```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

লস্কর-ই-তোইবার ওয়ান্টেড জঙ্গির খোঁজে ৩লক্ষ টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা জম্মু-কাশ্মীর পুলিশের

উপত্যকায় জঙ্গি কার্যকলাপ গোড়া থেকে উপড়ে ফেলতে বদ্ধ পরিকর জম্মু-কাশ্মীর পুলিশ ৷ এবার লস্কর-ই-তোইবার এক কমান্ডার এবং হ্যান্ডলারের বিষয়ে তথ্য দেওয়ার জন্য ৩ লক্ষ টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা করল জম্মু ও কাশ্মীর পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স (সিআই) শাখা ৷ উপত্যকায় একাধিক জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত সে ৷ এছাড়াও উপত্যকার যুবকদের জঙ্গি সংগঠনে নিয়োগ করানোরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ৷ জম্মু-কাশ্মীরের পেশ করা বিবৃতি অনুযায়ী, সুমামা ওরফে ইলিয়াস ওরফে বাবর নামে ওই ব্যক্তিকে দীর্ঘদিন ধরে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে ৷ এই ব্যক্তি পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবার সদস্য ৷ জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে কাশ্মীর পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স (সিআই) শাখায় একটি এফআইআর দায়ের করা হয়েছে ৷ তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৩, ৩৮, ৩৯, ৪০, এবং ১২০-বি-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷ সেই ব্যক্তির খোঁজ করা হচ্ছে ৷

error: Content is protected !!