```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ফের চালু হোক লন্ডন-কলকাতা সরাসরি বিমান পরিষেবা, লন্ডনের ভারতীয় হাই-কমিশনে আর্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের

লন্ডন থেকে কলকাতা পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা চালু হোক। সোমবার লন্ডনের হাই কমিশনে ভাষণ দিতে গিয়ে এমনই আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, লন্ডনের থেকে বাংলা বেশি দূরে নয়। কিন্তু একটা সরাসরি বিমান চাই। মুখ্যমন্ত্রীর কলকাতা থেকে লন্ডন উড়ে যাওয়ার আগেই ঘটে দুর্ঘটনা। অগ্নিকাণ্ডের জেরে হিথরো বিমানবন্দরের বিমান পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। যে […]

আরও পড়ুন

‘নিবেদিতা থেকে মাদার টেরেসা, দুর্গাপুজো থেকে বড়দিন’, লন্ডনেও সর্বধর্ম সমন্বয় বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধায়ের

লন্ডনের ভারতীয় হাই কমিশনের আলোচনাচক্রে বাংলার মুখ্যমন্ত্রীর মুখে সর্বধর্ম সমন্বয়ের বার্তা। ভারত-ব্রিটেনের, কলকাতা-লন্ডনের সম্পর্কের গভীরতা বোঝাতে গিয়ে উল্লেখ করলেন বাংলার ইতিহাসে সিস্টার নিবেদিতা থেকে মাদার টেরেসার অবদানের কথা। তাঁর কথায় উঠে এল, বাংলায় দুর্গাপুজো থেকে বড়দিন উদযাপনের কথা। সবমিলিয়ে বিদেশ বিভূঁইয়ে দাঁড়িয়েও সম্প্রীতির বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সোমবার সন্ধেয় লন্ডনের ভারতীয় হাই কমিশনারের আমন্ত্রণে সাড়া […]

আরও পড়ুন

রাজ্যের মুকুটে নয়া পালক, সেরার শিরোপা পেল কলকাতা মেডিক্যাল কলেজে এবং দ্বিতীয় এসএসকেএম, ICMR-এর স্বীকৃতিতে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের মুকুটে নয়া পালক। কলকাতা মেডিক্যাল কলেজকে পূর্ব ভারতের সেরা মেডিক্যাল গবেষণা প্রতিষ্ঠানের স্বীকৃতি দিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এসএসকেএম হাসপাতাল। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করে এ কথা জানিয়েছেন।  এই মুহূর্তে লন্ডন সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি এই বার্তা দিয়েছেন। মমতা […]

আরও পড়ুন

২৪ শতাংশ বেতন বাড়ল সাংসদদের, বাড়ছে পেনশনও

এক ধাক্কায় সাংসদদের ভাতা থেকে শুরু করে পেনশন অনেকটাই বাড়ল ৷ কেন্দ্রীয় সরকার সোমবার সাংসদদের বেতন বা ভাতা ২৪ শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করেছে ৷ এখন সাংসদরা মাসে বেতন বা ভাতা বাবদ এক লক্ষ টাকা পান। এবার থেকে তা বেড়ে হতে চলেছে ১ লক্ষ ২৪ হাজার টাকা। কেন্দ্রীয় সরকারের একটি সূত্র বলছে, এই নতুন বেতন […]

আরও পড়ুন

শেষ ওভারে অবিশ্বাস্য জয় দিল্লি ক্যাপিটলসের

লখনউ সুপার জায়ান্টস: ২০৯/৮ (মার্শ-৭২, পুরান-৭৫)দিল্লি ক্যাপিটালস: ২১১/৯ (আশুতোষ- ৬৬*)১ উইকেটে জয়ী দিল্লি ক্যাপিটালস আশুতোষ শর্মার ঝোড়ো ব্যাটিং দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করল দিল্লি ক্যাপিটালস। এদিন ২১০ রানের লক্ষ্যমাত্রা। আর সেই রান তাড়া করতে নেমে একটা সময় দিল্লির ৫ উইকেট পড়ে গিয়েছিল ৬৫ রানের মাথায়। কিন্তু সেখান থেকেই খেলার মোড় ঘুরিয়ে দিলেন তাঁরা দুজন। […]

আরও পড়ুন

