```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মালদায় বিধায়ক সাবিত্রী মিত্রের বাড়ির কাছেই চলল গুলি, গ্রেপ্তার ৪

রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সাবিত্রী মিত্রের বাড়ির অদূরেই পরপর চলল দুই রাউন্ড গুলি। গুলিবিদ্ধ এক ব্যাক্তি। আহত ব্যক্তির নাম বিপ্লব ঘোষ। ঘটনা মালদার ইংরেজবাজার পুরসভা এলাকায়। ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূল অভিযুক্ত এখনও পলাতক বলে পুলিশ সূত্রে খবর। মালদার ইংরেজবাজার পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সদরঘাট পুড়াটুলি এলাকায় শনিবার রাতে বিপ্লব ঘোষ বাড়ি থেকে […]

আরও পড়ুন

আচমকা বুকে ব্যথা, হাসপাতালের ভর্তি এ আর রহমান

হাসপাতালে ভর্তি অস্কারজয়ী সুরকার এআর রহমান ৷ আচমকা বুকে ব্যথা শুরু হওয়ায় রবিবার তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় চেন্নাইয়ের থাউজেন্ড-লাইট অ্যাপোলো হাসপাতালে ৷ সেখানেই জরুরি বিভাগে ভর্তি রয়েছেন তিনি ৷ এআর রহমানের অসুস্থতার খবরে উদ্বেগে তাঁর অগণিত অনুরাগী ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অ্যাঞ্জিওগ্রাফি করা হয়েছে ৷ তাঁর হার্টের অবস্থা কেমন সেই সংক্রান্ত সমস্ত পরীক্ষা […]

আরও পড়ুন

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি, কলকাতায় আজ উষ্ণতম দিন

আজও তাপপ্রবাহের সতর্কতা। তাপপ্রবাহের সতর্কতাও রয়েছে পাঁচ–ছ’টি জেলায়। পশ্চিম বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ঝাড়গ্রামে। এইসব জায়গায় ৪০ ডিগ্রি তাপমাত্রা থাকবে। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। কলকাতার আজকের সর্বোচ্চ  তাপমাত্রা ৩৩.৭ ডিগ্রি ও সর্বনিম্ন ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস যা  স্বাভাবিকের থেকে প্রায় ৩.৯ ডিগ্রি বেশি। কলকাতায় আজ, রবিবার উষ্ণ দিন ও উপকূলের জেলাগুলিতে থাকবে ভ্যাপসা […]

আরও পড়ুন

ইয়েমেনে হুথিদের ঘাঁটি লক্ষ্য করে বড়সড় হামলা চালাল আমেরিকা, মৃত ২৪

 ইজরায়েলের বন্ধু রাষ্ট্রগুলির বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি জঙ্গিরা। বিগত কয়েকমাস ধরেই ইয়েমেন থেকে সেই হামলা চালাত তারা। যার ফলে লোহিত সাগরে বাণিজ্য ক্ষেত্রে বাধা পড়ছিল। আর্থিক ক্ষতিও হচ্ছিল। সেই হামলা প্রতিহত করতেই আরব সাগর ও এডেন উপসাগরে নজরদারি চালাতে শুরু করে আমেরিকা। বেশ কয়েকবার হুথিদের হামলা রুখেও দেয় মার্কিন সেনা। […]

আরও পড়ুন

দোলের রাতে ৪ বছরের মেয়েকে রাস্তায় আছাড় মেরে ‘খুন’, গ্রেপ্তার অভিযুক্ত বাবা

দোলের রাতে অমানবিক ঘটনা নদিয়ার ধুবুলিয়ায়। নিজের চার বছরের মেয়েকে রাস্তায় আছাড় মেরে জলঙ্গি ব্রিজ থেকে নদীতে ফেলে মারার অভিযোগ বাবার বিরুদ্ধে। ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত বাবা। শিশু কন্যার নিথর দেহ উদ্ধার করেছে ধুবুলিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, নদিয়ার ধুবুলিয়া থানার মায়াকোল এলাকার বাসিন্দা বুদ্ধদেব ঘোষ ওরফে বুদু। তাঁকে নিজের মেয়েকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা […]

