```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

২৪ ঘণ্টারও বেশি সময় পার, এখনও তেলেঙ্গানার সুড়ঙ্গে আটকে ৮

 তেলেঙ্গানার নাগরকুর্নুল জেলায় শ্রীশৈলম লেফট ব্যাঙ্ক ক্যানেল (SLBC)-এ টানেল দুর্ঘটনায় গত ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ৮ জন শ্রমিক আটকা পড়েছেন। এই মুহূর্তে উদ্ধার অভিযানে সমস্যা হচ্ছে। সুড়ঙ্গের ভেতরে জল জমে আছে। তাই উদ্ধারকাজে আরও সময় লাগছে ৷ রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (SDRF)-এর কর্তার মতে, সুড়ঙ্গে প্রবেশের কোনও উপায় নেই। হাঁটু পর্যন্ত কাদা-জল জমে আছে। […]

আরও পড়ুন

‘ভোটে নরেন্দ্র মোদিকে ২১ মিলিয়ন ডলার (১৮১.৯৬ কোটি) দিয়েছি’, দাবি ডোনাল্ড ট্রাম্পের

ফের ২১ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৮১ কোটি ৯৬ লক্ষ ৩৪ হাজার টাকা ! এনিয়ে চতুর্থবার ভারতের ভোটে পূর্বতন বাইডেন প্রশাসনের কয়েক মিলিয়ন ডলার অনুদান দেওয়ার প্রসঙ্গ তুললেন প্রেসিডেন্ট ট্রাম্প ৷ এবার তিনি সরাসরি দাবি করলেন, আমেরিকা প্রধানমন্ত্রী মোদিকে এই বিপুল অর্থ ভারতের ভোটের জন্য পাঠানো হয়েছে ৷ তাঁর এই দাবির পর কংগ্রেসও […]

আরও পড়ুন

জেরায় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা, চণ্ডীতলা থানার আইসি অপসারিত

হাওড়ায় গত বুধবার বান্ধবীর সঙ্গে তুমুল বচসার সময় নিজের পিস্তলেই গুলিবিদ্ধ হন হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। প্রায় তিনদিন আন্দুল রোডের পাশে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার দুপুরে ছাড়া পেয়েছেন তিনি। তবে তাঁকে এখনই গ্রেপ্তার করা হচ্ছে না বলে জানিয়েছে হাওড়া সিটি পুলিস। জিজ্ঞাসাবাদে তদন্তকারীদের এখনও বিভ্রান্ত করার চেষ্টা করছেন ওই পুলিস […]

আরও পড়ুন

বৈষ্ণোদেবী মন্দির থেকে ফেরার সময় গভীর খাদে পড়ল বাস, মৃত ১, আহত ১৭

বৈষ্ণোদেবী মন্দির থেকে ফেরার সময় তীর্থযাত্রীদের নিয়ে নয়াদিল্লিগামী একটি বাস শনিবার জম্মুর হরি নিবাস প্রাসাদের কাছে মান্দা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। ২৫-৩০ ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি ৷ ১৭ জন যাত্রীই আহত হন এবং বাসচালকের মৃত্যু হয় ৷ তাঁদের চিকিৎসার জন্য জম্মুর সরকারি মেডিক্যাল কলেজে (জিএমসি) নিয়ে যাওয়া হয় ৷ জম্মু পুলিশের মতে, মেসার্স […]

আরও পড়ুন

ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকানোর চক্রান্ত রুখতে কঠোর নজরদারির নির্দেশ নবান্নের 

ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকানোর চক্রান্ত রুখতে এবার আরও কঠোর অবস্থান নিল নবান্ন। শনিবার মুখ্যসচিব মনোজ পন্থ রাজ্যের সমস্ত জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন, ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে নজরদারি বাড়াতে হবে এবং যে কোনও রকম অনিয়ম কঠোরভাবে রোখা হবে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন একাধিক দফতরের সচিবরাও। রাজ্য প্রশাসনের তরফে জানানো […]

