ওয়ানাড ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হল ২৫৬, কেরল পৌঁছলেন রাহুল-প্রিয়াঙ্কা

কেরলের ওয়ানাডে ভয়ঙ্কর ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল ২৫০৷ আহত শতাধিক৷ বৃহস্পতিবার বেইলি ব্রিজ সংযুক্ত করে ধসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত আরেকটি পাহাড়ি এলাকায় পৌঁছনোর চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা৷ ওই এলাকায় এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে৷ ভূমিধসে আটকদের উদ্ধার করতে নামানো হয়েছে সেনা৷ কাজ করছে এনডিআরএফ এবং জরুরি অবস্থার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত স্থানীয় কর্মী৷ […]

আরও পড়ুন

তপশিলি জাতির ‘সাব-ক্লাসিফিকেশন’ করতে পারে রাজ্য, সুপ্রিমকোর্টের যুগান্তকারী রায়

তপশিলি জাতি বা তপশিলি উপজাতির মধ্যেও শ্রেণিবিভাজন বা ‘সাব-ক্লাসিফিকেশন’ করতে পারে রাজ্যগুলি। আজ সুপ্রিম কোর্টে সাত বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এমনই যুগান্তকারী রায় দিল। দেশে সামাজিক সমতা আনার পক্ষে এই রায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। আজ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৭ বিচারপতির বেঞ্চ ৬-১ ব্যবধানে এই রায়ের পক্ষে মত দেন। […]

আরও পড়ুন

প্রবল বর্ষণে দিল্লিতে বিপর্যয়, ড্রেনে ডুবে মা-ছেলের মৃত্যু, জারি রেড অ্যালার্ট

এবার দিল্লি গাজীপুরে বৃষ্টির বলি মা এবং সন্তান। জানা গিয়েছে, মৃত মহিলার নাম তনুজা, বয়স মাত্র ২২ বছর। তিনি তাঁর তিন বছর বয়সি ছেলে পিয়াংশের সাথে ড্রেনে পড়ে ডুবে মারা গিয়েছেন। জানা গিয়েছে, ভারী বৃষ্টির জন্যে জলমগ্ন হয়েছিল রাস্তা। ছেলেকে কোলে নিয়ে বাড়ির নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে বেরিয়েছিলেন তনুজা। সেই সময় জলমগ্ন রাস্তায় ড্রেনে পা পড়ে […]

আরও পড়ুন

কেদারনাথে মেঘভাঙা বৃষ্টির জেরে আটকে ২০০ তীর্থযাত্রী, উত্তরাখণ্ডে মৃত ৪

মেঘভাঙা বৃষ্টির জেরে কেদারনাথে আটকে প্রায় ২০০ তীর্থযাত্রী। বুধবার উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাতের জেরে দুই শিশু-সহ চারজনের মৃত্যু হয়েছে একটি বাড়ি ধসে, আহত হয়েছেন আরও ৯ জন। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ এবং স্থানীয় আধিকারিকদের ধসের উচ্চ সতর্কতা জারি করা করেছে। বুধবার উত্তরাখণ্ডের কেদারনাথে মেঘভাঙা বৃষ্টিতে ওয়াকওয়ের প্রায় ৩০ মিটার ক্ষতিগ্রস্ত। হঠাৎ ভারী বৃষ্টিপাতের ফলে মন্দাকিনী […]

আরও পড়ুন

পানীয় জলের অপচয় ঠেকাতে এবার কড়া আইনি পথে রাজ্য সরকার

পানীয় জলের অপচয় ঠেকাতে এবার কড়া আইনি পথে হাঁটার চিন্তাভাবনা করেছে রাজ্য সরকারের অধীনে থাকা জনস্বাস্থ্য কারিগরি দফতর (পিএইচই)। এই বিষয়ে বিধানসভায় একটি বিলও আনবে রাজ্য সরকার বলেও খবর। এই বিষয়ে নয়া বিল এবার আসছে বিধানসভায়। বুধবার সে কথা জানিয়ে দিলেন রাজ্যের জনস্বাস্থ‌্য, কারিগরি ও পূর্ত দফতরের মন্ত্রী পুলক রায়। এদিকে প্রশাসনের কাছে অভিযোগ এসেছে, […]

