```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নিম্নচাপের জেরে আজও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরের উপর ক্রমশ ঘনাচ্ছে নিম্নচাপ ৷ ফলে জন্মাষ্টমীতেও বৃষ্টিতে ভিজবে বাংলা ৷ সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনাও রয়েছে । সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সূর্যের দেখা মিলতে পারে মঙ্গলবার । তবে বৃষ্টি পরিস্থিতিতে রাশ পড়লেও মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার কারণে ছিটেফোঁটা বৃষ্টির বজায় থাকবে রাজ্যে ৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা, হুগলি, নদীয়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূমের কিছু কিছু জায়গায় ৷ এছাড়াও, দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সেইসঙ্গে উত্তরবঙ্গের মালদা ও জলপাইগুড়িতে রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস ৷ বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে । হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দিনের আকাশ থাকবে মেঘলা ৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি এবং 26 ডিগ্রির আশেপাশে থাকবে ৷ রবিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.9 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.6 ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 97 শতাংশ ও সর্বনিম্ন 89 শতাংশ ৷ হাওয়া অফিসের রিপোর্ট, দক্ষিণ বাংলাদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলে তৈরি হয়েছে নিম্নচাপ ক্ষেত্র । গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে এই নিম্নচাপ ক্ষেত্রটি পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে । এর ফলে বৃষ্টির এই পরিস্থিতি দক্ষিণবঙ্গ জুড়ে । ইতিমধ্যেই, দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি প্রায় মিটে যাওয়ার কথা হাওয়া অফিস জানিয়েছে ।

error: Content is protected !!