গোসানিমারি ও শীতলকুচিতে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, জেলায় তিনদিন থাকবেন অভিষেক ৷ তাঁর কর্মসূচির জন্য বিরাট আয়োজন করা হয়েছে জেলা তৃণমূলের পক্ষ থেকে ৷ যেখানে অভিষেক অধিবেশন ও রাত্রিবাস করবেন সেখানে তৈরি হয়েছে আধুনিক তাঁবু ৷ এই তাঁবুগুলিতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকেও বসার কথা তাঁর ৷ আগামী ২৫ এপ্রিল থেকে প্রায় দু মাস সেই কর্মসূচি চলবে বলে দিক কয়েক আগে নিজেই জানিয়েছেন অভিষেক। সেই কর্মসূচিতে অংশ নিতেই সোমবার কোচবিহারে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গেছে আগামীকাল মঙ্গলবার কোচবিহারের একাধিক জনসভা এবং কর্মসূচিতে অংশ নেবেন অভিষেক। জন সংযোগ যাত্রার আগে মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন তিনি। বানরহাট ফুটবল মাঠে যে শিবির তৈরি করা হয়েছে, সেখানে রাত কাটাবেন অভিষেক। সন্ধ্যা ৬টাতেই সেখানে পৌঁছে যাবেন তিনি। ২৫ এপ্রিল মঙ্গলবার দিনভর কর্মসূচি রয়েছে অভিষেকের। সকাল সাড়ে ৯টায় বিএসএফের গুলিবর্ষণে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। বানরহাট ফুটবল মাঠের শিবিরে ওই পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। সকাল ১০টা ১০ মিনিটে দিনহাটা ২ নম্বর ব্লকের মাধাইখাল কালীবাড়ি দর্শন করবেন ডায়মন্ড হারবারের সাংসদ। এর পর সাড়ে ১০টা থেকে জনসভায় যোগ দেবেন তিনি। দিনহাটা বিধানসভার অন্তর্গত সাহেবগঞ্জ ফুটবল মাঠে হবে সেই জনসভা। দুপুর সাড়ে ১২টা নাগাদ সিতাই বিধানসভার অন্তর্গত সিতাই গোঁসাইমারি হাই স্কুলে জনসভায় যোগ দেবেন অভিষেক। এই জনসভা সেরে তিনি যাবেন শীতলকুচিতে। সেখানে শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে হবে অপর এক জনসভা। এই জনসভা শেষ করে মাথাভাঙায় পৌঁছবেন অভিষেক। সেখানে তিনি যোগ দেবেন গ্রাম বাংলার মতামত কর্মসূচিতে। মাথাভাঙা কলেজের মাঠে হবে সেই কর্মসূচি। দুর্নীতি সহ একাধিক ইস্যুতে বিদ্ধ রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারির আগেই ঘর গোছাতে চাইছে। সেই লক্ষ্যেই নতুন কর্মসূচির ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচির নাম ‘জন সংযোগ যাত্রা’। পঞ্চায়েতের প্রার্থী ঠিক করতে গ্রাম বাংলার মতামত নামের কর্মসূচির কথাও জানিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড।

error: Content is protected !!