কোলিয়ারিতে কোলিয়ারিতে কয়লা ভাঙতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৫

কোলিয়ারিতে ভয়াবহ বিস্ফোরণ। খয়রাশোল ব্লকের গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারিতে কয়লা ভাঙতে গিয়ে বিস্ফোরণে নিহত হলেন পাঁচজন কর্মী। আহত হয়েছেন বেশ কয়েকজন। সূত্রের খবর, খয়রাশোলের ভাদুলিয়া গ্রামে কয়লা ভাঙতে গিয়েছিলেন বেশ কয়েকজন শ্রমিক। তখনই আচমকা এই ঘটনা ঘটে বলে যায়। সরকারি খাদানে বেআইনিভাবে কয়লা তোলা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই মুহূর্তে ঘটনাস্থলে চম্পট […]

আরও পড়ুন

ভারতীয় বায়ুসেনার এয়ার-শো দেখতে গিয়ে গরমে মৃত ৫ দর্শক, চরম অব্যবস্থার অভিযোগ!

ভারতীয় বায়ুসেনার এয়ার শো দেখতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন পাঁচ দর্শক। রবিবার চেন্নাইয়ে এই বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরু থেকেই মাত্রাতিরিক্ত ভিড়, নাজেহাল করা গরম, পানীয় জলের অভাব এবং আয়োজকদের অব্যবস্থা নিয়ে অভিযোগ জানিয়েছিলেন দর্শকরা। যদিও ভিড়ের জন্য কারও মৃত্যু হয়নি বলে দাবি তামিলনাড়ু সরকারের। এয়ার শো শেষে বাইকে চেপে বাড়ির উদ্দেশে রওনা হন […]

আরও পড়ুন

আরজিকরের নির্যাতিতার নাম প্রকাশ করায় মামলা, আইপিএস বিনীত গোয়েলকে হলফনামা পেশের নির্দেশ হাইকোর্টের

আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার নাম প্রকাশ করা সংক্রান্ত মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলকে তাঁর বক্তব্য হলফনামা আকারে জমা দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের। পাশাপাশি স্বরাষ্ট্র ও কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার (পার) ডিপার্টমেন্টকেও হলফনামা জমা দিতে বলা হয়েছে। মামলাটি পরবর্তী শুনানি হতে পারে ১৪ নভেম্বর। আরজি কর মামলা সুপ্রিম কোর্ট শুনছে। তাই […]

আরও পড়ুন

ফের বৈঠকে জুনিয়র চিকিৎসকরা, ধর্মতলার অনশন মঞ্চে যোগ দিল আরজিকরের অনিকেত মাহাতো, জুনিয়র চিকিৎসকের সংখ্যা বেড়ে ৭

নিজেদের দাবি পূরণের জন্য ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। সেই ডেডলাইন পার হওয়ার পর শনিবার আমরণ অনশনে যাওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন জুনিয়র ডাক্তাররা। প্রথম দফায় ৬ জন জুনিয়র ডাক্তার অনশনে বসেন। তবে সেই তালিকায় ছিলেন না আর জি কর হাসপাতালের কেউ। ফলে তা নিয়ে তুমুল বিতর্ক হয়। শনিবার রাতের পর রবি থেকে ধর্মতলার […]

আরও পড়ুন

বিচারের আশায় প্রতিবাদ, পুজোর দিনগুলিতে ধর্নায় বসবেন আরজি করের নির্যাতিতার মা-বাবা

পুজোর চারদিন তাই নিজেদের বাড়িতে বিচারের দাবিতে ধর্নায় বসার সিদ্ধান্ত নিলেন আরজি করের নির্যাতিতার মা-বাবা। নির্যাতিতার মা রবিবার জানান, গত দু’বছর বাড়িতেই দুর্গাপুজোর আয়োজন করা হতো। মেয়ের আবদারেই বাড়িতে পুজোর আয়োজন করা হয়। যাঁর উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয়েছিল। সেই তো নেই। সেই কারণে, এ বছর পরিবারের সদস্যদের সঙ্গেই একটু অন্যভাবে পুজোর চারটে দিন […]

