শহরে উদ্ধার প্রচুর জাল নোট, কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জালে পাচারকারী

মালদার কুখ্যাত জাল নোট পাচারকারীকে গ্রেফতার করলেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা। ধৃতের নাম রফিকুল ওরফে কাল্লু । তাঁর বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার হারুচক গ্রামে । জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট ৪ লক্ষ টাকার জাল নোট। উদ্ধার হওয়া নোটগুলি প্রত্যেকটি ৫০০ টাকার । উদ্ধার করা হয়েছে ৫০০ টাকার মোট ৮০০টি […]

আরও পড়ুন

ঝাড়খণ্ড-কাণ্ডে ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালকে গ্রেফতার করল সিআইডি

 অবশেষে ঝাড়খণ্ডের তিন বিধায়কের কাছ থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধারের ঘটনায় ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালকে গ্রেফতার করল সিআইডি। ডিআইজি (সিআইডি-অপারেশন) মিরাজ খালেদ জানান, মহেন্দ্র আগরওয়ালকে গ্রেফতার করা হয়েছে । তাঁকে আদালতে পেশ করা হবে । গতকাল সল্টলেকের ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের সামনে থেকেই মহেন্দ্র আগরওয়ালকে আটক করে সিআইডির একটি বিশেষ টিম । তাঁকে নিয়ে আসা হয় ভবানী […]

আরও পড়ুন

প্রয়াত বলি অভিনেতা মিথিলেশ চতুর্বেদী

প্রয়াত হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মিথিলেশ চতুর্বেদী ৷ গতকাল সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছু সময় ধরেই হৃদরোগের সঙ্গে লড়াই চালাতে হচ্ছিল এই অভিনেতাকে ৷ চিকিৎসার জন্য লখনউ-তেও নিয়ে যাওয়া হয় অভিনেতাকে ৷ বুধবার তাঁর জামাই আশিস চতুর্বেদী সোশাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবরটি সকলকে জানিয়েছেন ৷ অভিনেতার একটি ছবি শেয়ার করে তিনি লেখেন,”আপনি […]

আরও পড়ুন

এবার পার্থ-অর্পিতাকে ২ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত

পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে আবার দু দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত। বুধবার ইডির বিশেষ আদালত এই নির্দেশ দিয়েছে। ফলে প্রাক্তন মন্ত্রী এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে ৫ অগস্ট পর্যন্ত ইডি হেফাজতে থাকতে হবে। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ১০ দিনের […]

আরও পড়ুন

রাজ্য মন্ত্রিসভায় ব্যাপক রদবদল, বাণিজ্যে শশী, পরিবহণে স্নেহাশিস, পর্যটনে বাবুল

 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বলেছিলেন, ছোটখাটো রদবদল হবে। দুই মন্ত্রীর মৃত্যু হওয়ায় তাঁদের দফতরগুলি ফাঁকা রয়েছে। পার্থদা জেলে থাকায় নতুন মন্ত্রী নিতে হবে। তাছাড়া কয়েকজনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দলের কাজে লাগানো হবে। কিন্তু বুধবার সরকারি স্তরে যে ঘোষণা করা হয়েছে, তাতে ব্যাপক অদলবদল করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের হাতে থাকা শিল্প ও বাণিজ্য, পাবলিক এন্টারপ্রাইজ এবং শিল্প পুনর্গঠন […]

আরও পড়ুন

দিল্লিতে ন্যাশনাল হেরাল্ডের দফতর সিল করল ইডি

 বুধবার রাজধানী নয়াদিল্লিতে সেই ন্যাশনাল হেরাল্ডের দফতর সিল করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সিল করা হয়েছে সংস্থার প্রকাশনা সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নালসের দফতরও ৷ সাম্প্রতিক সময়ে ন্যাশনাল হেরাল্ড আর্থিক তছরুপের মামলায় কংগ্রেস সভানেত্রীকে তিনদিনে ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ পুত্র রাহুল গান্ধির ক্ষেত্রে সংখ্যাটা পাঁচদিনে ৫৫ ঘণ্টা ৷ তদন্তকারীরা জানিয়েছেন, সোনিয়া-রাহুলকে জিজ্ঞাসাবাদ করে সংগৃহীত […]

আরও পড়ুন

দিল্লির পর এবার গুয়াহাটিতেও বলপূর্বক আটক বাংলার গোয়েন্দারা, আইনি পদক্ষেপ পথে সিআইডি

দিল্লির পর এ বার গুয়াহাটিতেও আটক হলেন রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। নোট উদ্ধার কাণ্ডে দিল্লির পাশাপাশি গুয়াহাটিতেও তল্লাশি অভিযান চালায় সিআইডি-র একটি বিশেষ দল । কিন্তু এ দিন থানায় রিকুইজিশন জমা দেওয়ার সময় সিআইডির ওই প্রতিনিধি দলকে একপ্রকার বলপূর্বক আটক করে অসম পুলিশ। সিআইডি আইনি পদক্ষেপ করব বলে জানা গেছে । দিল্লির জট কাটতে […]

আরও পড়ুন

সিআইডি আধিকারিকের তদন্তে বাধা, প্রতিবাদে রাজ্যসভা বয়কট করল তৃণমূল

দিল্লি পুলিশের হাতে রাজ্যের সিআইডি তদন্তকারী দল আটক হওয়া নিয়ে রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে সরব হলেন তৃণমূলের সাংসদ দোলা সেন। আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকলেও কেন সিআইডি আধিকারিকদের গ্রেফতার করা হয়েছে তা জানতে চান দোলা। দোলা সেনের সঙ্গে একই সুরে গলা মেলান রাজ্য সভায় তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায়। বুধবার সকালে তিন বিধায়কের গ্রেফতারির ঘটনায়  সিআইডির একটি […]

আরও পড়ুন

উল্টোডাঙা উড়ালপুলের একাধিক জায়গায় ফাটল

ইএম বাইপাস থেকে লেকটাউন যাওয়ার রাস্তায় যে উড়ালপুল পড়ে সেটাই উল্টোডাঙা উড়ালপুল। এবার তার পিলারে ধরেছে ফাটল। কয়েকদিন ধরেই এই উড়ালপুলের পিলারে ফাটল দেখতে পান স্থানীয়রা। আজ, বুধবার সকাল থেকে ওই ফাটল নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। উল্লেখ্য, ২০১০ সালে এই উড়ালপুলটি তৈরি করেছিল ম্যকিন টস বার্ন সংস্থা । ২০১১ সালের মার্চ মাসে ইএম বাইপাসমুখী […]

আরও পড়ুন

মমতার মন্ত্রিসভায় ৯ মন্ত্রীর শপথ, পূর্ণমন্ত্রী বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিক, প্রদীপ মজুমদার, স্নেহাশিষ চক্রবর্তী, উদয়ন গুহ

গতকাল রাতের বঙ্গনিউজের খবরেই শিলমোহর। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে মোট শপথ নিলেন ৯ জন। যারমধ্যে ৮ জন-ই নতুন মুখ। মোট ৯ জন মন্ত্রীর মধ্যে ৫ জন পূর্ণমন্ত্রী। পূর্ণমন্ত্রী হলেন বাবুল সুপ্রিয়, প্রদীপ মজুমদার, পার্থ ভৌমিক, উদয়ন গুহ ও স্নেহাশিষ চক্রবর্তী।  স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হচ্ছেন বীরবাহা হাঁসদা ও বিপ্লব রায়চৈৌধুরী। আর প্রতিমন্ত্রী হচ্ছেন তাজমুল হোসেন ও […]

আরও পড়ুন
error: Content is protected !!