শহিদ দিবসের আগে বার্তা তৃণমূল সুপ্রিমোর

হাতে আর মাত্র একদিন। তারপরেই ২১ জুলাই। তবে এবারের একুশে জুলাই যে অন্যান্যবারের থেকে পৃথকমাত্রা যোগ করবে সেটা আগেই বোঝা গিয়েছিল। কারণ লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্য এবং উপনির্বাচনে ২-০, ৪-০ ফলাফলে বিজেপিকে বাংলার মাটিতে পর্যদুস্ত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাই একুশে জুলাইয়ের মঞ্চে বড় চমক থাকবে সেটা অনুমান করা হচ্ছিল। এবার সেটা বাস্তবায়িত হতে চলেছে। […]

আরও পড়ুন

তৃণমূলের একুশের মঞ্চে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব

কুশের মঞ্চে সবথেকে বড় চমক দিতে চলেছেন বাংলার মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ শরিক তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব আগামিকাল, রবিবার একুশের মঞ্চে উপস্থিত থাকবেন । এখনও পর্যন্ত যতদূর খবর পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী আগামিকালই তিনি কলকাতায় পৌঁছবেন । কলকাতা বিমানবন্দর থেকেই সরাসরি তিনি […]

আরও পড়ুন

রাস্তায় টহল দিচ্ছে সেনা, বাংলাদেশ জুড়ে জারি কারফিউ, মৃত্যুর সংখ্যা বেড়ে ১০৫

 অগ্নিগর্ভ পরিস্থিতি ক্রমেই জটিলতর হচ্ছে বাংলাদেশে। বাড়ছে মৃতের সংখ্যাও। অবস্থা শান্ত হওয়ার লক্ষণ নেই। আজ, শনিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টে কোটা মামলার শুনানি হওয়ার কথা। কিন্তু শুক্রবার ছুটির দিন সত্ত্বেও চলে দফায় দফায় সংঘর্ষ। ঝরেছে রক্ত। শনিবার ঢাকা মেট্রো স্টেশনেও আন্দোলনকারীদের আগুন লাগিয়ে দেওয়ার খবর সামনে এসেছে। ঢাকা-সহ অধিকাংশ শহরে টোটাল শাট ডাউন। বিরেল যোগাযোগ পুরোপুরি বন্ধ, […]

আরও পড়ুন

চিনে হড়পা বানে ভাঙল ব্রিজ, ভেসে গেল ২০টি গাড়ি, মৃত ১১, নিখোঁজ ৩০

বৃষ্টি এবং হড়পা বানে চিনে বিপত্তি। দুর্যোগের মাঝে সে দেশের শাংসি প্রদেশে ভেঙে পড়ল একটি ব্রিজ। দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে।চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের রিপোর্ট অনুযায়ী, শাংসি প্রদেশের ঝাশুই কাউন্টিতে ড্যানিং এক্সপ্রেসওয়েতে ব্রিজটি ভেঙে পড়ে নদীতে। সেখানে ভেসে যায় একাধিক গাড়ি। খোঁজ মিলেছে মাত্র পাঁচটির। উদ্ধার করা হয়েছে ১১টি মৃতদেহ। মনে করা হচ্ছে আরও […]

আরও পড়ুন

বেআইনি খননের অভিযোগে ইডির হাতে গ্রেফতার হরিয়ানার কংগ্রেস বিধায়ক

হরিয়ানার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বড় পদক্ষেপ। হরিয়ানার কংগ্রেস বিধায়ক সুরেন্দ্র পানওয়ারকে গ্রেপ্তার করল ইডি। তাঁর ছেলেকেও আটক করা হয়েছে। মাস কয়েক আগে হরিয়ানা পুলিশ যমুনানগর, সোনিপত এবং আশেপাশের জেলাগুলিতে বেআইনি খননের মামলায় FIR নথিভুক্ত করে। এরপরেই কেন্দ্রীয় সংস্থার তরফে তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। ২০১৯ সালে বিধানসভা নির্বাচনে কবিতা জৈনকে পরাজিত করে জিতেছিলেন সুরেন্দ্র পানওয়ার। […]

