রথযাত্রা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদি

রথযাত্রা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, সকলকে রথযাত্রার শুভেচ্ছা। আমরা সকলেই প্রভু জগন্নাথ দেবের কাছে মাথা নত করে প্রণাম জানাই। তিনি যেন তাঁর আশীর্বাদ আমাদের সকলকে দেন। রথযাত্রা উপলক্ষে গোটা দেশে আজ উৎসবের আমেজ। রথযাত্রা উপলক্ষে পুরীতে বিশাল আয়োজন করা হয়েছে। প্রতিবারের মত এবারেও ভক্তদের ঢল নেমেছে পুরীতে।

আরও পড়ুন

গুজরাতের সুরাতে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত সংখ্যা বেড়ে ৭, এখনও আটকে বহু

গুজরাতের সুরাতে শনিবার ভেঙে পড়েছিল একটি বহুতল ভবন। সেই ঘটনায় এখনও পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে সেই বিল্ডিং ভেঙে পড়ার ১৭ ঘণ্টা পরও ধ্বংসস্তূপে আরও বেশ কয়েকজন আটকে আছে বলে জানা যাচ্ছে। তাঁদেরকে উদ্ধার করার জন্যে অভিযান জারি রয়েছে রবিবার সকালেও। জানা গিয়েছে, বিল্ডিং ভেঙে পড়ার খবর পেয়ে সেখানে উদ্ধারকারী দল পৌঁছায় […]

আরও পড়ুন

উত্তরপ্রদেশের ভেঙে গেল নবনির্মিত রাস্তা, খালের জল ঢুকে নষ্ট চাষজমি, ভাইরাল ভিডিও

মাত্র এক সপ্তাহ আগে তৈরি হওয়া রাস্তা ভেঙে পড়ল বালির বাঁধের মতো। বিহারে একের পর এক সেতু ভেঙে পড়ার ঘটনায় প্রশ্নের মুখে দাঁড়িয়ে নীতিশ কুমারের জেডি(ইউ) সরকার। এবার উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলার রনি হাজিপুরের নবনির্মিত এক রাস্তা চোখের সামনে হুড়মুড় করে ভেঙে পড়ল। জীবন ঝুঁকি নিয়ে সেই ঘটনা ক্যামেরাবন্দিও করলেন কয়েকজন যুবক। ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে […]

আরও পড়ুন

একটানা বৃষ্টির জের, ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে মৃত ১৩

উত্তরপ্রদেশে শুক্রবার থেকে শনিবার রাত পর্যন্ত প্রবল বৃষ্টিতে প্রাণ হারালেন ১৩ জন। আহত বহু। ৭৫টি জেলার মধ্যে ৪৫টিতে অতি ভারি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিজনিত কারণেই প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে।সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ফতেহপুর, রায়বরেলি, বুলন্দশহর, কনৌজ, কৌশাম্বী, মেইনপুরী, ফিরোজাবাদ, প্রতাপগড়, উন্নাও জেলায় প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে। ১৩ জনের মধ্যে বজ্রপাতে মৃত্যু হয়েছে ৩ জনের। ২ জন জলের তোড়ে […]

আরও পড়ুন

ওড়িশায় ঘূর্ণাবর্ত, পশ্চিমবঙ্গে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

রাজ্যে তৈরি হয়েছে বর্ষার পরিস্থিতি। নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। যার কারণে রাজ্যের প্রায় সব জেলাতেই কমবেশী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে , পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত অক্ষরেখা তৈরি হয়েছে। যার কারণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ অক্ষরেখার কারণে ভারী বৃষ্টি না হলেও বর্ষার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে […]

আরও পড়ুন

আগামী ২৩ জুলাই বাজেট, জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী

অবশেষে বাজেটের দিনক্ষণ ঘোষণা করল মোদি সরকার। সরকার গঠন হওয়ার পরেই কবে পরবর্তী বাজেট পেশ হবে তা নিয়ে উৎকণ্ঠা ছিল সাধারণ মানুষের মধ্যে। শনিবার দেশের সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজুজু এক্স হ্যান্ডলে বাজেটের দিনক্ষণ ঘোষণা করেন। জানা গিয়েছে চলতি মাসের ২২ তারিখ থেকে শুরু হবে বাজেট অধিবেশন। চলবে ২২ অগস্ট পর্যন্ত। ভারত সরকারের তরফে দেশের […]

আরও পড়ুন

জম্বু-কাশ্মীরে গুলির লড়াই, শহিদ ১ জওয়ান

সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষে এক জওয়ানের মৃত‍্যু। শনিবার জম্বু কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গিদের সঙ্গে মোকাবিলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই জওয়ান। শেষ পর্যন্ত তাঁর মৃত‍্যু হয়েছে বলেই জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, কুলগাম জেলায় মোদারগাও গ্রামে দুই, তিনজন জঙ্গির লুকিয়ে থাকার খবর পায় গোয়েন্দা বিভাগ। এরপর সিআরপিএফ, সেনাবাহিনী এবং স্থানীয় পুলিশ একসঙ্গে অভিযান চালায়। জঙ্গিদের […]

আরও পড়ুন

অসমে ভয়াবহ বন্যা মৃতের সংখ্যা বেড়ে ৫২, ক্ষতিগ্রস্ত ২৪ লক্ষ মানুষ

অসমে ভয়াবহ বন্যা। বহু মানুষ ঘরছাড়া। মৃত্যুর সংখ্যাও বাড়ছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অসমে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, সব মিলিয়ে ৫২ জনের মৃত্যু হয়েছে এবং কয়েক হাজার মানুষ গৃহহীন হয়েছেন। বন্যার দ্বিতীয়  পর্যায়ে রাজ্যের ৩৫টি জেলার মধ্যে ৩০টি জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজ্যজুড়ে ২৪ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত এক মাস […]

আরও পড়ুন

বিতর্কের মধ্যে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার (NEET-UG) কাউন্সেলিং

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার (NEET-UG) কাউন্সেলিং প্রক্রিয়া। সূত্রের খবর, নিটের প্রশ্নপত্র ফাঁসের বিতর্কের মধ্যেও প্রাথমিকভাবে নিটের কাউন্সেলিং চালিয়ে যেতে চাইছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। তবে এখন অনির্দিষ্টকালের কাউন্সেলিং প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হল। কবে থেকে ফের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে, তা নিয়ে আপাতত কেন্দ্রীয় সরকারের তরফে কিছু জানানো হয়নি। স্নাতক স্তরের সর্বভারতীয় মেডিক্যাল […]

আরও পড়ুন

ব্রিটেনের মন্ত্রী হলেন বাঙালির মেয়ে লিজা নন্দী

এবারের নির্বাচনে ব্রিটেনে রেকর্ড সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিবিদ জয়ী হয়েছেন। যেমন কনজারভেটিভ, তেমনই শাসন লেবার পার্টির থেকেও বহু ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী জিতে হাউজ অফ কমনসে গিয়েছেন এবারে। এর আগে কনজারভেটিভ সরকারের সময়ে একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন ভরতীয় বংশোদ্ভূতরা। প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনক দায়িত্ব সামলেছেন প্রায় দেড় বছর। এর আগে তিনি সেদেশের অর্থমন্ত্রী ছিলেন। এছাড়াও স্বরাষ্ট্র […]

আরও পড়ুন
error: Content is protected !!