মধ্যপ্রদেশের ইন্দোরে যাত্রী ট্রেনের মধ্যে উদ্ধার মহিলার টুকরো করা মৃতদেহ

মধ্যপ্রদেশের ইন্দোরে যাত্রীবাহী ট্রেনে উদ্ধার হল মহিলার মৃতদেহ। তাঁর পরিচয় জানতে পারেনি পুলিশ। ট্রেনের মধ্যে টুকরো অবস্থায় উদ্ধার হয়েছে মহিলার দেহ। দুটি ব্যাগে ভরা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশের অনুমান, অন্য কোথাও খুন করে ব্যাগে দেহ ভরে ফেলা হয়েছিল। পুলিশ সূত্রে খবর, মৃতদেহের মাথা থেকে কোমর পর্যন্ত শরীরের উপরের অংশটি ট্রেনে রেখে যাওয়া একটি ট্রলি […]

আরও পড়ুন

শপথগ্রহণের আগে মহাত্মা গান্ধী, অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জ্ঞাপন নরেন্দ্র মোদির

আজ সন্ধে ৭টা নাগাদ তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি। তার আগে সকালে রাজঘাটে গেলেন মোদি। সেখানে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধার্ঘ‍্য জ্ঞাপন করেন। ফুল নিবেদন করে প্রণাম জানান। এরপর পৌঁছন সদৈব অটল স্মৃতিসৌধে। সেখানে অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন। মহাত্মা গান্ধী ও অটল বিহারী বাজপেয়ীকে প্রণামের পর ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে যান তিনি। […]

আরও পড়ুন

নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মল্লিকার্জুন খাড়গে

তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁকে আমন্ত্রণ আগেই জানানো হয়েছিল। কিন্তু উপস্থিত থাকবেন কি না, তা গতকাল পর্যন্ত জানা যায়নি। শনিবার ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে আলোচনার পর রবিবার সকালে কংগ্রেসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রাজ্যসভার বিরোধী দলনেতা হিসেবে আজকের শপথগ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভবনে হাজির থাকবেন খাড়গে। […]

আরও পড়ুন

শীঘ্রই শিয়ালদার ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে, জানাল রেল

শুক্রবার থেকেই শিয়ালদার ১ থাকে ৫ নম্বর প্ল্যাটফম বন্ধ। যার জেরে এক প্রকার আংশিক বন্ধ আছে রেল পরিষেবা। শিয়ালদা উত্তর এবং মেন শাখায় এখনও স্বাভাবিক হয়নি ট্রেন পরিষেবা। রবিবার এমনিতেই কম সংখ্যক ট্রেন চলাচল করে। তার মধ্যেও আজ বাতিল কিছু ট্রেন। কয়েকটি রুটে ট্রেন এক ঘণ্টা দেরিতে চলছে। এর জেরেই সকাল থেকে বিক্ষোভ দেখান যাত্রীরা। […]

আরও পড়ুন

বাংলাদেশের এমপি হত্যা মামলায় অভিযুক্তকে ১৪ দিনের সিআইডি রিমান্ডে পাঠানো হয়েছে

শনিবার বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি সিয়াম হোসেনকে ১৪ দিনের সিআইডি রিমান্ডে দিয়েছে আদালত। শনিবার কড়া নিরাপত্তায় বারাসত আদালতে পেশ করা হয় সিয়ামকে। সরকারি আইনজীবী শুনানিকালে দাবি করেন, সাংসদ হত্যায় ব্যবহৃত অস্ত্র সিয়াম দিয়েছিল। যুক্তিতর্ক শুনানি শেষে বিচারক সঙ্গীতা লাট সিয়ামকে রিমান্ডে পাঠান। সিয়ামের গ্রেপ্তার নিয়ে দুটি ভিন্ন বক্তব্য এসেছে। ঢাকা […]

আরও পড়ুন

কংগ্রেস সংসদীয় দলের সভাপতি নির্বাচিত হলেন সোনিয়া গান্ধী

কংগ্রেস সংসদীয় দলের সভাপতি নির্বাচিত হয়েছেন সোনিয়া গান্ধী। পার্লামেন্টের সেন্ট্রাল হলে দলীয় নেতাদের বৈঠকে সোনিয়ার নাম প্রস্তাব করেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সমর্থন করেছেন গৌরব গগৈ এবং তারিক আনোয়ার। এর আগে কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) বৈঠক হয়। এতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে লোকসভায় বিরোধীদলীয় নেতা করার প্রস্তাবও আনা হয়েছে। সূত্রের খবর, সিডব্লিউসি বৈঠকে এমনও ইঙ্গিত […]

আরও পড়ুন

‘সোহম ঠান্ডা মাথার ছেলে মীমাংসা করে নেবেন’, রেস্তরাঁ মালিকের সঙ্গে বচসার ঘটনায় ফিরহাদ হাকিমের মন্তব্য

অভিনেতা ও বিধায়ক সোহম চক্রবর্তীর শুটিং চলাকালীন একটি রেস্তরাঁর মালিক ও কর্মীদের সঙ্গে বচসা এবং মারধরের যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে । সিপিএম, বিজেপি, কংগ্রেস এই নিয়ে তৃণমূলের সমালোচনা করেছে৷ অন্যদিকে তৃণমূল নেতা তথা কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, ‘‘সোহম ঠান্ডা মাথার ছেলে ৷ […]

আরও পড়ুন

তৃণমূলের সংসদীয় কমিটি গঠন

ভোট মিটতেই গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, শনিবার বিকেলে কালীঘাটে এই বৈঠকে যোগ দেন হবু সাংসদরা। আন্দোলনের জোড় বাড়বে, এমনতাই এদিন স্পষ্টভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে লোকসভার নেতা হিসাবে গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্য়ায়, উপ-দলনেতা হলেন কাকলি ঘোষ দস্তিদার। চিফ হুইপ হলেন কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়। অন্যদিকে রাজ্যসভার নেতা হিসাবে থাকছেন […]

আরও পড়ুন

ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুলকেই বিরোধী দলনেতা চাইছে কংগ্রেস শিবির

এই অষ্টাদশ নির্বাচনে কংগ্রেসের রেজাল্ট নিয়েও বিশ্লেষণ হচ্ছে বৈঠকে। এইবারের নির্বাচনে ওয়ানাড় ও রায়বারেলি দুটি কেন্দ্র থেকেই জয়লাভ করেছেন সোনিয়া তনয়। তাঁর কাছে ধরাশায়ী হয়েছে বিজেপি। এদিন বৈঠক শুরু হওয়ার আগে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য তথা তামিলনাড়ুর সাংসদ মানিকম ঠাকুর বলেন, “এই বৈঠকে আমরা কংগ্রেসের ফলাফল নিয়ে আলোচনা করব। যে যে জায়গায় খামতি রয়েছে সেগুলো পর্যালোচনা […]

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর শপথ গ্রহণকে কেন্দ্র করে নিরাপত্তার চাদর রাজধানীতে

রবিবার সন্ধেতেই প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ নেবেন নরেন্দ্র মোদি। রাজধানীতে তাই এখন চূড়ান্ত ব্যস্ততা। গোটা দিল্লিতে এখন থেকেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তার জালে মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে। থাকছে ৫ কোম্পানি আধা সামরিক বাহিনী, এনএসজি কমাণ্ডার। রয়েছে ড্রোনে নিষেধাজ্ঞা। শপথগ্রহণকে কেন্দ্র করে সেজে উঠছে রাষ্ট্রপতি ভবন। বিভিন্ন হোটেলগুলিতে […]

আরও পড়ুন
error: Content is protected !!