```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘খাকি’ পোশাকে বাংলার ‘দাদা’! 

দাবাং খান সলমনের স্টাইলে যেন এন্ট্রি বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷ ব্যাকগ্রাউন্ডে শোনা যায়, “বাংলাকে নিয়ে শো করা হচ্ছে আর দাদাকে ডাকলে না?” ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ প্রোমোশনে ‘আসলি বেঙ্গল টাইগার’ তথা প্রাক্তন ক্রিকেটারের মজাদার ভিডিয়ো দেখেছেন ? নেটফ্লিক্সে ২০ মার্চ আসছে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’। মুক্তির আগেই খাকির বাংলা পর্ব নিয়ে দারুণ উন্মাদনা দর্শকমহলে। […]

আরও পড়ুন

সুপ্রিমকোর্টে বাঙালি বিচারপতি হিসেবে শপথ নিলেন জয়মাল্য বাগচী

সুপ্রিম কোর্টর বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি জয়মাল্য বাগচী ৷ সোমবার সকালে কলকাতা হাইকোর্টের প্রাক্তন এই বিচারপতিকে শপথবাক্য পাঠ করান দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ৷ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিদের উপস্থিতিতে শপথ নেন এই বাঙালি বিচারপতি ৷ বিচারপতি জয়মাল্য বাগচীকে নিয়ে শীর্ষ আদালতে বিচারপতির মোট সংখ্যা হল ৩৩ ৷ সুপ্রিম […]

আরও পড়ুন

হিউম্যানিটিজে নোবেল অধ্যাপিকা গায়ত্রী চক্রবর্তীর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

হিউম্যানিটিজ় ও সোশ্যাল সায়েন্সে সর্বোচ্চ সম্মান নরওয়ের হলবার্গ পুরস্কার পেতে চলেছেন অধ্যাপিকা গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। আর্টস ও হিউম্যানিটিজ়ের নোবেল বলে পরিচিত এই পুরস্কার। প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের এই সম্মানে গর্বিত ও উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে পোস্ট করে অধ্যাপিকাকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ার শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় […]

আরও পড়ুন

সাতসকালে বাগনানে লরি ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ভারত সেবাশ্রমের সন্ন্যাসী ও সেবকের

সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা হাওড়ায়। বাগনানের কাছে জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভারত সেবাশ্রম সঙ্ঘের এক সন্ন্যাসী ও এক সেবকের। আহত হয়েছেন একাধিক সেবক।  সোমবার সকাল সাড়ে ছ’টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্যালয় থেকে জানানো হয়েছে, ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী স্বামী শুভঙ্করানন্দ মহারাজ (৫৫) ও সেবক বাসুদেবের (৬০) মৃত্যু […]

আরও পড়ুন

সাতসকালে শিয়ালদহ স্টেশন একাধিক আগ্নেয়াস্ত্র সহ ধৃত ব্যক্তি, বিহার যোগ

খাস কলকাতা ফের উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। অভিযোগ, প্রতিবেশী রাজ্য বিহার থেকে চোরাপথে আগ্নেয়াস্ত্রগুলি এরাজ্যে নিয়ে আসা হয়। ঘটনাস্থল সেই শিয়ালদা। কিছু দিন আগেই শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজের সামনে থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। সোমবার সকালে শিয়ালদা স্টেশন থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ৷ বারংবার আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় রীতিমতো প্রশ্ন উঠছে যে, তাহলে কি শিয়ালদাকেই সেফ […]

আরও পড়ুন

আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

চৈত্রের শুরুতেই তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। একটু বেলা গড়াতে না গড়াতেই কাঠফাটা রোদ। আজ সোমবারও দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা বজায় থাকবে। অপরদিকে দক্ষিণবঙ্গের তিন জেলায় আজ কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে  বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা। তবে আগামী বুধবার থেকে আবহাওয়া পরিবর্তন। হাওয়া অফিস সূত্রে খবর, গত বছরের মতো এবারেও তাপপ্রবাহের পরিস্থিতি […]

আরও পড়ুন

পঞ্জাব পুলিসের সঙ্গে এনকাউন্টারে নিহত অমৃতসরের মন্দিরে বোমা হামলার ঘটনায় যুক্ত অভিযুক্ত

অমৃতসরের ঠাকুর দ্বার মন্দির কমপ্লেক্সে শনিবার বোমা বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে পঞ্জাব পুলিশ এনকাউন্টার করেছে, তবে দ্বিতীয় সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যাওয়ায় তাঁর সন্ধানে অভিযান চলছে। পুলিশ জানিয়েছে, শনিবার (১৫ মার্চ) সকালে দুই ব্যক্তি মোটরসাইকেলে মন্দিরে এসে বিস্ফোরক ছোড়ে। এই ঘটনায় মন্দিরের দেয়াল ক্ষতিগ্রস্ত হয় এবং জানালার কাঁচ ভেঙে যায়। পাঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল গৌরব […]

আরও পড়ুন

মধ্যপ্রদেশে সাব ইনসপেক্টর-কে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার ৬

আদিবাসীদের মারে সাব-ইনসপেক্টর ও যুবকের মৃত্যু ঘিরে থমথমে মধ্যপ্রদেশের মৌগঞ্জ। পুলিস এখনও পর্যন্ত ৬ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি বাকিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে এলাকায়। পরিস্থিতি নিয়ে পুলিসের ডিজিপি মাকওয়ানা সহ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে […]

আরও পড়ুন

আপাতত বিপদ মুক্ত এআর রহমান, শীঘ্রই বাড়ি ফিরছেন!

রবিবার সাতসকালেই সঙ্গীতমহলে উদ্বেগ। জানা যায় বুকে ব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এআর রহমান। চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু হয় তাঁর। যদিও একটি সূত্রে জানা যায়, বিদেশ থেকে ফিরেই ঘাড়ে ব্যথার কারণে শারীরিক পরীক্ষা করাতে হাসপাতালে গিয়েছিলেন রহমান। পরে একটি সূত্রে জানা যায়, চিকিৎসকেরা জানিয়েছেন সম্ভবত জল বিয়োজনের কারণে অসুস্থ […]

আরও পড়ুন

আগামীকাল থেকে ক্যাম্পাসে ফিরছেন যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত

১৬ দিনের মাথায় ক্যাম্পাসে ফিরছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত ৷ চিকিৎসকের অনুমতি নিয়ে আগামিকাল, সোমবার থেকে আবারও বিশ্ববিদ্যালয়ে যাবেন তিনি ৷ তবে, এবার বেশ কিছু কড়া নির্দেশ মেনে চলতে হবে তাঁকে ৷ তাঁর চিকিৎসক জানিয়েছেন, চাপ তাঁর স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয় ৷ তাই সেই সমস্ত নিয়ম মাথায় রেখে কাজে যোগদান করবেন উপাচার্য […]

আরও পড়ুন
error: Content is protected !!