```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নির্মীয়মাণ সুড়ঙ্গের ছাদ ভেঙে আটকে পড়লেন ৮ কর্মী, চলছে উদ্ধারকাজ

নির্মীয়মাণ সুড়ঙ্গের একাংশের ছাদ ভেঙে আটকে পড়লেন কমপক্ষে ৮ জন কর্মী ৷ শনিবার সকাল 8.30 মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার নাগারকুরনুল জেলার শ্রীশৈলম লেফট ব্যাঙ্ক ক্যানাল (এসএলবিসি) নির্মাণের জায়গায় ৷ শ্রীশৈলম প্রজেক্টের ব্যাকওয়াটার থেকে খরাপ্রবণ নালগোন্ডা জেলায় সেচ ও পানীয় জল সরবরাহ করাই শ্রীশৈলম লেফট ব্যাঙ্ক ক্যানাল বা এসএলবিসি টানেল প্রজেক্টের উদ্দেশ্য ৷ এদিন সকাল 8টার সময় কর্মীরা টানেলের ভিতরে প্রবেশ করেন ৷ বোরিংয়ের কাজ শুরু হয় আধ ঘণ্টা পরে 8.30 মিনিটে ৷ তখনই একটি বিকট আওয়াজ হয় ৷ একদিক থেকে জল ঢুকতে শুরু করে ৷ টানেল বোরিং মেশিন অপারেটর (টিবিএম) প্রত্যেককে এই বিপদের বিষয়ে সতর্ক করেন ৷ 42 জন কর্মী সঙ্গে সঙ্গে টানেল ছেড়ে বেরিয়ে আসেন বলে জানা গিয়েছে ৷ বোরিং মেশিনের সামনে থাকা আট জন আটকে পড়েন ৷ আটকে পড়া শ্রমিকদের মধ্যে কেউ জম্মু-কাশ্মীর, কেউ উত্তরপ্রদেশ, কেউ বা ঝাড়খণ্ডের বাসিন্দা ৷ ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে তেলেঙ্গানার মন্ত্রী উত্তম কুমার রেড্ডি দ্রুত একটি হেলিকপ্টারে ঘটনাস্থলে পৌঁছন ৷ তাঁর সঙ্গে রয়েছেন জুপাল্লি কৃষ্ণা রাও ৷ তাঁরা উদ্ধারকার্য খতিয়ে দেখছেন ৷ সেনা ও এনডিআরএফ কর্মীরাও ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন ৷ কিন্তু তাঁদের পৌঁছতে রাত হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে ৷ এদিকে আটকে পড়া শ্রমিকদের দ্রুত উদ্ধারে রাজ্য সরকারের একটি কয়লা খনি সংস্থা সিংগারেনি কোলিয়ারিস কোম্পানি লিমিটেড বা এসসিসিএল-এর 19 সদস্যের একটি দল শ্রীশৈলম লেফট ব্যাঙ্ক ক্যানালের উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে ৷ এসসিসিএল-এর এক উচ্চাধিকারিক জানিয়েছেন, এই ধরনের ঘটনায় আটকে থাকা মানুষদের উদ্ধারে বিশেষ দক্ষ এই সংস্থাটি ৷ তাদের কাছে উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতিও আছে ৷ জেনারেল ম্যানেজার স্তরের এক আধিকারিকের নেতৃত্বে উদ্ধারকারী দলটি রওনা দিয়েছে ৷ এসএলবিসি সুড়ঙ্গের এই বিপর্যয় এবং আটকে পড়া শ্রমিকদের বিষয়ে জানতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি উদ্ধারকার্যে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন কংগ্রেস মুখ্যমন্ত্রীকে ৷ এসসিসিএল-এর সিএমবি এন বলরাম সংবাদসংস্থা পিটিআইকে বলেন, “সুড়ঙ্গের ছাদ ভেঙে পড়ার মতো জটিল পরিস্থিতি সামলাতে