নৈহাটির বরফ কারখানা থেকে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ বহু

বরফ কারখানা থেকে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিক। এ ঘটনায় অসুস্থ এলাকার বহু মানুষ। অনেকেই ভর্তি হাসপাতালে। এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর। ঘটনাটি ঘটেছে নৈহাটির রাজেন্দ্রপুর এলাকায়। জানা গেছে, ভোররাত থেকে একটি বরফ তৈরির কারখানা থেকে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিক করে। আর সেই অ্যামোনিয়া গ্যাস কারখানা থেকে এলাকায় ছড়াতেই বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। তাঁদের […]

আরও পড়ুন

ফের উত্তপ্ত সিজিও চত্বর, সাপ্লিমেন্টারি চার্জশিটের দাবিতে সিবিআইয়ের দপ্তরে অভিযান ডাক্তার-নার্সদের

 সাত মাস পেরিয়েছে, অথচ এখনও পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেনি সিবিআই। ‘আর কবে?’ প্রশ্ন তুলে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ফের সিজিও কমপ্লেক্স অভিযানে চিকিৎসক, নার্সরা। সাপ্লিমেন্টারি চার্জশিটের দাবিতে এ দিন সল্টলেকে সিবিআইয়ের অফিস সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক সিনিয়র চিকিৎসক-নার্সদের সংগঠনের। এই অভিযান ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, তা নিশ্চিত করতে সোমবার সিজিও কমপ্লেক্সের […]

আরও পড়ুন

আরজি কর মামলায় সিবিআই কি গণধর্ষণ ও ষড়যন্ত্রের তদন্ত করেছে? জানতে চাইল কলকাতা হাইকোর্ট

আরজি করে খুন ও ধর্ষণের মামলায় সিবিআইয়ের কাছে কেস ডায়েরি ও তদন্ত রিপোর্ট তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । সিবিআইকে জানাতে হবে তারা যে তদন্ত করে চার্জশিট দিয়েছিল, সেখানে বিএনএস ৭০ অর্থাৎ গণধর্ষণের ও ষড়যন্ত্রের তদন্ত হয়েছিল কি না ৷ ২৮ মার্চ সিবিআইকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট । আইনজীবী সুদীপ্ত মৈত্র আরজি […]

আরও পড়ুন

বিচারকাজ থেকে বিরত থাকুন যশবন্ত বর্মা, নির্দেশ দিল্লি হাইকোর্টের 

বাংলো থেকে হিসাব-বহির্ভূত টাকা উদ্ধারের ঘটনায় বিচারপতি যশবন্ত বর্মাকে বিচারব্যবস্থাকে থেকে বিরত থাকার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট ৷ পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত বিচার বিভাগের কোনও কাজ করতে পারবেন না বিচারপতি বর্মা ৷ সোমবার এমনই নির্দেশ দিয়েছে আদালত ৷ দিল্লি হাইকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত নোটে বলা হয়েছে, সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত মাননীয় বিচারপতি যশবন্ত […]

আরও পড়ুন

সাতসকালে ফের মা ফ্লাইওভারে দুর্ঘটনা! গুরুতর আহত ২

ফের মা ফ্লাইওভারে ঘটল দুর্ঘটনা। সোমবার সাতসকালে নিয়ন্ত্রণ হারিয়ে মা উড়ালপুলে উল্টে গেল একটি বাইক। ঘটনায়। গুরুতর আহত অ্যাপ বাইক চালক ও আরোহী। তাদের তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, বাইকে চড়ে হাওড়ার ডোমজুড় থেকে সল্টলেকের তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরির পরীক্ষা দিতে আসছিলেন এক তরুণী। সেই সময় মা উড়ালপুলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাইক। পুলিশ […]

আরও পড়ুন
error: Content is protected !!