```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

অবশেষে খাঁচাবন্দী গোসাবার বাঘ

অবশেষে স্বস্তি গোসাবায়। দীর্ঘ ২৪ ঘণ্টার চেষ্টার পর খাঁচাবন্দী ‘বাঘমামা’। উল্লেখ্য, গত সোমবার রাতে ম্যানগ্রোভ জঙ্গল ছেড়ে বিদ্যাধরী নদীতে সাঁতার কেটে গোসাবার বালি মথুরাখণ্ড গ্রাম পঞ্চায়েতের লোকালয়ে ঢুকে পড়েছিল পূর্ণবয়স্ক বাঘটি । এলাকার বাসিন্দা হাবুল দাসের বাড়ির গোয়াল ঘরে ঢুকে তিনটি ছাগল এবং একটি গরুকেও খতম করে বাঘটি । এর পর এলাকাবাসীর চিৎকার-চেঁচামেচিতে লোকালয় সংলগ্ন […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ২১ হাজার ৯৮

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৯৮ জন।  কলকাতায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৬৫ জন। দৈনিক সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৪ হাজার ১৬ জন। আরও তিন জেলায় হাজারের গণ্ডি পেরিয়েছে দৈনিক সংক্রমণ। হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমানে একদিনে সংক্রমিত যথাক্রমে ১,৮১৫, ১,৪৩৫ এবং ১,১০৯ […]

আরও পড়ুন

স্কুল সার্ভিস কমিশনের নয়া চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার

স্কুল সার্ভিস কমিশনের নয়া চেয়ারম্যান বেছে নিল রাজ্য সরকার ৷ এসএসসি-র নয়া চেয়ারম্যান সিটি কলেজের অধ্যাপক সিদ্ধার্থ মজুমদার ৷ সহ-শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে সোমবারই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শুভশঙ্কর সরকারকে অপসারণের বিষয়ে বিবেচনা করতে শিক্ষা দফতরকে পরামর্শ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । একইসঙ্গে নিয়োগে ত্রুটি এবং তাঁর অযোগ্যতার কারণে এসএসসি চেয়ারম্যানকে কুড়ি হাজার টাকা জরিমানার নির্দেশও […]

আরও পড়ুন

আয়কর জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

আয়কর প্রদানকারীদের জন্য সুখবর ৷ আয়কর দেওয়ার সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার৷ আজই সময়সীমা বৃদ্ধির বিষয়টি কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে ৷ জানানো হয়েছে, আগামী ১৫ মার্চ পর্যন্ত আয়কর জমা দেওয়া যাবে ৷ করোনা পরিস্থিতির কারণে অনেকেই সময় মতো আয়কর জমা দিতে পারেননি ৷ তাছাড়া ই-ফাইলিংয়ের ক্ষেত্রেও অনেকে সমস্যায় পড়েছেন ৷ তাই এই সময়সীমা বাড়ানো […]

আরও পড়ুন

শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনে ইস্তেহার প্রকাশ বিজেপির

শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচনের ইস্তেহারকে ‘সংকল্প পত্র’ হিসেবে প্রকাশ করল গেরুয়া শিবির। সেই সংকল্প পত্রে ভয়, দুর্নীতি ও কাটমানি মুক্ত বোর্ড গড়াই শিলিগুড়ি পৌরনির্বাচনে লক্ষ্য বিজেপির। ‘সংকল্প পত্রে’ নাগরিক পরিষেবাকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ৷ মঙ্গলবার শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির দলীয় কার্যালয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে গেরুয়া শিবির। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ […]