দক্ষ এসসিসিএল ৷ এছাড়া অস্ট্রেলিয়া, আমেরিকা এবং পোল্যান্ড থেকে আনা বিশেষ প্রয়োজনীয় যন্ত্রপাতিও আমাদের কাছে আছে ৷ যন্ত্রগুলি এতটাই আধুনিক যে অনেক বড় পাথর, বোল্ডারও কয়েক মিনিটে কেটে গুঁড়িয়ে ফেলতে পারে ৷”দিনের প্রথম পর্যায়ে ঘটনাস্থলে 50 জন কর্মী উপস্থিত ছিলেন ৷ 14 কিমি দীর্ঘ টানেল বা সুড়ঙ্গের তিন মিটার অংশের ছাদ ভেঙে পড়ে ৷ স্বভাবতই, এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্মীদের মধ্যে ৷ সূত্রে জানা গিয়েছে, এই সময় 43 জন কর্মী কোনওরকমে বেরিয়ে আসেন ৷ কিন্তু ভিতরে আটকে পড়েছেন অন্ততপক্ষে 7 জন ৷ মাত্র 4দিন আগে ফের কাজ শুরু হয় ৷ প্রজেক্টটি দ্রুত শেষ করার তোড়জোড় চলছিল বলে জানা গিয়েছে ৷ মন্ত্রী উত্তম কুমার রেড্ডি জানিয়েছেন, সুড়ঙ্গের মধ্যে আটকে থাকা কর্মীদের মধ্যে একজন প্রজেক্ট ইঞ্জিনিয়ার, ফিল্ড ইঞ্জিনিয়ার, চারজন কর্মী, দু’জন বোরিং মেশিন অপারেটর রয়েছেন ৷ সুড়ঙ্গের মধ্যে আটকে পড়া শ্রমিকরা- গুরজিৎ সিং পঞ্জাবের, সন্নিত সিং জম্মু-কাশ্মীরের, শ্রীনিবাসুলু, মনোজ রুবেনা উত্তরপ্রদেশ, সন্দীপ সন্তোষ, জাকতা হীরণ ঝাড়খণ্ডের বাসিন্দা ৷ মন্ত্রী জানান, তাঁদের উদ্ধারের জন্য সেনার সাহায্য চাওয়া হয়েছে ৷ তাঁদের ঘটনাস্থলে পৌঁছতে রাত হয়ে যাবে ৷ তিনটি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলও রওনা দিয়েছে ৷ মন্ত্রী উত্তম কুমার রেড্ডি বলেন, “চারদিন আগে বাঁদিকের টানেলটিতে কাজ শুরু হয়েছে ৷ সুড়ঙ্গের মধ্যে যেখানে তাঁরা আটকে রয়েছেন, সেখানে হাওয়া চলাচল করে ৷ কিন্তু সুড়ঙ্গের মধ্যে থেকে তাঁদের বের করে আনাটা একটা চ্যালেঞ্জ ৷ কারণ তাঁরা 14 কিমি গভীরে আটকে রয়েছেন ৷ সেনা ও এনডিআরএফ-এর দল আসছে ৷” এক পুলিশ আধিকারিক বলেন, “সেচ দফতর এবং পুলিশ মিলে উদ্ধারকার্য চালাচ্ছে ৷ তিনজন কর্মী গুরুতর আহত হয়েছেন ৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷” এই দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ৷ তিনি নাগারকুরনুল জেলার কালেক্টর, এসপি, দমকলবাহিনী, সেচ দফতরের আধিকারিকদের একসঙ্গে কাজ করা এবং দ্রুত উদ্ধারকার্যের নির্দেশ দিয়েছেন ৷ মন্ত্রী উত্তম কুমার রেড্ডি দ্রুত একটি হেলিকপ্টারে করে ঘটনাস্থলে পৌঁছন ৷ তিনি পুরো পরিস্থিতি খতিয়ে দেখছেন ৷ তাঁর সঙ্গে রয়েছেন সেচ দফতরের উপদেষ্টা আদিত্যনাথ দাস ৷ কেন্দ্রীয় মন্ত্রী কিষাণ রেড্ডিও এই ঘটনায় দুশ্চিন্তা প্রকাশ করেছেন ৷ তিনি রাজ্য সরকারের কাছ থেকে এই ঘটনার রিপোর্ট চেয়েছেন ৷ পাশাপাশি সবাইকে নিরাপদে উদ্ধারের আর্জিও জানিয়েছেন ৷

error: Content is protected !!