বন্যা বিধ্বস্ত অসমে রাহুল, ঘুরে দেখলেন ত্রাণ শিবির

সোমবার সকালে বন্যা বিপর্যস্ত অসম ঘুরে দেখলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সিলচর নেমেই পৌঁছে যান ত্রাণ শিবিরে। সেখানে দুর্গতদের সঙ্গে দেখা করেন রাহুল। লোকসভার বিরোধী দলনেতা হিসেবে এই প্রথম উত্তর পূর্ব সফরে গেছেন তিনি। রবিবার অসমে আরও আটজন প্রাণ হারিয়েছেন। গতকাল ধুবড়ি এবং নলবাড়ি থেকে দুইজন করে এবং কাছাড়, গোয়ালপাড়া, ধেমাজি ও শিবসাগর থেকে একজন […]

আরও পড়ুন

ভাঙড়ে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায়, সিসিটিভি ফুটেজ দেখে ২ জনকে গ্রেফতার করল পুলিশ

ভাঙড়ে চোর সন্দেহে পিটিয়ে মারার ঘটনায় দু’জনকে গ্রেফতার করল ভাঙড় থানার পুলিশ। ধৃতদের নাম সাবিরুল মোল্লা ও সৈকত মণ্ডল। সিসিটিভির ফুটেজ দেখার পরেই এই দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। দু’জনকে বারুইপুর আদালতে তুলে নিজেদের হেফাজত নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর। রবিবারের সকালে ভাঙড়ের ভরা বাজারে চোর সন্দেহে এক ব্যক্তিকে […]

আরও পড়ুন

পুরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে আরও সক্রিয় সিবিআই, অয়ন শীল ঘনিষ্ঠ দেবেশকে তলব করল সিবিআই

এবার পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় আরও সক্রিয় হয়ে উঠল সিবিআই। অয়ন শীল ঘনিষ্ঠ দালাল দেবেশ চক্রবর্তীকে এবার তলব করল সিবিআই। কদিন আগেই পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট জমা দেন সিবিআই অফিসাররা। সেখানে দেখা যাচ্ছে, দেবেশ চক্রবর্তীর নাম রয়েছে। তাই এবার তাঁকে তলব করা হয়েছে। আজ, সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। […]

আরও পড়ুন

রাশিয়া সফরে প্রধানমন্ত্রী মোদি

২২-তম ভারত-রাশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে রুশ প্রেসিডেন্ট পুতিনের আমন্ত্রণে সোমবার মস্কো সফর শুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। দু’দিনের গুরুত্বপূর্ণ এই সফর ৮ এবং ৯ জুলাই অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সফর অত্যন্ত উল্লেখযোগ্য বলে মনে করছেন কূটনৈতিক মহল। গত পাঁচ বছরের মধ্যে এটি মোদির প্রথম রাশিয়া সফর এবং উল্লেখযোগ্যভাবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার […]

আরও পড়ুন

হরিয়ানায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, আহত ৪০ স্কুল পড়ুয়া

সোমবার সাতসকালে ভয়াবহ বাস দুর্ঘটনা হরিয়ানায়। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল স্কুল পড়ুয়া বোঝাই বাস। দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৪০ জন পড়ুয়া। তারা সকালেই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, হরিয়ানা পরিবহণ নিগমের বাসটি পঞ্চকুলা শহরের দিকে যাচ্ছিল। পিঞ্জোরের নউলটা গ্রামের কাছে আচমকা নিয়ন্ত্রণ হারান বাসের চালক। রাস্তার একপাশে উল্টে যায় সেটি। তড়িঘড়ি করে […]

আরও পড়ুন

আলমারির মধ্যে বাঙ্কার, সেখানেই লুকিয়ে ছিল কুলগ্রামে এনকাউন্টারে খতম ৬ জঙ্গি, দেখুন ভিডিও

