দুর্নীতি এবং পেগাসাস স্পাইওয়্যারের মতো একাধিক ইস্যুতে আমেরিকায় মোদি-আদানির বিরুদ্ধে মামলা

দুর্নীতি এবং পেগাসাস স্পাইওয়্যারের মতো একাধিক ইস্যুতে মামলা করলেন এক ইন্দো-আমেরিকান ৷ অভিযোগ দায়ের করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি এবং গৌতম আদানির বিরুদ্ধে ৷ এই মর্মে কলম্বিয়ার ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট এই বিখ্যাত ভারতীয়-সহ অন্যদের সমনও পাঠিয়েছে ৷ মোদি, রেড্ডি এবং আদানির বিরুদ্ধে মামলা করেছেন রিচমণ্ড নিবাসী গ্যাস্ট্রোএনট্রোলজিস্ট ডাঃ লোকেশ […]

আরও পড়ুন

ফের স্পাইসজেট বিমান বিভ্রাট, পদত্যাগ করলেন সিইও

এদিন স্পাইসজেট বি৭৩৭ এয়ারক্রাফ্টর দিল্লি থেকে নাসিকে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু বিমানকর্মী অটো-পাইলট সিস্টেমে গোলমাল বুঝতে পারেন ৷ তাই দিল্লিতে ফিরে আসে বিমানটি। টেক-অফের পর স্পাইসজেটের বি৭৩৭ এয়ারক্রাফ্ট ভিটি-এসএলপি দিল্লি-নাসিক বিমানটি বৃহস্পতিবার প্রযুক্তিগত গোলযোগের কারণে ফিরে আসতে বাধ্য হয়, জানিয়েছেন আধিকারিকেরা ৷ দিল্লি থেকে নাসিকে যাচ্ছিল স্পাইসজেটের বিমানটি ৷ অটোপাইলট সিস্টেমে কিছু গোলোযোগ হওয়ায় […]

আরও পড়ুন

আজ কলকাতায় দুর্গাপুজোর বিশাল শোভাযাত্রা জেরে বন্ধ থাকবে একাধিক রাস্তা

বাংলার দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ায় বৃহস্পতিবার শহরে বিশাল মিছিলের আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুপুর বারোটার পর থেকে বিকেল পর্ষন্ত মিছিল বুঝে কলকাতার বেশকিছু রাস্তায় যান চলাচল ও পার্কিং নিয়ন্ত্রণ করা হবে। বাড়ি থেকে বেরনোর আগে এক ঝলকে দেখে নিন, কোন রাস্তা বন্ধ থাকবে। কোন রাস্তা দিয়ে পৌঁছে যাবেন গন্তব্যে। মিছিল শুরু হবে গিরিশ পার্ক […]

আরও পড়ুন

ইউনেসকোর স্বীকৃতি মিলতেই কলকাতা হাইকোর্ট চত্বরে দুর্গাপুজোর আয়োজন

ইউনেসকো বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে। আইনজীবীদের সংগঠন হাই কোর্ট ক্লাবই ১১১ বছরের ইতিহাসে এই প্রথম শারদোৎসবের আয়োজন করছে। তৃণমূল লিগ্যাল সেলের হাই কোর্ট শাখা আয়োজিত কর্মসূচিতে বুধবার এই ঘোষণা করেন ক্লাবের সভাপতি অশোক ঢনঢনিয়া। পরে ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জানান, ‘‘শাস্ত্র ও উপাচার মেনে বোধন থেকে শুরু হয়ে সপ্তমী-অষ্টমী-নবমী এবং বিসর্জন, সম্পূর্ণ মাঙ্গলিক […]

আরও পড়ুন

উত্তর সিকিমে ভয়াবহ ধস, আটকে পড়া পর্যটকদের উদ্ধার করল সেনা

সেনাবাহিনীর তৎপরতায় নিরাপদ আশ্রয়ে ফিরলেন দেশ-বিদেশের অন্তত ৭০ জন পর্যটক ৷ ধসে ক্ষতিগ্রস্ত সিকিমের একটি অংশ থেকে তাঁদের উদ্ধার করলেন সেনাবাহিনীর সদস্যরা৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর সিকিমের ইয়ুমথাঙে বেড়াতে যাচ্ছিলেন প্রায় ৭০ জন পর্যটক ৷ তাঁরা মূলত দক্ষিণ ভারত এবং বাংলাদেশের বাসিন্দা ৷ কিন্তু, ধসের জেরে মাঝপথেই আটকে পড়েন তাঁরা ৷ সেই দলে আটজন […]