আরও পড়ুন

শীতের সন্ধ্যায় শিলাবৃষ্টি! ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিও

পশ্চিমি ঝঞ্ঝার জেরে রাজ্যে শীত উধাও হয়ে গিয়েছিল কয়েকদিন ধরেই ৷ এর মধ্যেই আজ বৃষ্টির পূর্বাভাস দিয়ে ছিল হাওয়া অফিস ৷ তবে তা যে মুষলধারায় নামবে তা ভাবেননি কেউই ৷ বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে। নাগের বাজার থেকে এয়ারপোর্ট এবং বিরাটি অঞ্চলেও বেশ কিছু ক্ষণ শিলাবৃষ্টি হয়। এদিকে, বজ্র-বিদ্যুত্ সহ বৃষ্টি হল মেদিনীপুরেও। আগামী দু’তিন […]

আরও পড়ুন

ভোটমুখী ৪ পৌরসভায় করোনা পরিস্থিতিতে কেমন, রাজ্য সরকারের জবাব তলব হাইকোর্টের

আগামী 22 জানুয়ারি রাজ্যের যে চার পৌরনিগমের নির্বাচন (Municipal Corporation Election) হওয়ার কথা সেখানকার বর্তমান করোনা পরিস্থিতি কেমন, তা রাজ্য সরকারের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট ৷ 22 জানুয়ারি পৌরভোট হওয়ার কথা বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি ও আসানসোলে ৷ এই ভোট সংক্রান্ত এক মামলার শুনানিতে মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নেতৃত্বাধীন ডিভিশন […]

আরও পড়ুন

ভোটের মুখে বড় ভাঙন যোগীর গড়ে, এক মন্ত্রী সহ ৩ বিধায়ক যোগ দিলেন সপাতে

বিধানসভার ভোট ঘোষণা হওয়ার পর উত্তরপ্রদেশের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে যখন ব্যস্ত বিজেপি, ঠিক সেই সময় গেরুয়া শিবিরকে অস্বস্তির মধ্যে ফেলে দিলেন যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার অন্যতম সদস্য স্বামী প্রসাদ মৌর্য ৷ তিনি বিজেপি ছেড়ে যোগ দিলেন সমাজবাদী পার্টিতে ৷ তিনি যোগী সরকারের শ্রমমন্ত্রী ছিলেন ৷ মঙ্গলবারই তিনি সমাজবাদী পার্টির রাষ্ট্রীয় সভাপতি অখিলেশ যাদবের সঙ্গে দেখা […]

আরও পড়ুন

করোনায় আক্রান্ত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়

করোনায় আক্রান্ত প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ৷ জানুয়ারির শুরুতে মালদায় গিয়েছিলেন বইমেলার উদ্বোধন করতে ৷ সেখান থেকে গিয়ে অসুস্থ হন ৷ ঠান্ডা লেগে সর্দি-কাশির সমস্যা শুরু হয় ৷ করোনা পরীক্ষা করাতেই রিপোর্ট পজিটিভ আসে ৷ রয়েছেন হোম আইসোলেশনে ৷ এদিন সাহিত্যিক জানান, তিনি ন’দিন করোনা পজিটিভ হয়েছেন ৷ তাঁর মৃদু উপসর্গ ছিল । ক্লান্তি রয়েছে […]

আরও পড়ুন

গঙ্গাসাগর মেলার জন্য আগামী ১২ থেকে ১৭ জানুয়ারি চলবে বিশেষ ট্রেন

 গঙ্গাসাগর মেলা উপলক্ষে পূর্ণার্থীদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করতে চলেছে পূর্ব রেল। এই উপলক্ষে চালানো হবে ১২টি ইএমইউ লোকাল ট্রেন। ১২ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত ট্রেনগুলি চলবে। ট্রেনগুলি সব স্টেশনে দাঁড়াবে না। যাত্রাপথে অল্প কয়েকটি স্টেশনেই দাঁড়াবে বলে পূর্ব রেল জানিয়েছে। যে সমস্ত স্টেশনে এই ট্রেনগুলি দাঁড়াবে সেগুলি হল বালিগঞ্জ, সোনারপুর, বারুইপুর, লক্ষ্মীকান্তপুর, নিশ্চিন্দপুর […]

আরও পড়ুন
error: Content is protected !!