```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

পদত্যাগ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়!

আচমকাই পদত্যাগ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়৷ এ দিন লন্ডন থেকে সরাসরি রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে ই মেল করে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল৷ অ্যাডভোকেট জেনারেল তথা রাজ্যের প্রধান আইনী পরামর্শদাতার এই আচমকা পদত্যাগের খবরে চাঞ্চল্য ছড়িয়েছে আইনজীবীমহলে। সূত্রের খবর রাজ্যপালকে পদত্যাগপত্র পাটালেও রাজ্যের আইনমন্ত্রী অথবা আইন দফতরে এখনও পদত্যাগপত্র পাঠাননি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়৷ ফলে তাঁর পদত্যাগের কারণ নিয়ে চর্চা আরও বেড়েছে৷ প্রসঙ্গত, কিছু আগেই পদত্যাগ করেন পাবলিক প্রসিকিউটার শাশ্বতগোপাল মুখোপাধ্যায়। আর তারপর থেকেই আইনজীবীমহলের একংশে জল্পনা উঠতে শুরু করে যে, এবার হয়ত পদত্যাগ করতে পারেন অ্যাডভোকেট জেনারেল। আর এবার সেই খবরই পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে এবার রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে আবারও এই পদে ফিরিয়ে আনা হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। রাজ্যে অ্যাডভোকেট জেনারেল বা আইনজীবীদের পদত্যাগের ইতিহাস নতুন নয়। এই নিয়ে ২০১১ সালে রাজ্যে পরিবর্তনের পর মোট ৫ জন অ্যাডভোকেট জেনারেল পদত্যাগ করলেন৷

error: Content is protected !!