```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ভারতীয় মৎস্যজীবীদের নৌকা লক্ষ করে গুলি পাক নৌ-নিরাপত্তাবাহিনীর

ভারতীয় মৎস্যজীবীদের উপর গুলি চালানোর অভিযোগ উঠল পাক নৌ-নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে ৷ প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার ঘটনাটি ঘটে গুজরাতের কচ্ছের জাখাউ জলসীমান্তে ৷ পাকবাহিনীর গুলিতে ভারতীয় মৎস্যজীবীদের নৌকাটি ফুটো হয়ে যায় ৷ ফলে সেটি ডুবতে শুরু করে ৷ তবে, ভারতীয় উপকূল রক্ষীবাহিনীর তৎপরতায় আক্রান্ত ভারতীয় মৎস্যজীবীদের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে ৷ গুলি চালানোর বিষয়টি নজরে আসতেই ঘটনাস্থলে পৌঁছে যায় ভারতীয় উপকূল রক্ষীবাহিনী ৷ সংশ্লিষ্ট নৌকাটিতে মোট আটজন মৎস্যজীবী ছিলেন ৷ তাঁদের সকলকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, যে নৌকাটি এদিন হামলার শিকার হয়, তার নাম হরসিদ্ধি-৫ ৷ এই নৌকাটি নিয়ে জাখাউ এবং ওখা সংলগ্ন আরব সাগরে মাছ ধরতে গিয়েছিলেন ওই আট মৎস্যজীবী ৷ সেই সময়েই আচমকা তাঁদের নৌকা লক্ষ করে গুলি ছুড়তে শুরু করে পাক নৌসেনা ৷

error: Content is protected !!