আরও পড়ুন

বাণিজ্যিক গ্যাসের মূল্য বৃদ্ধি, সিলিন্ডার প্রতি বাড়ল ৮.৫0 টাকা

অগস্টের শুরুতেই কলকাতায় এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল। দেশের চারটি মেট্রো শহরের মধ্যে সবথেকে বেশি দাম বেড়েছে কলকাতায়। ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৮.৫ টাকা। তার ফলে জুলাইয়ে কলকাতায় যেখানে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে ১,৭৫৬ টাকা খরচ হত, অগস্টে সেটার দাম পড়বে ১,৭৬৪.৫ টাকা। দেশের […]

আরও পড়ুন

অবশেষে কাটল জট, টলিপাড়ায় শুরু হল সিনেমা-সিরিয়ালের শুটিং

বিগত সপ্তাহের শেষ থেকেই ধীরে ধীরে অশান্তির পারদ চড়ছিল যা রবিবার রাতে চরম মাত্রায় পৌঁছয়। বাধ্য হয়ে সোমবার এবং মঙ্গলবার স্তব্ধ হয়ে যায় টলি পাড়া। শোনা যায়নি লাইট, ক্যামেরা, অ্যাকশনের শব্দ। ছিল না কোনও ব্যস্ততা। ফেডারেশন এবং ডিরেক্টরস গিল্ডের সমস্যার জেরে বন্ধ হয় শ্যুটিং। তবে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর মধ্যস্থায় কেটে যায় সমস্যার জট। তারপরই বুধবার থেকে […]

আরও পড়ুন

৫ বছরের ছেলে স্কুলব্যাগে বন্দুক এনে ক্লাসেই গুলি করল বন্ধুকে

মাত্র ৫ বছরের এক পড়ুয়ার ব্যাগ থেকে উদ্ধার হয়েছে পিস্তল। শুধু তাই নয়, ওই পিস্তল দিয়ে সে অন্য একজন পড়ুয়ার উপর গুলি চালিয়েছে। ভয়ংকর ঘটনাটি ঘটেছে বিহারের সুপল জেলার সেন্ট জোয়ান বোর্ডিং স্কুলে। পুলিস জানিয়েছে, ৫ বছরের ওই পড়ুয়া নার্সারির ছাত্র। সে ব্যাগে করে আগ্নেয়াস্ত্রটি লুকিয়ে স্কুলে নিয়ে যায়। তারপর সে ওই স্কুলেরই ১০ বছরের এক […]

আরও পড়ুন

পিকনিক গার্ডেন ফ্ল্যাটে মিলল বার ডান্সারের ঝুলন্ত দেহ

ফের বার ড্যান্সারের রহস্যমৃত্যু। প্রেমিকের সঙ্গে ফ্ল্যাটে থাকতেন, সেই ফ্ল্যাটেই পাওয়া গেল ঝুলন্ত দেহ! খুন নাকি আত্মহত্যা? খতিয়ে দেখছে পুলিস। এবার পিকনিক গার্ডেন। সূত্রে খবর, মৃত তরুণীর নাম মিনা কোয়েট। বাড়ি, বেঙ্গালুরুতে। তবে কর্মসূত্রে থাকতেন কলকাতায়। একটি পানশালায় বার ড্যান্সার ছিলেন মিনা। বেশ কয়েকদিন ধরে পিকনিক গার্ডেন রোডে একটি ফ্ল্যাটে ভাড়া থাকছিলেন তিনি। সঙ্গে প্রেমিকও। […]

আরও পড়ুন

মুক্তির আগেই আল্লু অর্জুনের পুষ্পা ২-এর ক্লাইম্যাক্স দৃশ্য ফাঁস

আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানা অভিনীত ছবি ‘পুষ্পা ২’-এর জন্য অপেক্ষা করছেন। ২০২৪ সালের সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্রগুলির মধ্যে এটি একটি বলা চলে। যে ছবির জন্য ভক্তেরা ভীষণভাবে মরিয়া। আগে এই ছবিটি ১৫ অগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু, এবার সুকুমার পরিচালিত এই ছবিটি ৬ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই ছবিটি দেখার জন্য ভক্তেরা বেশ উচ্ছ্বসিত […]

আরও পড়ুন
error: Content is protected !!