দুই স্কুল পড়ুয়ার সংঘর্ষে রণক্ষেত্র রাজস্থানে উদয়পুর, বন্ধ ইটারনেট, জারি ১৪৪ ধারা

দুই স্কুল পড়ুয়ার সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল রাজস্থানে উদয়পুর। সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ায় ওই এলাকার বেশ কয়েকটি জায়গায় ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে প্রশাসন। জারি ১৪৪ ধারা । পাশাপাশি রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সূত্রের খবর, একটি সরকারি স্কুলে দশম শ্রেণির […]

আরও পড়ুন

আরজি কর কাণ্ডে সামনে নয়া তথ্য, সেই রাতে যৌনপল্লিতে গিয়েছিল ধৃত সঞ্জয় রাই

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং নৃশংস ভাবে খুন করার ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাই নাকি সেই রাতে যৌনপল্লিতে গিয়েছিল। রিপোর্টে দাবি করা হয়েছে, তদন্তকারীরা সঞ্জয় রাইয়ের গতিবিধি ট্র্যাক করেই জানতে পেরেছে যে সেই রাতে সঞ্জয় রাই যৌনপল্লিতে গিয়েছিল। তারপর সেখান থেকে সে আরজি কর হাসপাতালে ফিরে এসেছিল। জানা গিয়েছে, ঘটনার দিন রাত […]

আরও পড়ুন

আরজি কর হাসপাতাল ভাঙচুর কাণ্ডে মীনাক্ষী সহ ৭জন বাম যুবনেতা-নেত্রীকে তলব করল লালবাজার

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে উঠেছে অভিযোগ। তারপর নাগরিক সমাজ রাতের দখল নিয়ে রাস্তায় নেমেছিল। সেই রাতেই ভাঙচুর করা হয় আরজি কর হাসপাতাল। এই ঘটনায় সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই(DYFI) এবং বিজেপির(BJP) নাম জড়িয়ে গিয়েছে। কারণ জিওয়াইএফআই তাদের পতাকা নিয়ে সেখানে হাজির ছিল বলে ভিডিওতে ধরা পড়েছে। যেখানে মীনাক্ষী মুখোপাধ্যায় […]

আরও পড়ুন

চিকিৎসক বদলি বিতর্ক থামাতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ! নির্দেশিকা প্রত্যাহার রাজ্যে স্বাস্থ্য দফতরের

চিকিৎসকদের বদলির নির্দেশিকা প্রত্যাহার করল স্বাস্থ্য দফতর। যে ৪২ জন চিকিৎসককে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে বদলির নির্দেশ দেওয়া হয়েছিল তা আপাতত প্রত্যাহার করছে স্বাস্থ্য দফতর। রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মরত মোট ৪২ জন চিকিৎসককে বদলির নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজগুলির ১৩ জন চিকিৎসকও ছিলেন। এই বদলির নির্দেশিকা আপাতত প্রত্যাহার করে নিল স্বাস্থ্য […]

আরও পড়ুন

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে খুন ঘটনা নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে ১০০ জন নোটিশ পাঠাল লালবাজার

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে উঠেছে অভিযোগ। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা খবর ছড়িয়ে পড়েছে। যেগুলির মধ্যে ভুয়ো খবরের সংখ্যাই সর্বাধিক। আর এই ভুয়ো খবরের জেরেই প্ররোচিত হয়ে একদল লোক আরজি কর হাসপাতালে মাঝরাতে হামলা করেছে বলে দাবি করেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এআই–এর মাধ্যমে ভিডিয়ো তৈরি করে সোশ্যাল […]

আরও পড়ুন

আরজি কর কাণ্ডের তদন্তে কলকাতা পুলিশের চতুর্থ ব্যাটালিয়ানের ব্যারাকে সিবিআই

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণ-খুনের ঘটনার তদন্তে শনিবার কলকাতা পুলিশের ফোর্থ ব্যাটালিয়নের ব্যারাকে যায় সিবিআই ৷ এই ঘটনায় গ্রেফতার হওয়া সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় ওই ব্যারাকেই মাঝেমধ্যে থাকতেন বলে আগেই জানা গিয়েছিল ৷ সেই নিয়ে বিস্তারিত তথ্য জানতেই সেখানে তদন্তকারীরা হাজির হয়েছেন বলে সিবিআই সূত্রে খবর ৷ গত মঙ্গলবার কলকাতা হাইকোর্ট সিবিআই-কে এই […]

আরও পড়ুন

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মামলার অনুমতি দিলেন রাজ্যপাল

মহীশূর আরবান ডেভেলপমেন্ট অথরিটি (MUDA)-র জমি বরাদ্দ সংক্রান্ত কেলেঙ্কারির অভিযোগে এবার মামলার মুখোমুখি হতে চলেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। জানা গিয়েছে, রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলত জমি কেলেঙ্কারিতে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আরটিআই কর্মী টিজে আব্রাহাম এবং স্নেহামাই কৃষ্ণের অভিযোগের ভিত্তিতে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলত মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মামলার অনুমতি দিয়েছেন। রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলত MUDA জমি […]

আরও পড়ুন

আর জি কর কাণ্ডের প্রতিবাদে সরকারি পুজো অনুদান প্রত্যাখ্যান উত্তরপাড়ার শক্তি সঙ্ঘ ক্লাবের

আরজি কর হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনায় নানা স্তরে প্রতিবাদ চলছে। এ বার আরজি কর-কাণ্ডের প্রতিবাদে দুর্গাপুজোয় সরকারি অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিল হুগলির একটি ক্লাব। সমাজমাধ্যমে অন্যদেরও অনুদান না-নিতে আবেদন জানাচ্ছে উত্তরপাড়ার শক্তি সঙ্ঘ। সরকারি অনুদানের ৮৫ হাজার টাকা প্রত্যাখ্যান করে তাদের বার্তা, ‘মেয়ের বিচার দিন, মায়ের পুজো নিজেরা বুঝে নেব।’ তৃণমূল […]

আরও পড়ুন

ফের ট্রেন দুর্ঘটনা, উত্তরপ্রদেশের কানপুরের কাছে লাইনচ্যুত সবরমতী এক্সপ্রেসের ২২টি বগি

শনিবার সকাল সকাল ফের রেল দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে ৷ উত্তর প্রদেশের কানপুরের কাছে লাইনচ্যুত হয় বারাণসী থেকে আহমেদাবাদগামী ১৯১৬৮ সবরমতী এক্সপ্রেস ৷ ওই ট্রেনে মোট ১৩০০ যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে ৷ এদিন রাত ২ টো ৩০ মিনিট নাগাদ কানপুর ও ভীমসেন স্টেশনের মাঝে ট্রেনের অন্তত ২২টি বগি লাইনচ্যুত হয় বলে জানা গিয়েছে ৷ […]

আরও পড়ুন

আর জি কর কাণ্ডে দেশ জুড়ে কর্মবিরতির ডাক, ২৪ ঘণ্টা বন্ধ সমস্ত OPD, রোগীদের ভোগান্তি চলছে

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ট্রেনি মহিলা চিকিৎসককে ধর্ষণ, খুনের ঘটনার প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছে সেই বিক্ষোভের আঁচ। গোটা দেশে এর ফলে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই আবহে শনিবার গোটা দেশ জুড়ে ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক দিল চিকিত্সকদের বৃহত্তম সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। শনিবার সকাল […]

আরও পড়ুন
error: Content is protected !!