```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

অসৌজন্যের নজির গড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট বিজেপির

রাজনৈতিক সৌজন্য আর শিষ্টাচারে যে তাঁদের বিশ্বাস নেই ফের বোঝাল রাজ্য বিজেপি নেতৃত্ব। বুধবার সকালে রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার আমন্ত্রণ পেলেও আসেননি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মনোজ টিগ্গারা। মমতার শপথ অনুষ্ঠান বয়কট করলেন তাঁরা। কেন মমতার শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করা হল, তার যুক্তি দেখাতে গিয়ে বুধবার সকালে […]

আরও পড়ুন

বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে তৃতীয়বার শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

তন্ময় উপাধ্যায়, কলকাতাঃ আজ ঘড়ির কাঁটাতে ১০টা ৪৫ মিনিট বাজতেই রাজভবনের থ্রন হলে তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকর। করোনা পরিস্থিতিতে কথা মাথায় রেখে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই শপথ গ্রহণ পর্ব শেষ করা হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ৫০ জন বিশিষ্ট অতিথি। […]

আরও পড়ুন

ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

দেশ জুড়ে পশ্চিমবঙ্গ-সহ পাঁচ জায়গার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পরই বাড়ল জ্বালানির দাম। গতকালও দাম বেড়েছে পেট্রোল ডিজেলের। আজ বাজার খোলার মুহূর্তে  ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম। মার্চের শুরু থকেই জ্বালানির দামে কোনও হেরফের হয়নি। একটু কমলেও, পরবর্তীকালে আর বাড়েনি।  গতকাল কলকাতায় লিটার পিছু পেট্রল বেড়েছিল ১৪ পয়সা। সুতরাং প্রতি লিটারের দাম ছিল ৯০.৭৬ টাকা। […]

আরও পড়ুন

এর আগেও দিল্লি ভোটে আপ জিতে যাওয়ার পরে কেমন দাঙ্গা হল রাজধানীতে মনে আছেঃ অপর্ণা সেন

ভোটপরবর্তী হিংসা নিয়ে উত্তাল গোটা রাজ্য। এই পরিস্থিতিতে মুখ খুলেছেন সাধারণ মানুষ থেকে সেলেব্রিটি সকলেই। সকলেই নিন্দা করেছেন এই হিংসার। এবার এই নিয়েই টুইট করলেন অপর্ণা সেন। তিনি লিখলেন, এ হিংসা অপ্রত্যাশিত ছিল না। মঙ্গলবার টুইট করে অপর্ণা সেন লেখেন, ‘ভোট পরবর্তী এই হিংসা ভয়ানক, তবে অপ্রত্যাশিত নয়। এর আগেও দিল্লি ভোটে আপ জিতে যাওয়ার […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩ লক্ষ ৮২ হাজার ৮৪৭

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৮২ হাজার ৮৪৭ জন। এই বৃদ্ধির জেরে করোনায় আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ কোটি ৬ লক্ষ ৫৮ হাজার ৪৭৯ জন। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩,৭৮৬ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ২৬ হাজার ১৭২ জনের। তবে স্বস্তির […]

আরও পড়ুন

কোচবিহারে তৃণমূল কর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

ভোট পরবর্তী হিংসা অব্যাহত কোচবিহারে ৷ এক তৃণমূল কর্মীর রহস্যজনক মৃত্যুতে সেখানে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের চিলাখানা সংলগ্ন এলাকায় আজ সকালে এক তৃণমূল কর্মীর হাত-পা বাঁধা অবস্থায় ক্ষত বিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধার হয় । খবর পেয়ে তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় । ওই কর্মীকে খুন করা হয়েছে বলে অভিযোগ ৷জানা গিয়েছে, […]

আরও পড়ুন

নানুরে বিজেপির পোলিং এজেন্টকে ধর্ষণের খবর ভুয়ো, সাফ জানালেন বীরভূমের এসপি নগেন্দ্র নাথ ত্রিপাঠি

বীরভূমের নানুরে বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টকে ধর্ষণ করা হয়েছে বলে যেসব খবর সোশ্যাল মিডায়ায় রটেছে তার কোনও ভিত্তি নেই। সাংবাদিক সম্মেলন করে তা জানিয়ে দিলেন বীরভূমের পুলিস সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠি। উল্লেখ্য, ওই ধরনের একটি খবর গতকাল সোশ্যাল মিডিয়ায় প্রবল আলোড়ন সৃষ্টি করে। এনিয়ে খোঁজখবরও শুরু করে জেলার প্রশাসনিক মহল। পাশাপাশি, খবরটির যে কোনও ভিত্তি […]

আরও পড়ুন

নন্দীগ্রামে ‘গান পয়েন্টে থাকা’ সেই রির্টানিং অফিসারকে বিশেষ নিরাপত্তা দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিল নির্বাচন কমিশন

পুনর্গণনার আদেশ দিলে প্রাণনাশের হুমকি! মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পর এবার নন্দীগ্রামের রির্টানিং অফিসারের (RO) বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা করল রাজ্য সরকার। একুশের ভোটে ফল ঘোষণা হয়ে গিয়েছে। বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় ফিরল তৃণমূলই। বুধবার যখন তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন নন্দীগ্রাম নিয়ে চাপানউতোর অব্যাহত। এগিয়ে থাকা প্রার্থীর সঙ্গে সামান্য […]

আরও পড়ুন

করোনা বিধি মেনেই বিধায়কদের শপথগ্রহণের তোড়জোড় চলছে বিধানসভায়

করোনা বিধি মেনেই নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণের প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা। মঙ্গলবার বিধানসভায় সেই বিষয়ে জোর প্রস্তুতি লক্ষ করা গিয়েছে। শপথগ্রহণের নামে অতিরিক্ত ভিড় এড়িয়েই যাবতীয় কাজকর্ম করতে চায় বিধানসভার সচিবালয়। এই অনুষ্ঠান থেকে যাতে কোনও ভাবেই করোনা সংক্রমণ না ছড়ায়, সে দিকেই নজর তাদের। সোমবার তৃণমূল ভবনের সাংবাদিক সম্মেলনে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় প্রোটেম স্পিকার হিসেবে […]

আরও পড়ুন

‘বাংলার আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে’, সিবিআই তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে বিজেপি

পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। এই পরিস্থিতির জন্য তৃণমূলকে কাঠগড়ায় তুলে এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল বিজেপি। মঙ্গলবার বিজেপি নেতা তথা আইনজীবী গৌরব ভাটিয়া পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন। আবেদনে তিনি সিবিআই তদন্তের আর্জি জানান শীর্ষ আদালতের কাছে। বিজেপি নেতা গৌরব ভাটিয়া বলেন, ”ভোট পরবর্তী হিংসায় পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে অনেক […]

আরও পড়ুন
error: Content is protected !!