জি-৭ বৈঠকে যোগ দিতে ইটালি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি

তৃতীয় দফায় নিজের প্রধানমন্ত্রিত্বে প্রথম কূটনৈতিক ইনিংস শুরু করতে চলেছেন নরেন্দ্র মোদি আমেরিকা এবং ইউরোপের শক্তিধর দেশগুলির সঙ্গে। জি-৭-এর আমন্ত্রণমূলক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার চব্বিশ ঘণ্টার সফরে তিনি যাচ্ছেন ইটালি। সে দেশের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে তাঁর।আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইটালি, ব্রিটেন, জার্মানি ও জাপানকে নিয়ে এই জি-৭-এর পঞ্চাশতম অধিবেশন বসছে ‘নতুন ঠান্ডা […]

আরও পড়ুন

রেস্তরাঁ-মালিককে মারধরের ঘটনায় আগাম জামিন নিতে বারাসত আদালতে সোহম

নিউ টাউনের রেস্তরাঁর মালিককে মারধরের ঘটনায় আগাম জামিন নিতে বারাসত জেলা আদালতে পৌঁছলেন চণ্ডীপুরের বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। আদালত সূত্রে জানা গিয়েছে তেমনটাই। একই সঙ্গে অসমর্থিত সূত্র মারফত এ-ও জানা গিয়েছে, বৃহস্পতিবার আদালতে আত্মসমপর্ণও করতে পারেন সোহম। আর সেই কারণেই তিনি বারাসত আদালতে গিয়েছেন। বৃহস্পতিবার সকালে ১০টা নাগাদ বারাসত জেলা আদালতে ঢুকতে দেখা যায় […]

আরও পড়ুন

খুলে গেল জগন্নাথ মন্দিরের চার দরজা, উন্নয়নের জন্য ৫০০ কোটির তহবিল তৈরির ঘোষণা ওড়িশার বিজেপি সরকারের

নির্বাচনী প্রতিশ্রুতি মেনে জগন্নাথ মন্দিরের চারটি দরজা খুলে দিল ওড়িশার নবনির্বাচিত বিজেপি সরকার। পাশাপাশি, মুখ্যমন্ত্রী মোহন মাঝির সরকার পুরনো এই মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নের জন্য ৫০০ কোটি টাকার বিশেষ তহবিল তৈরির কথাও ঘোষণা করেছে। বুধবার মুখ্যমন্ত্রী মোহন মাঝির মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোভিড আবহে ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের নেতৃত্বাধীন বিজেডি সরকার […]

আরও পড়ুন

কুয়েতের অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ভারতীয়দের দেহ, শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করাচ্ছে কেন্দ্র

কুয়েতের অগ্নিকাণ্ডে নিহতদের অধিকাংশেরই দেহ পুড়ে ছাই হয়ে গিয়েছে। পরিস্থিতি এমন যে, দেহ দেখে তাঁদের শনাক্ত করাই কার্যত অসম্ভব হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। নিহত ভারতীয়দের দেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে কুয়েতে পৌঁছে গিয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ। তিনি […]

আরও পড়ুন

আজ থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু জেলায় জেলায়

গতকাল রাতে বৃষ্টি হয়েছে কলকাতা সহ কয়েকটি জেলায়। তবে দক্ষিণের কিছু জেলায় আজ থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হবে। শুক্রবার থেকে কিছুটা বাড়বে বৃষ্টির পরিমাণ। রবিবার আরও কিছুটা বাড়বে বৃষ্টি। চলতি উইক এন্ডে সাময়িক ভাবে তাপ্রবাহের কবলে বাইরে যেতে চলেছে বাংলা। বৃহস্পতিবার উত্তরের উপরের দিকের ৫ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। মালদহ এবং দক্ষিণ […]

আরও পড়ুন

শুরু হল কৃষকবন্ধু, প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

লোকসভা ভোটের কারণে নির্বাচনী আচরণবিধি লাগু থাকায় এতদিন আর্থিক সাহায্য দিয়ে পাশে থাকতে পারছিলেন না ৷ একথা নিজেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার ভোট মিটতেই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের কাজ শুরু করলেন তিনি ৷এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে মমতা লিখেছেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমাদের কৃষকবন্ধু (নতুন) […]

আরও পড়ুন

দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় মাদক খাইয়ে তৃণমূল নেতাকে পিটিয়ে খুন অভিযোগ পরিবারের

তৃণমূল নেতাকে খুন করার অভিযোগ জীবনতলায়। দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থানার ৭ নম্বর গ্রামের ঘটনা। মৃতের নাম রবীন্দ্রনাথ মণ্ডল। তিনি স্থানীয় ২১৮ নম্বর বুথের তৃণমূলের সম্পাদক ছিলেন। মাদক খাইয়ে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। পরিবারের সদস্যেরা দুই প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ করছেন।  টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে বিবাদ ছিল বলে অভিযোগ। জীবনতলা থানার পুলিশ […]

আরও পড়ুন

বিপর্যস্ত সিকিম ! ফুঁসছে নদী, ভাঙছে রাস্তা-ব্রিজ-বাড়ি

সিকিমে বিপর্যস্ত। জলের তোড়ে ফুঁসছে একাধিক নদী। প্রবল বৃষ্টির জেরে কার্যত ভেঙে পড়েছে প্রতিবেশী রাজ্য সিকিমের যোগাযোগ ব্যবস্থা৷ সিকিমের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের জেরে ভূমিধসের ঘটনা ঘটছে কয়েকদিন ধরেই৷ ধসের জেরে ভেসে গিয়েছে যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ সেতু৷ ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়ি, মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের।এ দিকে, ফের ধসের বলি সিকিমে। এবারে নর্থ সিকিমের লাচুংয়ের কাছে পাখচোক […]

আরও পড়ুন

আমেরিকাকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপের সুপার আটে ভারত

 লড়াইয়ে শেষ হাসি হাসল টিম ইন্ডিয়া। তবে আমেরিকার বিরুদ্ধে এই লড়াইটা ভারতের কাছে মোটেও সহজ ছিল না। সৌজন্যে আমেরিকার বোলিং। মাত্র ১১১ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতকে হারাতে হল তিনটে উইকেট। তবে ১৮.২ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত, হাফসেঞ্চুরি করেন সূর্যকুমার যাদব।এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। নিউ ইয়র্কের আকাশে […]

আরও পড়ুন

ওড়িশায় ১৫ তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন মোহন চরণ মাঝি

ওড়িশায় প্রথমবারের মতো বিজেপি সরকার গঠিত হয়েছে। 52 বছর বয়সী মোহন চরণ মাঝি বুধবার রাজ্যের 15 তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তাঁর সাথে, দুই ডেপুটি সিএম কনক বর্ধন সিংদেব (67) এবং প্রভাবতী পারিদা (57)ও শপথ নিয়েছেন। মাঝি মন্ত্রিসভায় ১৩ মন্ত্রীও শপথ নিয়েছেন। এর মধ্যে রয়েছে সুরেশ পূজারি, রবিনারায়ণ নায়েক, নিত্যানন্দ গন্ড, কৃষ্ণ চন্দ্র পাত্র, পৃথ্বীরাজ […]

আরও পড়ুন
error: Content is protected !!