```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

হিন্দুরাষ্ট্রের পথ প্রশস্ত করতেই নতুন করে ইউনিফর্ম সিভিল কোড, অভিযোগ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের

ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি)-র মধ্যে ধাপ্পা আছে ৷ হিন্দু রাষ্ট্রের পথ প্রশস্তর সঙ্গে এটার নিশ্চয় যোগ আছে , বললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ৷ বুধবার এই নিয়ে তিনি আরও বলেন, ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আমরা হাজার বছর ধরে আছি, এটা নতুন কিছু নয় । এ দিন বীরভূমের বোলপুরে প্রতীচী বাড়িতে গিয়ে অধ্যাপক সেনের সঙ্গে দেখা করেন বিশ্বভারতীর পড়ুয়ারা । বিশ্বভারতীর বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অমর্ত্য সেন । প্রসঙ্গত, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সময়কালে বন্ধ হয়ে গিয়েছে ঐতিহ্যবাহী পৌষমেলা, বসন্তোৎসব । উঠেছে প্রাচীর ৷ প্রতিবাদ করলেই পড়ুয়া থেকে অধ্যাপক-অধ্যাপিকা, কর্মী, আধিকারিকদের সাসপেন্ড করার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে ৷ অন্যদিকে, কয়েক বছরের এনআইআরএফ র‍্যাঙ্কিংয়ে মান কমেছে বিশ্বভারতীর । এছাড়া, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে জমি কব্জাকারী বলে বিতর্কে জড়িয়েছেন বিশ্বভারতীর উপাচার্য ।এই আবহেই এ দিন শান্তিনিকেতনের প্রতীচী বাড়িতে গিয়ে অধ্যাপক সেনের সঙ্গে দেখা করেন বিশ্বভারতীর পড়ুয়ারা ৷ পড়ুয়ারা জানান, জমি বিতর্কে তাঁরা অধ্যাপক সেনের পাশে আছেন । এছাড়া, বিশ্বভারতীর বর্তমান পরিস্থিতি থেকে নিষ্কৃতি পেতে অমর্ত্য সেনের পরামর্শ চান পড়ুয়ারা ৷ প্রায় ৪৫ মিনিট পড়ুয়াদের সঙ্গে কথা বলেন অধ্যাপক সেন ৷ ইউনিফর্ম সিভিল কোড লাগু নিয়ে সাংবাদিকদের প্রশ্নে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেন, আমাদের মধ্যে নানা রকম পার্থক্য থাকে, ধর্মীয় পার্থক্য থাকতে পারে ৷ নিয়ম-কানুন মানার পার্থক্য থাকতে পারে । সেগুলোকে বাদ দিয়েই সবাইকে এক করা দরকার । একটা কাগজে দেখলাম লিখেছে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আর দেরি করা যায় না ৷ এই রকম মুর্খ কথা কোথা থেকে এল । তিনি আরও বলেন, ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আমরা হাজার হাজার বছর আছি । এখন ইউনিফর্ম সিভিল কোড চালুর মধ্যে যে ধাপ্পা আছে, এটা বলা যায় ৷ এটা চালু করার জন্য কাদের লাভ আছে ভাবতে হবে । ইউনিফর্ম সিভিল কোডের সঙ্গে হিন্দু রাষ্ট্রের পথ প্রসস্ত করার সঙ্গে যোগ আছে বলে মনে করেন ভারতরত্ন অমর্ত্য সেন । তিনি বলেন, হিন্দু রাষ্ট্র একমাত্র উপায় নয় ৷ হিন্দু ধর্মকে অপব্যবহার করা হচ্ছে ৷

error: Content is protected !!