আরও পড়ুন

বাংলাদেশের চলমান বিক্ষোভ, তাদের ‘অভ্যন্তরীণ’ বিষয়: ভারতীয় বিদেশমন্ত্রক

কোটা বিরোধী ছাত্র বিক্ষোভে ঢাকাসহ সারা দেশ প্রায় অচল হয়ে পড়েছে। রাজধানী ছাড়াও দেশের ৪৭টি জেলায় গতকাল দিনভর বিক্ষোভ, অবরোধ, পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের হামলা-গুলি ও সংঘাতের ঘটনা ঘটছে। বিক্ষোভ-সংঘর্ষে মৃত্যুমিছিল দেখছে দেশ। কোটা বিরোধী আন্দোলনে এপর্যন্ত ৩৯ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ২৫ হাজারের বেশি মানুষ। গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন সাংবাদিক ও সাধারণ মানুষও। এবার […]

আরও পড়ুন

চাকরির মেয়াদ ৫ বছর বাকি থাকতেই আচমকা পদত্যাগ UPSC চেয়ারম্যানের, পূজা খেদকার কাণ্ডের মধ্যেই সিদ্ধান্ত!

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন মনোজ সোনি। এখনও এই পদে ৫ বছর মেয়াদ বাকি ছিল মনোজ সোনির। তবে আজ আচমকাই তিনি সরে দাঁড়ালেন পদ থেকে। পদত্যাগের কারণ হিসেবে ‘ব্যক্তিগত সমস্যা’র কথা উল্লেখ করেছেন মনোজ সোনি। শিক্ষানবিশ আমলা পূজা খেদকারকে ঘিরে বিতর্কের মধ্যেই তাঁর এই সিদ্ধান্ত। তবে সেই বিতর্কের সঙ্গে যে মনোজ সোনির […]

আরও পড়ুন

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

জোরকদমে প্রস্তুতি চলছে ২১ জুলাইয়ের সভার ৷ আগামিকাল রাজ্যের শাসকদলের মেগা জনসমাবেশ ৷ তারমধ্য়েই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ শনিবারও রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বলেন, “বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত […]

আরও পড়ুন

গোয়া উপকূলের কাছেই জোরালো বিস্ফোরণ,  মাঝসমুদ্রে পণ্যবাহী জাহাজে আগুন, মৃত ১

গোয়ার উপকূলের অদূরেই আগুন লাগল একটি পণ্যবাহী জাহাজে। ঘটনায় একজনের মজত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের কবলে পড়া জাহাজের নাম ‘এমভি মায়েরস্ক ফ্রাঙ্কফুর্ট’ বলে জানা গিয়েছে। এদিকে জাহাজ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, ‘এমভি মায়েরস্ক ফ্রাঙ্কফুর্ট’-এ এখনও আগুন জ্বলছে। আপাতত এই জাহাজটি ভারতীয় উপকূল থেকে মাত্র ৮০ নটিকাল মাইল দূরে অবস্থান করছে।  ‘এমভি মায়েরস্ক ফ্রাঙ্কফুর্ট’-এ একটি […]

আরও পড়ুন

অবশেষে ৩দিন পর পুলিশের জালে ধরা পড়ল জামাল সর্দার

অবশেষে ৩দিন পর পুলিশের জালে ধরা পড়ল সোনারপুরের জামালউদ্দিন সর্দার। পুলিশের জালে পড়তেই সোনারপুরের ‘‌ত্রাস’‌ জামাল সর্দার এখন আর বেরতে পারল না। টানা তিনদিনের প্রচণ্ড চেষ্টায় আজ, শুক্রবার রাতে কলকাতা লেদার কমপ্লেক্স এবং নরেন্দ্রপুর থানার সীমান্ত এলাকা থেকে জামাল সর্দারকে গ্রেফতার করল পুলিশ। আর আগামীকাল শনিবার তাঁকে বারুইপুর মহকুমা আদালতে হাজির করা হবে। তৃণমূল কংগ্রেস […]

আরও পড়ুন
error: Content is protected !!