আরও পড়ুন

অনুষ্ঠান চলাকালীন শ্লীলতাহানির অভিযোগ, প্রেসিডেন্সির মঞ্চ ছাড়লেন সঙ্গীতশিল্পী পটা

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে মাইক হাতে মঞ্চে একের পর এক গাইছেন সঙ্গীত শিল্পী পটা। কিন্তু, আচমকাই তাল কাটল অনুষ্ঠানের। শিল্পী থাকাকালীন মঞ্চে উঠে পড়েন এক তরুণী। মাইক হাতে শ্লীলতাহানির অভিযোগ তোলেন তিনি। এর পাশাপশি উদ্যোক্তাদের বিরুদ্ধেও অভিযোগ শোনা যায় তার মুখে। তরুণীর অভিযোগ, সব কিছু জানলেও এই বিষয়ে কোনও প্রতিবাদ করেননি উদ্যোক্তারা। অভিযোগ যিনি করেছেন, তিনি […]

আরও পড়ুন

বরাক-ব্রহ্মপুত্র এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকান্ড

বরাক-ব্রহ্মপুত্র এক্সপ্রেসে আগুন লাগে। ঘটনাটি ঘটে অসমের কাছার জেলার বিহারা রেল স্টেশনের অদূরে। এই ট্রেনটি শিলং থেকে তিনসুকিয়া যাচ্ছিল বলে জানা গিয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে, যান্ত্রিক গোলযোগের কারণে ট্রেনের স্লিপার ক্লাসের চাকায় আগুন লেগে গিয়েছিল। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছে যান রেল পুলিশ এবং স্টেশনের কর্মীরা। সঙ্গে সঙ্গে আগুন নেভাোর কাজে হাত […]

আরও পড়ুন

তামিলনাড়ুতে মহিলাকে গণধর্ষণ, অভিযুক্তদের ‘এনকাউন্টার’ পুলিশের

মহিলাকে গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তরা কোথায় রয়েছে তা তল্লাশি চালাতে গিয়ে পুলিশ অভিযুক্তদের ডেরায় পৌঁছয় ৷ সেখানে পুলিশ বাহিনী পৌঁছতেই তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় মহিলাকে ধর্ষণ কাণ্ডের দুই অভিযুক্ত ৷ বাঁচতে পাল্টা পুলিশও গুলি চালায় ৷ পায়ে গুলি লেগে জখম হয় এক অভিযুক্ত ৷ পুলিশি তদন্তে জানা যায়, গত ১৯ তারিখ বিকেলে তামিলনাড়ুর […]

আরও পড়ুন

নির্মীয়মাণ সুড়ঙ্গের ছাদ ভেঙে আটকে পড়লেন ৮ কর্মী, চলছে উদ্ধারকাজ

নির্মীয়মাণ সুড়ঙ্গের একাংশের ছাদ ভেঙে আটকে পড়লেন কমপক্ষে ৮ জন কর্মী ৷ শনিবার সকাল 8.30 মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার নাগারকুরনুল জেলার শ্রীশৈলম লেফট ব্যাঙ্ক ক্যানাল (এসএলবিসি) নির্মাণের জায়গায় ৷ শ্রীশৈলম প্রজেক্টের ব্যাকওয়াটার থেকে খরাপ্রবণ নালগোন্ডা জেলায় সেচ ও পানীয় জল সরবরাহ করাই শ্রীশৈলম লেফট ব্যাঙ্ক ক্যানাল বা এসএলবিসি টানেল প্রজেক্টের উদ্দেশ্য ৷ এদিন […]

আরও পড়ুন

গাজরের হালুয়া খেয়ে গুরুতর অসুস্থ মহিলা ও শিশু সহ ১০০ জন

উত্তরপ্রদেশের আমরোহাতে গাজরের হালুয়ায় বিষক্রিয়া হয়ে গুরুতর অসুস্থ মহিলা ও শিশু-সহ 100 জন ৷ স্থানীয় সূত্রের খবর, শুক্রবার ডিডোলী গ্রামের বাসিন্দা কুলদীপ গুপ্তের বাবার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান ছিল ৷ অনুষ্ঠানে গ্রামবাসীদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয় ৷ খাদ্য তালিকার শেষপাতে গাজরের হালুয়া রাখা হয় ৷ সেই হালুয়া খেয়েই পেটেব্যাথা, বমি ও মাথা ঘোরার সমস্যা নিয়ে […]

আরও পড়ুন
error: Content is protected !!