```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

২০২৪-এ বিজেপি জিতলে বাংলায় রামনবমীর মিছিলে হামলার সাহস কারও হবে নাঃ অমিত শাহ

রামনবমীর মিছিল ঘিরে গোলমালের ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ জানালেন, ২০২৪ এ বিজেপি জিতলে বাংলায় রামনবমীর মিছিলে হামলার সাহস কারও হবে না ৷ রামনবমীর শোভাযাত্রা নিয়ে সম্প্রতি পশ্চিমবঙ্গে যে অশান্তি ছড়িয়েছিল এবার সেই প্রসঙ্গই উঠে এল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যে ৷ তাঁর হুঁশিয়ারি ২০২৪ সালে বিজেপির জয়ের পর রামনবমীর মিছিলে হামলা চালানোর সাহস কারও হবে না ৷ শুক্রবার বীরভূমের সিউড়িতে বিজেপির জনসভা থেকে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন ৷এখানে উল্লেখ করা প্রয়োজন চলতি বছর রামনবমীর শোভাযাত্রা ঘিরে হাওড়ার শিবপুর ও হুগলির রিষড়ায় ব্যাপক গোলমাল হয় ৷ পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় পুরো ঘটনার দায় চাপিয়েছেন বিজেপির উপর ৷ বিজেপির তরফেও পালটা এর দায় তৃণমূলের উপর চাপানো হয়েছে ৷ এই পরিস্থিতিতে এদিন অমিত শাহ জানালেন রামনবমীর শোভাযাত্রায় হামলা হয়েছে তৃণমূল কংগ্রেসের তোষণের রাজনীতির জন্য ৷ ২০২৪ সালে বাংলা থেকে বিজেপি 35টি আসনে জিতলে এই সব বন্ধ হয়ে যাবে ৷ পাশাপাশি বিজেপিকে ভোট দিলে বাংলায় কী কী বন্ধ হতে পারে সেই খতিয়ানও তুলে ধরেছেন গেরুয়া শিবিরের এই হেভিওয়েট নেতা ৷তাঁর কথায় বাংলাকে সন্ত্রাস থেকে মুক্তি দিতে অনুপ্রবেশ বন্ধ করতে ও পাচারসহ সমস্ত দুর্নীতি বন্ধ করতে পারে একমাত্র বিজেপি ৷ এই প্রসঙ্গে তিনি অসমের উদাহরণ টেনেছেন ৷ সেখানে বিজেপির সরকার হওয়ার পর অনুপ্রবেশ ও গরুপাচার একেবারে বন্ধ হয়ে গিয়েছে বলে তিনি দাবি করেছেন ৷পাশাপাশি সারা দেশের প্রেক্ষিতে তাঁর বক্তব্য একমাত্র নরেন্দ্র মোদিই দেশকে সুরক্ষিত ও সমৃদ্ধ রাখতে পারেন ৷ পাকিস্তানকে উপযুক্ত জবাবও মোদিই দিতে পারেন ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায় এসব পারবেন না ৷ এর পর বাংলার প্রসঙ্গ টেনে অমিত শাহ বলেন বাংলায় শান্তি রাখতে দুর্নীতি রুখতে পরিবারতন্ত্র সরাতে হলে নরেন্দ্র মোদিকেই আবার প্রধানমন্ত্রী করতে হবে ৷তাই বীরভূম থেকে বাংলার জনগণের কাছে তিনি বিজেপিকে 35টি আসনে জেতানোর ডাক দিয়েছেন ৷ তাঁর দাবি বাংলা থেকে বিজেপির ৩৫ জন লোকসভায় সাংসদ হিসেবে গেলেই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন হবে ৷

error: Content is protected !!