```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

যশোর রোডে গাছ পড়ে আহত বেশ কয়েক জন, জাতীয় সড়কে ব্যাহত যান চলাচল

যশোর রোডে ৩৫ নম্বর জাতীয় সড়কে মেহগনি গাছ পড়ে আহত বেশ কয়েক জন। যশোর রোডে বিরা থেকে বারাসাতগামী একটি অটোর উপর আচমকাই শনিবার বিকালে একটি বড় মেহগনি গাছ উপড়ে পড়ে। বেশ কয়েকজন গুরুতর আহত হন বলে খবর। বারাসত জগদীঘাটা কাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সূত্রে খবর, যশোর রোডের পাশেই ড্রেন মেরামতির কাজ হচ্ছিল। তার জেরে […]

আরও পড়ুন

এবার থেকে ভিডিও কলে প্রতারণা রুখতে নয়া ফিচার আনছে হোয়াটসঅ্যাপ!

হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করা বর্তমান সময়ে নতুন কোনও বিষয় নয়। তবে এবার বিষয়টি নিয়ে বিশেষভাবে চিন্তাভাবনা করছে হোয়াটসঅ্যাপ। যাতে প্রতিটি মানুষের গোপনীয়তা বজায় থাকে সেদিকে নজর রাখা হবে। যারা খুব বেশি মোবাইল বা ক্যামেরা ফ্রেন্ডলি নয় তাঁদের জন্য বিশেষ চিন্তাভাবনা করছে হোয়াটসঅ্যাপ। যাতে এই সকল ব্যক্তিদের গোপনীয়তা বজায় থাকে সেদিকে নজর রাখতে একটি গেমচেঞ্জার […]

আরও পড়ুন

সুনীতাদের ফেরাতে মহাকাশে পাড়ি স্পেসএক্স ক্রু-১০

প্রায় ৯মাসেরও কাছাকাছি আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর ৷ তাঁদেরকে আনতে মহাকাশে পাড়ি ইলন মাস্কের স্পেসএক্সের মহাকাশযানের । ভারতীয় সময় অনুযায়ী শনিবার ভোর 4.33 মিনিটে নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশযানটির উৎক্ষেপণ সফল হয় । শনিবার গভীররাতে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছবে মহাকাশযানটি ৷ মহাকাশযানে […]

আরও পড়ুন

৩০ দিনের যুদ্ধবিরতি, মার্কিন প্রস্তাব মেনে নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

 ইউক্রেন-যুদ্ধ বন্ধের বড়সড় ইঙ্গিত মিলল। এবার ৩০ দিনের যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রস্তাবে সায় দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। কিন্তু, পাল্টা কিছু শর্তও চাপিয়েছেন তিনি। রুশ প্রেসিডেন্ট বলেছেন, যুদ্ধের নেপথ্যে থাকা মূল বিষয়টির নিষ্পত্তি করতে হবে। এর আগে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবের সমালোচনা করেছিল রাশিয়া। ক্রেমলিন জানিয়েছিল, এই প্রস্তাব আসলে ইউক্রেনের চাল। যুদ্ধবিরতির সুযোগ নিয়ে […]

আরও পড়ুন

সোনা পাচার কাণ্ডে কন্নড় অভিনেত্রী রন্যা রাওয়ে বিরুদ্ধে তদন্তে এবার ইডি

আরও চাপে সোনা পাচার কাণ্ডে অভিযুক্ত কন্নড় অভিনেত্রী রন্যা রাও। দিন কয়েক আগে ডিআরআইয়ের সঙ্গে যৌথভাবে সোনা পাচার মামলার তদন্তে নেমেছিল সিবিআই। বৃহস্পতিবার অভিযানে নামল ইডি। সোনা পাচারকে কেন্দ্র করে আর্থিক তছরুপের তদন্ত শুরু করল কেন্দ্রীয় সংস্থা। সেইসূত্রেই এদিন কর্ণাটকের বেঙ্গালুরু সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছেন ইডি আধিকারিকরা। ইতিমধ্যেই আর্থিক তছরুপ বিরোধী আইনে একটি মামলাও […]

আরও পড়ুন

প্রাক্তন ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পরিচারকের রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগে গ্রেফতার গাড়ির চালক