আরও পড়ুন

ঝাড়খণ্ডের দুমকায় ফেল করানোয় শিক্ষকদের গাছে বেঁধে পেটাল ছাত্ররা

ফেল করানোয় শিক্ষকদের গাছে বেঁধে পেটাল ছাত্ররা। ঝাড়খণ্ডের দুমকায় এরকমই এক ঘটনার ভিডিও ভাইরাল হওয়ায় বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছে সকলে। ইচ্ছে করে কম নম্বর দেওয়ায় শিক্ষকদের গাছে বেঁধে পেটাতে দেখা গিয়েছে ছাত্রদের। এমনকী সেই সময় তাদের পরনে স্কুলের ইউনিফর্মও ছিল। এই ঘটনার পর ছাত্ররাই সেই ভিডিয়ো সমাজমাধ্যমে আপলোড করে দেয়। যদিও ওই ছাত্ররা আদৌ পাশ […]

আরও পড়ুন

জামিনের আবেদন খারিজ, ১৪ দিনের জেল হেফাজতে পার্থ ও অর্পিতা-র

পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে আরও ১৪ দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দিল নগর দায়রা আদালত ৷ এ দিন ভার্চুয়াল শুনানিতে হাজির হয়ে পার্থ বলেন, “ভার্চুয়াল মাধ্যমে শুনানি করে আমার মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে ৷” ভার্চুয়াল নয়, সশরীরে হাজির হয়েই তিনি নিজের বক্তব্য জানাতে চান বলে জানিয়েছেন আদালতে ৷ রাজ্যের প্রাক্তন শিক্ষা ও […]

আরও পড়ুন

লাদাখে আটকে পড়া এক ইজরায়েলিকে উদ্ধার করল ভারতীয় বায়ুসেনার

লাদাখে আটকে পড়া এক ইজরায়েলিকে উদ্ধারে দুঃসাহসিক অভিযান চালাল ভারতীয় বায়ুসেনা৷ সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে ইজরায়েলের বাসিন্দা আতার কাহানাকে ৷ সমুদ্রস্তর থেকে ১৬,৮০০ ফিট উচ্চতায় গোংমারুলা পাসে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি ৷ প্রতিরক্ষা দফতরের পিআরও জানিয়েছেন, “১১৪ হেলিকপ্টার ইউনিটের উইং কম্যান্ডার আশিস কাপুর, লেফটেন্যান্ট রিদম মেহরা, স্কোয়াড্রন লিচাপ নেহা সিং, স্কোয়াড্রন লিডার […]

আরও পড়ুন

প্রয়াত সোনিয়া গান্ধির মা পাওলো মাইনো, শোকপ্রকাশ মোদি-মমতার

প্রয়াত সোনিয়া গান্ধির মা শ্রীমতি পাওলা মাইনো ৷ গত বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন সোনিয়ার মা, বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ইতালিতে তাঁর বাড়িতে গত শনিবার, অর্থাৎ, ২৭ অগাস্ট মারা গিয়েছেন তিনি ৷ গতকাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে ৷ এ কথা জানিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ টুইট করেছেন৷ কংগ্রেস সভানেত্রী গত ২৩ অগাস্ট তাঁর অসুস্থ মা-কে দেখতে […]

আরও পড়ুন

পুজোর উপহার মুখ্যমন্ত্রীর, বেতন বাড়ল পুলিশের, বেশি বয়স পর্যন্ত কনস্টেবল হওয়ার সুযোগ

বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে পুলিশের বেতন বৃদ্ধি-সহ একাধিক সুবিধার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কনস্টেবল পদে নিয়োগে সময়সীমা বাড়ল। কলকাতা পুলিশের চুক্তিভিত্তিক চালকদের বেতন বেড়ে ১৩,৫০০ টাকা হচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষেত্রে তা হচ্ছে ১৫,০০০ টাকা।  কনস্টেবল নিয়োগের জন্য চাকরিপ্রার্থীদের বয়সসীমা ২৭ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন পুলিশের গাড়িচালকদের বেতন […]

আরও পড়ুন
error: Content is protected !!