আরও পড়ুন

প্রবল বর্ষণে বিপর্যস্ত মেঘালয়, একাধিক জায়গায় নামল ধস, মৃত ১০

প্রবল বর্ষণে বিপর্যস্ত মেঘালয়। গারো পাহাড়ে দফায় দফায় হড়পা বান। পাশাপাশি একাধিক জায়গায় নামল ধস। এই প্রাকৃতিক বিপর্যয়ে এখনও পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত আরও অনেকে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কিছু এলাকা। উদ্ধার ও তল্লাশির কাজে নামানো হয়েছে এনডিআরএফকে। শুক্রবার মাঝরাত থেকে একটানা বৃষ্টি হচ্ছে মেঘালয়ের বিভিন্ন এলাকায়। যার জেরে হড়পা […]

আরও পড়ুন

হকি বেঙ্গলের সভাপতির পদ থেকে সরানো হল মুখ্যমন্ত্রীর ছোট ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়কে, নয়া সভাপতি হলেন সুজিত বসু

হকি বেঙ্গলের সভাপতির পদ থেকে সরানো হল মুখ্যমন্ত্রীর ছোট ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় (বাবুন)কে। নয়া সভাপতি হলেন দমকলমন্ত্রী সুজিত বসু । সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, যেভাবে তাঁকে ও তাঁর অনুগামীদের বাদ দেওয়া হয়েছে তাতে মর্মাহত স্বপন বন্দ্যোপাধ্যায় ( বাবুন)।  কলকাতার ময়দানে স্বপন পরিচিত বাবুন নামেই। শনিবার রাজ্য হকি সংস্থার সভায় সভাপতি পদের জন্য সুজিত বসুর নাম […]

আরও পড়ুন

পুজো এবং প্রতিবাদ সামলাতে শহরে ১০ হাজার অতিরিক্ত পুলিশ, নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না লালবাজার

পুজোর কটাদিন শহরে নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না লালবাজার। মহালয়া থেকেই শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল হপিং। সন্ধ্যা হলেই ভিড় বাড়ছে মণ্ডপে। পাশাপাশি এ বছরের পুজোয় আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মিছিল ও প্রতিবাদের সম্ভাবনা। রাজপথে মানুষের ঢল সামলাতে ও শহরকে যানজট মুক্ত রাখতে পথে নামছে পুলিশকর্তা থেকে নিচুতলার আধিকারিকরা। পরিস্থিতি সামলাতে পুজোয় অতিরিক্ত বাহিনীর সঙ্গে শহরের […]

আরও পড়ুন

মহারাষ্ট্রের লাতুরের সরকারি কলেজ হস্টেলের খাবারে বিষক্রিয়া, চিকিৎসাধীন ৫০ ছাত্রী

হস্টেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন ৫০ জন তরুণী ছাত্রী ৷ রবিবার সরকারি সূত্রে খবর, শনিবার মহারাষ্ট্রের লাতুরে একটি হস্টেলে এই খাদ্য বিষক্রিয়ার ঘটনাটি ঘটেছে ৷ রাতের খাবারে বিষক্রিয়া হয়েই তাঁরা অসুস্থ হন ৷ সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে পাঠানো হয় ৷ পুরানমল লাহোটি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের হস্টেলটিতে ৩২৪ জন মহিলা ছাত্রী থাকেন ৷ আধিকারিকরা জানিয়েছেন, […]

আরও পড়ুন

ভূপতিনগরে স্বামীর অনুপস্থিতির সুযোগে বধূকে ধর্ষণ করে খুন! অভিযুক্তকে পিটিয়ে মেরে ফেললেন স্থানীয় মহিলারা

জয়নগরের পর এবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর ৷ সেখানে এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল ৷ এই ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় এক ব্যক্তিকে গণধোলাই দেন এলাকাবাসী ৷ পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ অভিযোগ, স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় ওই গৃহবধূকে ৷ এরপর […]

আরও পড়ুন
error: Content is protected !!