```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

অমিতাভ বচ্চনের ৮০তম জন্মদিনে পরিবার এবং ভক্তকুলের শুভেচ্ছা , টুইট বার্তা পাঠালেন প্রধানমন্ত্রীও

আজ অমিতাভ বচ্চনের জন্মদিন ৷ বলিউড বিগ বি ৮০-তে পা দিলেন ৷ আর তাঁর জন্মদিন উপলক্ষে আবেগপূর্ণ পোস্ট করলেন মেয়ে শ্বেতা বচ্চন ৷ এদিন সোশ্যাল মিডিয়ায় শ্বেতা বাবাকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানান । ইনস্টাগ্রামে শ্বেতা অমিতাভের সঙ্গে কাটানো সুন্দর মুহুর্তগুলি তুলে ধরেন ৷ বাবার সঙ্গে দুষ্টু-মিষ্টি একগুচ্ছ ছবি শেয়ার করেন শ্বেতা । এর মধ্যে রয়েছে অমিতাভের সঙ্গে শ্বেতার ছোট থেকে বড় বয়সের বিভিন্ন ছবি ৷ এছাড়াও বিগ বি অর্থাৎ অমিতাভের বাবা-মা থেকে বিভিন্ন সময়ের ছবি দিয়েছেন শ্বেতা ৷ একটি ছবিতে দেখা যাচ্ছে, ছোট শ্বেতার হাত ধরে আছেন বাবা অমিতাভ । আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, ছোট অমিতাভ তাঁর প্রয়াত বাবা-মা হরিবংশ রাই বচ্চন এবং তেজি বচ্চনের সঙ্গে দাঁড়িয়ে আছেন । বাবাকে শুভেচ্ছা জানাতে শ্বেতা আবিদা পারভীন এবং নসিবো লালের গান তু ঝুমের লাইনগুলি ব্যবহার করছেন । তিনি ক্যাপশনে লেখেন, ‘পিদা নু ম্যায় সিনে লাভান..তে ম্যায় হাসদি জাভান..ওহ, পিদা নু ম্যায় সিনে লাভান..তে ম্যায় হাসদি জাভান..ধুপন দে নাল লাড-লাড কে ভে লাভিয়া আপনিয়ান চাভান..দুখ ভি আপনে, সুখ ভি আপনে, ম্যায় তে বাস এ জানা..সব নু সমাজ কে কি করনা আয়..দিল নু এহ সামঝাভান..তু ঝুম, ঝুম, ঝুম, ঝুম ঝুম, ঝুম….’ ৷ সবশেষে শ্বেতা লেখেন, ৮০তম জন্মদিনের শুভেচ্ছা টু মাই গ্রান্ড ওল্ড ম্যান ৷ শ্বেতা ছাড়াও অমিতাভের নাতনি নভ্যাও বিগ বি’কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ অমিতাভকে নিয়ে নভ্যা এদিন একটি হৃদয় ছুয়ে যাওয়া পোস্ট করেন । তিনি স্মৃতির অ্যালব্যাম থেকে দাদুর সঙ্গে তাঁর শৈশবের ছবি শেয়ার করেন ৷ যেখানে নভ্যা অমিতাভকে ‘নানা’ বলে সম্বোধন করেন ৷ তিনি লেখেন, ‘তু না থামেগা কাভি, তু না রুকেগা কাভি, তু না মুরেগা কাভি, কর শপথ, কার শপথ, কর শপথ, অগ্নিপথ, অগ্নিপথ, অগ্নিপথ’ । তোমার মতো কেউ নেই এবং হবেও না । শুভ জন্মদিন নানা ৷ পরিবারের সদস্যরা বটেই গতকাল রাত থেকে সামাজিক মাধ্যমে শুভেচ্ছার কার্যত বন্যা বইছে বলিউডের শাহেনশার জন্য । অমিতাভ বচ্চনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী তাঁকে শুভেচ্ছা জানান ৷ টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘অমিতাভ বচ্চনজিকে 80তম জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ৷ তিনি ভারতের অন্যতম উল্লেখযোগ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব, যিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের মুগ্ধ করেছেন এবং বিনোদন দিয়েছেন ৷ তিনি আরও দীর্ঘ ও সুস্থ জীবনযাপন করুন ৷’’ টুইটের শেষে বিগ বি-র টুইটার অ্যাকাউন্টকে মেনশন করেছেন প্রধানমন্ত্রী ৷

error: Content is protected !!