```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

করোনা আক্রান্ত দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন, ভর্তি হাসপাতালে

করোনার কবলে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বাবা তথা ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোন। ব্যাঙ্গালোরের এক হাসপাতালে ভর্তি তিনি। গত শনিবার জ্বর হওয়ায় হাসপাতালে ভর্তি হন। আপাতত স্থিতিশীল রয়েছেন বলেই জানা গিয়েছে। এদিকে করোনায় সংক্রমিত হয়েছেন দীপিকার মা উজালা ও বোন অনিশাও। আপাতত তাঁরা হোম আইসোলেশনে রয়েছেন বলে জানা গিয়েছে। চলতি সপ্তাহেই প্রকাশ পাড়ুকোনকেও হাসপাতাল থেকে ছাড়া […]

আরও পড়ুন

‘প্রধানমন্ত্রী বাসভবন তৈরি না করে, সেই টাকায় মানুষকে বাঁচান’,মোদি সরকারকে তোপ প্রিয়াঙ্কার

করোনা মোকাবিলায় বারবার কেন্দ্রের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলছে কংগ্রেস। এদিকে এই মহামারী পরিস্থিতিতে সেন্ট্রাল ভিস্তা প্রোজেক্ট নিয়ে আজ সরব হলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গাঁধী। টুইটারে লেখেন, এমন একটা সময় যখন মানুষ অক্সিজেন, ভ্যাকসিন, হাসপাতালের বেড ও ওষুধের ঘাটতির জেরে সমস্যায় পড়ছেন, তখন ১৩ হাজার কোটি টাকা খরচ করে প্রধানমন্ত্রীর জন্য নতুন বাসভবন না বানিয়ে সেই […]

আরও পড়ুন

রাজ্যের আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে রাজ্যপালকে ফোন প্রধানমন্ত্রীর

তৃতীয়বারের জন্য ফের ক্ষমতায় এসেছে তৃণমূল। আর তারপরেই রবিবার রাত থেকে বিজেপি কর্মীদের উপর হামলা ও খুনের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। গতকালই এই বিষয়ে রাজ্যপালের দ্বারস্থ হয় বিজেপির একটি প্রতিনিধি দল। তারপরেই রাজ্য পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নির্দেশ দেন রাজ্যপাল জগদীপ ধনকড়। গতকালই রাজ্যের সার্বিক অশান্ত পরিবেশ নিয়ে রাজ্য পুলিশের ডিজি ও পুলিশ কমিশনারকে তলব […]

আরও পড়ুন

করোনার জের, স্থগিত হয়ে গেল আইপিএল

করোনা অতিমারি আইপিএলে থাবা বসানোয় এই মরশুমের জন্য স্থগিত হয়ে গেল আইপিএল৷  আইপিএল গর্ভনিং কাউন্সিলের পক্ষ থেকে রাজীব শুক্লা এই খবর জানিয়ে দিয়েছেন৷ এই খবর দিয়েছে সংবাদ সংস্থা এএনআই৷

আরও পড়ুন

করোনা আবহে মে মাসের অফলাইন পরীক্ষা স্থগিত রাখা হোক, নির্দেশ কেন্দ্রীয় সরকারের

করোনা আবহে পড়ুয়াদের সুরক্ষিত রাখতে উদ্যোগ নিল কেন্দ্র। দেশের সমস্ত কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে মে মাসে নির্ধারিত সমস্ত অফলাইন পরীক্ষা আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। তবে অনলাইনে পরীক্ষা চালানো যেতে পারে বলেও জানিয়েছে কেন্দ্র। দেশজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ ক্রমশ বাড়ছে। সোমবার দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও এখনও অতিমারী পরিস্থিতি নিয়ন্ত্রিত হয়নি আক্রান্ত রাজ্যগুলিতে। পরিস্থিতি বিচার করে […]

আরও পড়ুন

ফের কলকাতা পুরসভার মুখ্য প্রশাসকের দায়িত্বে ফিরহাদ হাকিম

ভোট মিটতেই ফের কলকাতা পুরসভার মুখ্য প্রশাসকের দায়িত্ব পেলেন ফিরহাদ হাকিম। মঙ্গলবার রাজ্যের তরফে একটি নির্দেশিকা জারি করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সেখানেই বলা হয়েছে, ফের মুখ্য প্রশাসকের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে ফিরহাদ হাকিমের হাতে। এছাড়া প্রশাসকমণ্ডলীতে যাঁরা ছিলেন, তাঁদের প্রত্যেককেই ফিরিয়ে দেওয়া হবে পুরনো দায়িত্ব। দলনেত্রীর নির্দেশে মঙ্গলবারই কলকাতার করোনা পরিস্থিতি নিয়ে আলোচনায় বসছেন ফিরহাদ […]

আরও পড়ুন

মমতাকে কুরুচিকর আক্রমণ এবং বাংলায় দাঙ্গা বাধানোর উস্কানি! সাসপেন্ড কঙ্গনা রানাউতের টুইটার হ্যান্ডেল

বাংলায় ভোট পরবর্তী হিংসা এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর আক্রমণ করায় অভিনেত্রী কঙ্গনার রানাউতের টুইটার হ্যান্ডেল বন্ধ করা হল। একাধিক উস্কানিমূলক টুইট করা হয় রবিবার ফল ঘোষণার পর থেকে। শেষ টুইটে রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী মোদীকে নিজের গুজরাত দাঙ্গার রূপ দেখানোর বার্তা দেন কঙ্গনা। তার জেরেই তাঁর অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত নেয় টুইটার। এর […]

আরও পড়ুন

ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

ফের আজ থেকে বাড়ালো জ্বালানির দাম। কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে ১৪ পয়সা ও ডিজেলের দাম বেড়েছে ১৭ পয়সা। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম হয়েছে, ৯০ টাকা ৭৬ পয়সা। ডিজেলের দাম হয়েছে ৮৩ টাকা ৭৮ পয়সা। দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯০.৯৫ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮০.৯১ টাকা।দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১৫ পয়সা ও ডিজেলে […]

আরও পড়ুন

সিবিআই দফতরে হাজিরা দিলেন জ্ঞানবন্ত সিংহ

গত শনিবার কয়লা পাচার-কাণ্ডে ডিরেক্টর অব সিকিউরিটি জ্ঞানবন্ত সিংহকে তলব করেছিল সিবিআই। মঙ্গলবার তাঁকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মতো মঙ্গলবার সিবিআই দফতরে হাজির হন জ্ঞানবন্ত। সিবিআই সূত্রে খবর, মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ নিজাম প্যালেসে আসেন জ্ঞানবন্ত। প্রায় ২ ঘণ্টা ভিতরে ছিলেন তিনি। সাড়ে ৮টা নাগাদ বেরিয়ে যান […]

আরও পড়ুন

মেক্সিকোয় ভেঙে পড়ল মেট্রোর ওভারব্রিজ, মৃত ১৩

মেক্সিকোর রাজধানীতে ভেঙে পড়ল যাত্রীসহ মেট্রোর ওভারব্রিজ। এই ঘটনায়  ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত ৭০ জনেরও বেশি যাত্রী। উদ্ধারকারীদের মতে, এখনও ট্রেনটির ঠিক নিচে একটি গাড়ি আটকে রয়েছে। দমকল বাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্ধারকারীরা যুদ্ধকালীন  তত্পরতায় উদ্ধারকার্য চালাচ্ছে। 

আরও পড়ুন
error: Content is protected !!