```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রাষ্ট্রপতি নির্বাচনের আগে শনিবারই সাংসদদের দিল্লি যাওয়ার নির্দেশ বিজেপির

রাষ্ট্রপতি নির্বাচন আগামী সোমবার। আর তার আগেই সমস্ত বিজেপি সাংসদের দিল্লি যাওয়ার নির্দেশ দিলেন কেন্দ্রীয় নেতারা। এদিনই সাংসদদের রাজধানীতে পৌঁছে যেতে হবে বলে জানা গিয়েছে বঙ্গ বিজেপি সূত্রে । আগামী দু’দিন রাষ্ট্রপতি নির্বাচনের খুঁটিনাটি নিয়ে চলবে প্রশিক্ষণ শিবির । রাষ্ট্রপতি নির্বাচন কীভাবে হয়, কীভাবে নির্ভুলভাবে নিজের ভোট দিতে হবে তা সবিস্তারে শেখানো হবে সাংসদদের ৷এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে জিতিয়ে আনতে কোমর বেঁধে নেমেছে বিজেপি। আর তাই নির্বাচনের ঠিক দু’দিন আগেই দলের সাংসদদের দিল্লি পৌঁছনোর নির্দেশ দিয়েছে নেতৃত্ব। সাংসদদের উপস্থিতি নিয়ে যাতে কোনওরকম সমস্যা না হয় তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত । পাশাপাশি আজই বিজেপি সভাপতি জেপি নাড্ডা সাংসদদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন বলে খবর ৷

error: Content is protected !!