আরও পড়ুন

‘আমার অফিসের নামে, আইপ্যাকের নামে তোলাবাজি অভিযোগ’, সতর্ক করে হেল্পলাইন নম্বর দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফোন করে নানারকম প্রলোভন, তোলাবাজির অভিযোগ। কখনও আবার ভোটকুশলী আইপ্যাকের নামেও একই অভিযোগ ওঠে। রাজ্যের নানা প্রান্ত থেকে এমন ‘জালিয়াতি’র খবর এসেছে দলের কাছে। সেসব উল্লেখ করে শনিবার ভোটার তালিকা সংক্রান্ত ভারচুয়াল বৈঠক দলের নেতাদের সতর্ক করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এধরনের কোনও ফোন কেউ পেলে, অভিযোগ জানানোর […]

আরও পড়ুন

ভূতুড়ে ভোটার রুখতে কড়া পদক্ষেপ, তালিকা যাচাইয়ের জন্য কমিটি গঠন

ভূতুড়ে ভোটার ইস্যুতে কড়া পদক্ষেপ শাসকদলের। দিন কয়েক আগে তৃণমূল ভবনে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর ডাকা বৈঠকে ভোটার কার্ড যাচাইয়ের জন্য রাজ্য কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু পরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সিদ্ধান্ত বাতিল করেন। এবার ফের নতুন করে কমিটি গঠনের ঘোষণা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ভার্চুয়াল বৈঠকে অভিষেক […]

আরও পড়ুন

হোলির দিন দিনহাটায় মদের আসরে চলল গুলি, মৃত ১

হোলির দিন দিনহাটার মদের আসরে চলল গুলি । দিনহাটার পেটলা এলাকায় মদের আসরের বচসারা জেরে চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল একজনের। মৃত ব্যক্তির নাম তপন বর্মন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিনহাটা পেটলা এলাকার বাসিন্দা তপন হোলি উপলক্ষে এলাকারই দুজনের সঙ্গে বসে মদ্যপান করছিলেন। আর সেখানেই তাদের মধ্যে বচসা বাঁধে l তারপরেই তপনকে লক্ষ্য করে […]

আরও পড়ুন

আগামী ২৪ ও ২৫ মার্চ দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগামী ২৪ ও ২৫ মার্চ দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস। ব্যাঙ্কে নিয়োগ, সপ্তাহে পাঁচ দিন কাজ সহ অন্যান্য দাবিতে এই ধর্মঘট। এই সংগঠনের তলায় ৯টি ব্যাঙ্ক ইউনিয়ন রয়েছে। তার মধ্যে আছে এআইবিইএ, এআইবিওসি, এনসিবিই, এআইবিওএ, বিইএফআই, আইএনবিইএফ, আইএনবিওসি, এনওবিডব্লিউ, এনওবিও। সপ্তাহের প্রথম ও দ্বিতীয় দিনে ওই ধর্মঘট ডাকা হয়েছে। যার […]

আরও পড়ুন

আবির খেলাকে কেন্দ্র করে বীরভূমের সাঁইথিয়ায় দুই গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ, ১৭ মার্চ পর্যন্ত বন্ধ ইন্টারনেট পরিষেবা

আবির খেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের সাঁইথিয়া পুর-এলাকা। শুক্রবার সন্ধ্যায় পুরসভার ১ ও 2 নম্বর ওয়ার্ডে দুই গোষ্ঠীর মধ্যে হওয়া এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন ৷ কয়েকটি বাড়িও ভাঙচুর করা হয়েছে ৷ পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় এবং গুজব না ছড়ায় তা নিশ্চিত করতে প্রশাসনের তরফে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে […]

আরও পড়ুন
error: Content is protected !!