```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

কাবেরীর জল বিবাদ নিয়ে বনধ কর্নাটকে, জারি ১৪৪ ধারা

শনিবার অবধি কর্নাটকে বন্ধ থাকবে সমস্ত স্কুল, কলেজ। প্রসঙ্গত, প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুতে কাবেরী নদীর জল ছাড়া নিয়ে উত্তপ্ত কর্নাটক। কাবেরীর জল ছাড়ার প্রতিবাদে শুক্রবার কর্নাটক বন্‌‌ধের ডাক দিয়েছে কন্নড়পন্থী সংগঠন এবং কৃষক সংগঠনগুলি। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অচল থাকবে দক্ষিণের এই রাজ্য। শুক্রবার সকাল থেকেই বন্‌‌‌ধের ছবি ধরা পড়েছে বেঙ্গালুরু–সহ কর্নাটকের বিভিন্ন প্রান্তে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের বিভিন্ন প্রান্তে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। মান্ড্য জেলাতেও জারি করা হয়েছে ১৪৪ ধারা। এদিন বন্‌ধের ডাক দিয়েছে কন্নড়পন্থী সংগঠন ‘কন্নড় ওকুট্টা’ এবং বিভিন্ন কৃষক সংগঠন। বন্‌ধকে সমর্থন জানিয়েছে কর্নাটকের অটো রিকশা এবং হেল রাইডার্স অ্যাসোসিয়েশন। বন্‌ধকে সমর্থন জানিয়েছে বিজেপি, জেডিএস। বন্‌ধ ঘিরে অশান্তি এড়াতে রাজ্যের বিভিন্ন প্রান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুক্রবার কর্নাটকের রাস্তায় ওলা, উবরের মতো ক্যাব পরিষেবা মিলবে না। শপিং মল, সিনেমা হলও বন্ধ থাকবে বলে জানা গেছে। বন্‌ধের প্রভাব পড়তে পারে বিমান পরিষেবাতেও। তবে রাজ্য সরকার পরিবহণ নিগম এবং বেঙ্গালুরু পরিবহণ নিগমের বাস পরিষেবা চালু থাকবে। খোলা থাকবে ব্যাঙ্ক। হাসপাতাল, অ্যাম্বুল্যান্সের মতো জরুরি পরিষেবাও সচল থাকবে। 

error: Content is protected !!