```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নতুন করে ফের উত্তপ্ত নাগপুর, পুলিশকে লক্ষ্য করে পাথর, আহত ২০, আটক ৫০

সোমবার রাতে নতুন করে উত্তপ্ত হয় নাগপুর। সেখানে একাধিক এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। একাধিক গাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়েও দেওয়া হয়। পুলিশের ১৫ জন সহ প্রায় ২০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে, নাগপুরে সংঘর্ষ ছড়িয়ে […]

আরও পড়ুন

বাংলার মাটি সম্প্রীতির মাটি, সকলের হয়ে দোয়া করছি, শান্তি, ঐক্য বজায় থাকুক, সবাই ভাল থাকুক: মুখ্যমন্ত্রী

 সোমবার প্রায় এক দশক পর ফুরফুরা শরিফে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি যেমন দোলে শুভেচ্ছা জানাই তেমনই রমজানেও শুভেচ্ছা জানাই’। বস্তুত, সোমবারে মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে নানারকম মন্তব্য করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরায় যাওয়ার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীদের একাংশ। অনেকের মত ছিল, ভোটের আগে মূলত রাজনৈতিক ফায়দা তুলতে সেখানে যাচ্ছেন […]

আরও পড়ুন

ক্যাম্পাসে ফিরলেন অস্থায়ী উপাচার্য ভাস্কর গুপ্ত

17 দিন পর ক্যাম্পাসে এলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য ভাস্কর গুপ্ত । অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের করিডরে ক্লাস করতে দেখা গেল পড়ুয়াদের ৷ সিনিয়র ছাত্ররা জুনিয়রদের ক্লাস নিলেন এদিন ৷ অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রবেশ করার পরেই উপাচার্য জানিয়েছেন, ছাত্র-ছাত্রীদের প্রতিনিধি দল তাঁর সঙ্গে দেখা করতে চাইলে তিনি অবশ্যই তাঁদের সময় দেবেন । তিনি বলেন, “আমার শরীর আগের থেকে […]

আরও পড়ুন

হঠাৎ ঝড়ে মালদা ডিভিশনের ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, আটকে ১০ দূরপাল্লার ট্রেন

হঠাৎ ঝড়ে রেল লাইনের ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি ৷ এর জেরে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকঘণ্টার জন্য আটকে পড়ে ১০টি দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা ডিভিশনের চামাগ্রাম ও খালতিপুর স্টেশনের মাঝামাঝি জায়গায় ৷ অবশ্য সোমবার ভোরে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তার মেরামত করে দেন রেলের ইঞ্জিনিয়ররা ৷ সকাল থেকে ফের শুরু হয় ট্রেন […]

আরও পড়ুন

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অজিত ডোভালের সঙ্গে বৈঠকে মার্কিন গোয়েন্দা প্রধান

 ভারত সফরে এসেছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গাবার্ড ৷ রবিবার তিনি দিল্লিতে এসে পৌঁছন। ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে রাতেই বৈঠকে বসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অজিত ডোভালের সঙ্গে ৷ আজ (সোমবার) তুলসির সঙ্গে বৈঠকের কথা রয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের ৷ ভারত সফর শেষে তিনি যাবেন জাপান ও সেখান থেকে ফ্রান্সে পৌঁছবেন। সূত্রের খবর, অজিত ডোভালের […]

আরও পড়ুন

নারায়ণগড়ে তৃণমূল পার্টি অফিসে মহিলাকে ধর্ষণের অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা

মেদিনীপুরের নারায়ণগড় মকরামপুরে তৃণমূল কার্যালয়ে ধর্ষণের অভিযোগ সংক্রান্ত মামলা গড়াল কলকাতা হাইকোর্টে। নারায়ণগড়ে তৃণমূলের পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে। মামলাকারীর অভিযোগ, থানায় অভিযোগ জানালেও ধর্ষণের ধারা যুক্ত করেনি পুলিশ। অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করা হয়নি। তাই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারীর আইনজীবী। নির্যাতিতাকে নিরাপত্তা দিক আদালত, সঙ্গে কোনও তদন্তকারী সংস্থাকে দিয়ে […]

আরও পড়ুন

মুখ্যমন্ত্রীর ফুরফুরা শরিফে যাওয়া নিয়ে ফের তাঁর দলের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ করলেন শুভেন্দু

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা শরিফে যাওয়া নিয়ে ফের তাঁর দলের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর কটাক্ষ, ভোটব্যাংক একত্রিত করতে প্রতি বিধানসভা নির্বাচনের আগেই ফুরফুরা শরিফে যান মমতা ৷ তবে তার পরের পাঁচ বছর আর তাদের কথা মনে থাকে না মুখ্যমন্ত্রীর ৷ ছাব্বিশের নির্বাচনের রণনীতি ঠিক করা নিয়ে সন্ধেয় সুকান্ত […]

আরও পড়ুন

ফের বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফের বঙ্গ সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সব কিছু ঠিক ঠাক থাকলে, আগামী ২৯ মার্চ তাঁর রাজ্যে আসার কথা। তার পরের দিন অর্থাৎ ৩০ মার্চ সাংগঠিক সভায় যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর এক বছর পরেই রাজ্যে বিধানসভা ভোট । তাই সমস্ত সাংগঠিক দিক খতিয়ে দেখবেন তিনি। সেইসঙ্গে বৈঠকে আগামীদিনের কর্মসূচি নিয়ে গেমপ্ল্যান তৈরির […]

আরও পড়ুন

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী যুবক

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ করার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করল পোলেরহাট থানার পুলিশ। ধৃতের নাম মনিরুল মোল্লা। বাড়ি পোলেরহাট থানা এলাকার কুলবেড়িয়ায়। পোলেরহাট থানায় অভিযোগ দায়ের। নিউটাউন থেকে গ্রেপ্তার ওই যুবক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার কেনাকাটার জন্য বাড়ির বাইরে বেরিয়েছিলেন ওই মহিলার মা। মা বাড়িতে না থাকার সুযোগে একা পেয়ে […]

আরও পড়ুন

আরজি করের ঘটনায় নতুন করে CBI তদন্তের আর্জি শুনবে হাইকোর্টই, মা-বাবার আবেদনে সাড়া সুপ্রিমকোর্টের

আরজি করের ঘটনায় নতুন করে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন নির্যাতিতার বাবা-মা। সোমবার সুপ্রিম কোর্ট জানাল, সেই মামলা শুনবে কলকাতা হাইকোর্ট। মামলার শুনানি হবে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আদালতে। প্রায় দেড় মাস পর সোমবার সুপ্রিম কোর্টে শুনানি হয় আরজি কর মামলার। কলকাতার প্রথমসারির এই সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় তরুণী চিকিৎসকের খুন ও […]

আরও পড়ুন
error: Content is protected !!