বীরভূমের রামপুরহাটে আদিবাসী মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার

বীরভূমের রামপুরহাটে অর্ধনগ্ন মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। আজ ভোরে এলাকার বাসিন্দারা প্রাতঃভ্রমণে যাওয়ার সময় দুমকা রামপুরহাট রাস্তার ওপরে ঝনঝনিয়া ব্রিজের নিচে জলের মধ্যে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন । রামপুরহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় । জানা গেছে, ছোট নালার জলে একটি ছোট সাদা কাপড় জড়ানো […]

আরও পড়ুন

তামিলনাড়ুতে মন্দিরের শোভাযাত্রায় রথের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১১

তামিলনাড়ুতে মন্দিরের শোভাযাত্রায় রথের সঙ্গে বিদ্যুতের হাইভোল্টেজ তার স্পর্শের ফলে ১১ জনের মৃত্যু হল। মৃতদের মধ্যে দুইটি শিশুও রয়েছে। গুরুতর আহত ১৫ জন। বুধবার থাঞ্জাভুরের কাছে কালিমেডু মন্দিরের রথের সঙ্গে এই ঘটনাটি ঘটেছে। গোটা ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। তদন্তে নেমেছে পুলিশ

আরও পড়ুন

দুর্ঘটনার কবলে অনুব্রত মন্ডলের দেহরক্ষীর গাড়ি, মৃত এক শিশু সহ ২

 দুর্ঘটনার কবলে পড়ল অনুব্রত মণ্ডলের প্রধান দেহরক্ষীর সাইগেল হোসেনের গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাইগেলের তিন বছরের মেয়ে সহ দুজনের। ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজার এলাকায়। আহত হয়েছেন সাইগেল নিজেও। তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে নিজের গাড়িতে ইদের বাজার করে দুর্গাপুর থেকে […]

আরও পড়ুন

বিজেপির বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার, চলল জলকামান

নিয়োগ দুর্নীতি নিয়ে লাগাতার অভিযোগ উঠছে বাংলায়। এবার সেই ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে বিকাশ ভবন অভিযান করল বিজেপির যুবমোর্চা সংগঠন। দফায়-দফায় মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ। পালটা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা চালায় গেরুয়া বাহিনী। সবমিলিয়ে বুধবার দুপুরে বিজেপির বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার সল্টলেকে। ধ্বস্তাধ্বস্তি শুরু হয় পুলিশের সঙ্গে। মিছিল রুখতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে […]

আরও পড়ুন

কাঁথি পুরভোটের সিসিটিভি ফুটেজ ফরেনসিক পরীক্ষার নির্দেশ দিল হাইকোর্ট

কাঁথি পুরভোটের সিসিটিভি ফুটেজ ফরেনসিক পরীক্ষার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ফুটেজ পরীক্ষা করবে সিএফএসএল দিল্লি। ১০ দিনের মধ্যে ফুটেজ পাঠানোর জন্য রাজ্য নির্বাচন কমিশনকে  নির্দেশ দিল আদালত। ৬ সপ্তাহের মধ্যে ফুটেজ পরীক্ষা করে আদালতে রিপোর্ট পেশ করতে হবে। কোনও বুথে ছাপ্পা, রিগিং, বুথ দখল, ভুয়ো ভোট হয়েছে কিনা তা খতিয়ে দেখবে সিএফএসএল। একইসঙ্গে নির্দেশে আরও বলা হয়েছে যে, ফুটেজ […]

আরও পড়ুন

করাচি বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৪

করাচি বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল ৪ জনের ৷ নিহতদের মধ্যে ২ জন চিনা নাগরিক বলে জানা গিয়েছে ৷ আজ দুপুরে পাকিস্তানের বাণিজ্য নগরী করাচির বিশ্ববিদ্যালয়ে একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে ৷ যদিও কোনও জঙ্গি সংগঠন এখনও পর্যন্ত বিস্ফোরণের দায় স্বীকার করেনি ৷ ঘটনায় গুরুতর জখম আরও অনেকে৷  জানা গিয়েছে, করাচি বিশ্ববিদ্যালয়ের কনফুশিয়াস শিক্ষা প্রতিষ্ঠানের […]

আরও পড়ুন

কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব ফেরালেন প্রশান্ত কিশোর

 অবশেষে জল্পনার অবসান । কংগ্রেসে যোগ দিচ্ছেন না ভোটকুশলী প্রশান্ত কিশোর । মঙ্গলবার এক টুইট বার্তায় নিজেই এই ঘোষণা করেছেন পিকে। টুইটে তিনি লিখেছেন, “কংগ্রেসে যোগ দেওয়ার এবং ভোটে তাদের হয়ে দায়িত্ব নেওয়ার যে প্রস্তাব কংগ্রেসের তরফে আমাকে দেওয়া হয়েছিল, আমি তা প্রত্যাখ্যান করছি ।” পাশাপাশি কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব নিয়ে তাদের কটাক্ষ করতে ছাড়েননি পিকে । […]

আরও পড়ুন

রানাঘাট কাণ্ডে মৃত নির্যাতিতার দেহ কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের

রানাঘাট গণধর্ষণ-কাণ্ডে মৃত নির্যাতিতার দেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত দ্বিতীয়বার করা হোক ৷ এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । ডিএসপি পদমর্যাদার অফিসারকে তদন্তের দায়িত্ব দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷ আগামী ১১মে আদালতে তদন্তের অগ্রগতি রিপোর্ট পেশ করতে হবে রাজ্যকে । এছাড়া প্রথম ময়নাতদন্তের রিপোর্ট আদালতকে দেওয়ার পাশাপাশি মামলাকারীকেও দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি

আরও পড়ুন

প্রয়াগরাজ কাণ্ডে ধর্ষণের উল্লেখ নেই এফআইআরে! জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ তৃণমূল

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একই পরিবারের পাঁচজনকে খুনের ঘটনায় প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ চাইল তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, রবিবার দুপুরেই প্রয়াগরাজ পৌঁছায় তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন দলের প্রতিনিধিরা। মৃতদের পরিবারের সদস্যরাই তৃণমূল প্রতিনিধিদের জানান, পুড়িয়ে দেওয়ার আগে মহিলাদের ধর্ষণ এবং মারধর করে দুষ্কৃতীরা। তৃণমূলের প্রতিনিধিদের কাছে পেয়ে জড়িয়ে ধরে […]

আরও পড়ুন

একাধিক জেলায় টানা তাপপ্রবাহ নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, আগামীকাল ডাকলেন বিশেষ বৈঠক

রাজ্যে একাধিক জেলায় টানা তাপপ্রবাহের চলছে। আজ বাঁকুড়া, পানাগড়ের তাপমাত্রা ৪৩ ডিগ্রি পার করেছে । ৪০ ডিগ্রি পার হয়েছে দমদম, বারাকপুরও । ৪০ ছুঁইছুই কলকাতাও । এই মুহূর্তে তাপপ্রবাহের এই চরম অবস্থা নিয়ে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে আগামীকাল সচিব পর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে রাজ্যের সমস্ত দফতরের সচিব ও জেলাশাসকদের যেমন […]

আরও পড়ুন
error: Content is protected !!