বাইরে থেকে দেখলে মনে হবে একটা আলমারি। কিন্তু তার দরজা খুলতেই নিরাপত্তারক্ষীরা বুঝতে পারেন, এ কোনও সাধারণ আলমারি নয়। ওই আলমারির ভিতর তৈরি করা হয়েছিল একটি বাঙ্কার। সেই বাঙ্কারেই আশ্রয় নিয়েছিল কাশ্মীরের কুলগ্রামে এনকাউন্টারে নিহত চার জঙ্গি! এমনই দাবি করল জম্মু ও কাশ্মীর পুলিশ। জম্মু কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ছয় জঙ্গিদের মধ্যে […]

আরও পড়ুন

রাজ্যে উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠনের নির্দেশ দিল ‘সুপ্রিমকোর্ট’, দেওয়া হল ডেডলাইন

পশ্চিমবঙ্গে উপাচার্য নিয়োগের জট কাটাতে পদক্ষেপ সুপ্রিম কোর্টের। সার্চ কমিটি গঠনের নির্দেশ সর্বোচ্চ আদালতের। প্রাক্তন বিচারপতি ইউ ইউ ললিতকে চেয়ারম্যান করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২ সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শুরু করতে হবে। তিন মাসের মধ্যে সরকারকে বিজ্ঞাপন দিয়ে প্রক্রিয়া শেষ করতে হবে। এই নির্দেশে খুশি ব্রাত্য বসু। “গণতন্ত্রের জয় হয়েছে”, উল্লেখ করে X হ্যান্ডেলে […]

আরও পড়ুন

নির্বাচনী ফলাফলে বামপন্থী জোট এগিয়ে যেতেই অশান্ত ফ্রান্স

ফ্রান্সের নির্বাচনে এগিয়ে রয়েছে বামপন্থী জোট ৷ এক্সিট পোলেও এমনই সম্ভাবনার ইঙ্গিত মিলেছে ৷ বামপন্থী জোট এগিয়ে থাকার খবর প্রকাশ্যে আসতেই অশান্ত হয়ে উঠেছে প্যারিস ৷ দিকে দিকে রাস্তায় নেমে চলছে বিক্ষোভ ৷ ঘটনার একটি ভিডিয়ো ফুটেজ সামনে এসেছে ৷ সেখানে দেখা যাচ্ছে, মুখোশ পরে বিক্ষোভকারীরা রাস্তায় দৌড়চ্ছে, আগুন জ্বালাচ্ছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছে ৷ তবে […]

আরও পড়ুন

রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন মুম্বই, ভাসছে গাড়ি, বন্ধ ট্রেন, বাতিল বহু উড়ান

রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন মুম্বই। গতকাল রাত ১টা থেকে আজ ভোর ৭টা পর্যন্ত টানা ভারি বৃষ্টিতে দুর্ভোগ মুম্বইয়ে। আন্ধেরি, কুর্লা, ভান্দুপ, কিংস সার্কেল, দাদার সহ একাধিক এলাকায় ব্যাপক জল জমেছে। তৈরি হয়েছে ব্যাপক যানজট। বেশ কিছু জায়গায় গাড়ি জলের তোড়ে ভেসে যেতে দেখা গিয়েছে। সোমবার সকালে থেকেই জলমগ্ন ব্যস্ত রাস্তায় ব্যাপক যানজট। ভোগান্তি পোহাচ্ছেন নিত্য […]

আরও পড়ুন

হিংসা বিধ্বস্ত মণিপুর সফরে রাহুল গান্ধী, জারি একাধিক নিষেধাজ্ঞা

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সোমবার মণিপুর সফরে যাচ্ছেন। বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ার পর এটি তাঁর প্রথম মণিপুর সফর। এর আগে গতবছর মে মাসে মণিপুরে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে রাহুল গান্ধী তৃতীয়বার সেখানে যাচ্ছেন। দিল্লি থেকে শিলচর হয়ে রাহুল মণিপুরের জিরিবাম জেলায় পৌঁছবেন। তিনি সেখানে কয়েকটি ত্রাণ শিবিরও ঘুরে দেখবেন। চুড়াচাঁদপুর এবং বিষ্ণপুর জেলার […]

আরও পড়ুন
error: Content is protected !!