গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩ হাজার ৩০৩

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৩ হাজার ৩০৩ জন। যা আগের দিনের থেকে অনেকটাই বেশি। তার সঙ্গে বেড়েছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী দেশে সক্রিয় রোগীর সংখ্যা প্রায় ১৭ হাজার ছুঁইছুঁই। বেড়েছে দৈনিক পজিটিভিটি রেট। বুধবার যা ছিল ০.‌৫৮ শতাংশ, তা এদিন বেড়ে হল ০.‌৬৬ শতাংশ। সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দিল্লিতে। সেখানে গত […]

আরও পড়ুন

বাংলার ৯৭ হাজার কোটি টাকা প্রাপ্য না মিটিয়ে বড় বড় ভাষণ, মোদিকে তোপ মমতার

“রাজ্যের উপর দোষ চাপিয়ে সব সাধু সেজেছে , পেট্রোপণ্যে রাজ্যের থেকে ২৫ শতাংশ বেশি কর নেয় কেন্দ্র“  ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, “রাজ্যের বকেয়া ৯৭ হাজার কোটি টাকার মধ্যে আমাকে ৫০ হাজার কোটি টাকা দিন। পরের দিন পেট্রোপণ্যে ১০ হাজার কোটি টাকা ছাড় দিয়ে দেব। আপনার রাজ্য ৫ হাজার […]

আরও পড়ুন

বর্ধমানের ল্যাংচা হাব পুনরায় খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীরই পরিকল্পনা অনুযায়ী তৈরি হয়েছিল বর্ধমানে ল্যাংচা হাব৷  ২০১৭ সালের এপ্রিলে আসানসোল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিলেন বর্ধমানের মিষ্টি হাবের। বুধবার রাজ্যের বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক চালাকালীন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী সেই মিষ্টি হাবের খবর নেন। কিন্তু পূর্ব বর্ধমানের জেলাশাসক মুখ্যমন্ত্রীকে জানান আপাতত তা বন্ধ। সাধের ল্যাংচা হাব বন্ধ শুনে ক্ষুব্ধ হন […]

আরও পড়ুন

আগামী ২ মে থেকে গরমের ছুটির জন্য শিক্ষা দফতরকে প্রস্তাব মুখ্যমন্ত্রীর

স্কুলে এগিয়ে আনা হল গরমের ছুটি । আগামী ২ মে থেকে গরমের ছুটির জন্য শিক্ষা দফতরকে প্রস্তাব মুখ্যমন্ত্রী। আজ নবান্নে একথাই বলেন মুখ্যমন্ত্রী।প্রবল গরমে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। তাই স্কুলে এগিয়ে আনা হল গরমের ছুটি । আগামী ২ মে থেকে গরমের ছুটির জন্য শিক্ষা দফতরকে প্রস্তাব মুখ্যমন্ত্রী। আজ নবান্নে একথাই বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, “বাচ্চাদের গরমে […]

আরও পড়ুন

পাট শিল্প নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্য সরকারের হয়ে সরব বিজেপি সাংসদ অর্জুন সিং

নিজের দলের মন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি সাংসদ অর্জুন সিং। পাট শিল্পকে শেষ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন তিনি।জুট কমিশনার মলয়চন্দন চক্রবর্তীর বিরুদ্ধে তোপ দেগে এদিন তিনি বলেন ‘জুট কর্পোরেশনের দুর্নীতির কারণেই পাটশিল্প ধ্বংসের মুখে’। রাজ্যের পাট শিল্পকে বাঁচাতে ফের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। যা রাজ্য রাজনীতিতে ইঙ্গিতপূর্ণ বলে মন্তব্য করছেন […]

আরও পড়ুন

আগামী ২১ থেকে ৩১ মে আবার শুরু হবে ‘দুয়ারে সরকার’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী ২১ মে থেকে ৩১ মে পর্যন্ত আবার চলবে ‘‌দুয়ারে সরকার’‌। এই ১০ দিন ফের আবেদন জমা নেওয়া হবে। সেই সঙ্গে ৫ থেরে ২০ মে চলবে ‘‌পাড়ায় সমাধান’‌। এদিন নবান্ন থেকে ভার্চুয়াল মাধ্যমে পুলিশ সুপার এবং জেলাশাসকদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। তার পরেই ঘোষণা। মুখ্যমন্ত্রী এও জানিয়ে দিলেন, মানুষের সুবিধার্থে দুয়ারে সরকার […]

আরও পড়ুন

জ্বালানির দাম কমানো নিয়ে রাজ্যের কোর্টে বল ঠেললেন প্রধানমন্ত্রী

জ্বালানির দাম কমানোর জন্য রাজ্যের কোর্টে বল ঠেললেন প্রধানমন্ত্রী মোদি। জ্বালানির শুল্ক কমাতে রাজ্যগুলিতে আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বিজেপি শাসিত এবং অবিজেপি রাজ্যগুলির জ্বালানির দামের তুলনা টেনে এই আবেদন করেন তিনি। পূর্ব ঘোষণা অনুযায়ী মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজকের বৈঠক ছিল কোভিড পরিস্থিতি নিয়ে। কোভিড রোধে কেন্দ্র এবং রাজ্যের যৌথভাবে কী করা উচিত সেই বিষয়ে আলোচনার কথা ছিল […]

আরও পড়ুন

‘পড়ুয়াদের টিকাকরণে আরও জোর দিতে হবে’, কোভিড নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী

বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী। কোভিড সংক্রান্ত সেই বৈঠকে শিশুদের দ্রুত করোনা টিকাকরণের উপর জোর দিতে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোদি। করোনা পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বিভিন্ন স্কুলে বিশেষ কর্মসূচি আয়োজনের ক্ষেত্রেও বাড়তি গুরুত্ব দিতে বলেছেন তিনি। সেই বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী […]

আরও পড়ুন

এখনই স্কুলে গ্রীষ্মের ছুটি নয়, প্রয়োজনে এগোবে গরমের ছুটি, জানালেন শিক্ষামন্ত্রী

প্রচন্ড গরমে পড়ুয়াদের পাশাপাশি অভিভাবক, শিক্ষকরাও চাইছেন স্কুলে গরমের ছুটি এগিয়ে আনা হোক ৷ কিন্তু এখনই স্কুলে পড়ছে না গরমের ছুটি স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ আগামী সপ্তাহে সোমবার ও মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া ও রাজ্যে সামগ্রিক তাপপ্রবাহের চিত্র দেখেই গরমের ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী । মুখ্যমন্ত্রীর সঙ্গেও তিনি রোজ যোগাযোগ […]

আরও পড়ুন

এবার জার্মানি, ডেনমার্ক ও ফ্রান্স সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফের বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ২ মে থেকে ৪ মে তিনি জার্মানি, ডেনমার্ক এবং ফ্রান্স সফর করবেন। নতুন বছরে এটাই হবে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। বিদেশ মন্ত্রক জানিয়েছে, জার্মানি সফরে গিয়ে প্রধানমন্ত্রী প্রথমে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। পরে দুই নেতা ভারত-জার্মানি ইন্টার-গভর্নমেন্টাল কনসালটেশনের ষষ্ঠ সংস্করণে যোগ দেবেন। এরপর ডেনমার্ক যাবেন প্রধানমন্ত্রী। […]

আরও পড়ুন
error: Content is protected !!