প্রাক্তন ফুটবলার প্রয়াত পিকে বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে পরিচারকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে ৷ এই ঘটনায় খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বাড়ির গাড়ি চালককে ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বিধাননগরের সল্টলেকের জিডি ব্লকে ৷ ধৃতের নাম বরুণ ঘোষ (৫৮) ৷ হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা তিনি ৷ তাঁকে গ্রেফতার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার […]

আরও পড়ুন

ভুয়ো ভোটার বিতর্ক এড়ানোর চেষ্টা! আধার-ভোটার সংযুক্তিকরণে দ্রুত কেন্দ্রের সঙ্গে বৈঠকে কমিশন

ভুয়ো ভোটার বিতর্ক এড়াতে মরিয়া নির্বাচন কমিশন। এই ইস্যুতে তৃণমূল রাস্তায় নামার পরই  আধার কার্ড ও ভোটার কার্ড সংযুক্তিকরণের তোড়জোড় শুরু করল নির্বাচন কমিশনে। আগামী সপ্তাহেই কেন্দ্রীয় সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসছেন নির্বাচন কমিশনাররা। যদিও তৃণমূল স্পষ্ট বলছে, সবটাই মুখ বাঁচানোর চেষ্টা। ২০২১ সালে জনপ্রতিনিধি আইন সংশোধন করে আধারের সঙ্গে ভোটার কার্ড সংযুক্তিকরণের প্রক্রিয়া […]

আরও পড়ুন

গভীর রাতে অমৃতসরে ‘ঠাকুর দওয়ারা’ মন্দিরের বাইরে হামলা !

মন্দিরের বাইরে জোরাল বিস্ফোরণ ৷ শুক্রবার গভীর রাতে অমৃতসরের শের শাহ সুরি মার্গে ৮৩ নম্বর ওয়ার্ডের ‘ঠাকুর দওয়ারা’ মন্দিরের বাইরে বিস্ফোরণ হয় ৷ দুই হামলাকারী মোটরসাইকেলে এসে বোমার মতো জিনিস ছুঁড়ে মন্দিরে হামলা চালায় বলে জানা গিয়েছে। ঘটনায় কোনও হতাহতের খবর না-মিললেও আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷ বিস্ফোরণের গোটা ঘটনাটি এলাকার সিসিটিভিতে ধরা পড়েছে । সকালেই […]

আরও পড়ুন

গুরুতর জখম বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী, কপালে পড়ল ১৩টি সেলাই

গুরুতর আহত হয়েছেন বলিউডের বরেণ্য অভিনেত্রী ভাগ্যশ্রী। পিকলবল খেলতে গিয়ে কপালে আঘাত পেয়েছেন ৫৬ বছরের এই অভিনেত্রী। তাঁর কপালে ১৩টি সেলাই পড়েছে। ভাগ্যশ্রী নিজেই সেই খবর ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। সোশাল মিডিয়ায় অভিনেত্রী বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানেই দেখা গেল, গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ভাগ্যশ্রীকে। ভ্রুয়ের কাছে গভীর ক্ষতর সৃষ্টি […]

আরও পড়ুন

রেললাইনে ট্রাক, ভোররাতে মহারাষ্ট্রের জলগাঁওয়ে লরিকে ধাক্কা মেরে ৫০০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে গেল অমরাবতী এক্সপ্রেস

শুক্রবার ভোররাতে মহারাষ্ট্রের জলগাঁও এলাকার বোডবাড় রেল স্টেশনে দুর্ঘটনা ৷ ট্রেনের গতি কম থাকায় দুর্ঘটনা ঘটলেও তাতে বড় কোনও ক্ষতি হয়নি ৷ কারও প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি ৷ মুম্বই-অমরাবতী এক্সপ্রেসের সামনে হঠাৎ একটি ট্রাক চলে আসে ৷ ওই ট্রাকটিকে টেনে হিঁচড়ে ৫০০ মিটার পর্যন্ত নিয়ে যায় ট্রেনটি ৷ এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় […]

আরও পড়ুন
error: Content is protected !!