বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে যেন সেই ভূমিকা যথাযথভাবে পালন করলেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায়। বলিউড তারকাদের সামনে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ঢালাও প্রশংসা করলেন তিনি। কীভাবে বাংলা সারা দেশকে একের পর এক প্রতিভা দিয়ে গিয়েছে সলমনের সামনেই সেকথা বললেন ‘দাদা’। এর পরই আবার সৌরভ বলেন, “সলমন খান শুধু ভারতে নয়, সারা বিশ্বে বিশাল বড় […]

আরও পড়ুন

বাংলাই এখন সিনেমা তৈরির জন্য আদর্শ গন্তব্যস্থল: মুখ্যমন্ত্রী

আজ শুরু হল ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। দেশ-বিদেশের চলচ্চিত্র জগতের তারকাদের উপস্থিতিতে বাংলার রাজ্য সঙ্গীত দিয়ে শুরু হল উদ্বোধনী অনুষ্ঠান। এবার চলচ্চিত্র উৎসবে প্রথম এলেন সলমন খান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে তিনি এবারের চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন। সূচনায় ‘বাংলার মাটি বাংলার জল’ গানটি সমবেতভাবে গাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, অদিতি মুন্সি, রূপঙ্কর […]

আরও পড়ুন

‘ইন্ডিয়া’ জোটের বুধবারের বৈঠক স্থগিত করে দিল কংগ্রেস

তিন রাজ্যে ভরাডুবির পরই ইন্ডিয়া জোটের বৈঠকের ডাক দিয়েছিল কংগ্রেস। বুধবার দিল্লিতে নিজের বাসভবনে বৈঠকের ডাক দিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। কিন্তু, হঠাৎ করে কংগ্রেসের একতরফাভাবে বৈঠক ডাকার সিদ্ধান্তে অসন্তোষ দেখা দেয় ইন্ডিয়া জোটে। এর পরেই ইন্ডিয়া জোটের বৈঠক স্থগিত করে দিল কংগ্রেস। ৬ ডিসেম্বর ইন্ডিয়া জোটের বৈঠক আপাতত স্থগিত করা হচ্ছে বলে কংগ্রেসের তরফে […]

আরও পড়ুন

প্রয়াত সিআইডি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা দীনেশ ফড়নিস

প্রয়াত সিআইডি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা দীনেশ ফড়নিস। ওই ধারাবাহিকের ফ্রেডরিকসের চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন দীনেশ। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় ভর্তি ছিলেন তিনি। আজ, মঙ্গলবার মৃত্যু হয়েছে তাঁর। অভিনেতার লিভারের সমস্যা ছিল। দীনেশের মৃত্যুর খবর জানিয়েছেন অভিনেতা দয়ানন্দ শেট্টি।

আরও পড়ুন

বিদ্যুৎ বিভ্রাটের জেরে বন্ধ মেট্রো পরিষেবা

অফিস যাওয়ার ব্যস্ততার মাঝেই হঠাৎই থমকে গেল মেট্রো পরিষেবা৷ পার্ক স্ট্রিট থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো চলাচল সমস্যা দেখা দেয়৷ আপ এবং ডাউনে দু’টি করে মেট্রো চলার বদলে পার্ক স্ট্রিট থেকে সেন্ট্রাল পর্যন্ত একটি করে মেট্রো চলাচল করেছে। দু’টির বদলে একটি করেই মেট্রো চলেছে রবীন্দ্রসদন এবং পার্কস্ট্রিটের মধ্যেও৷ সূত্রের খবর অনুযায়ী, বৈদ্যুতিক বিভ্রাটের কারণেই বিঘ্নিত হয়েছে […]

আরও পড়ুন

থাইল্যান্ডে ডাবল-ডেকার বাস দুর্ঘটনায় মৃত ১৪

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে গাছের সঙ্গে একটি ডাবল-ডেকার বাসের ধাক্কা লেগেছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩২ জন। পুলিশ এমনটি জানিয়েছে। দূরপাল্লার কোচটি ব্যাংকক থেকে সুদূর দক্ষিণে যাচ্ছিল। রাষ্ট্রীয় মালিকানাধীন বাস অপারেটর ট্রান্সপোর্ট কোম্পানি এক বিবৃতিতে বলেছে, আহত সবাইকে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

আরও পড়ুন

ইন্দোনেশিয়ায় ভয়ংকর অগ্ন্যুৎপাত, মৃত্যু ১১ পর্বতারোহী, নিখোঁজ ১২

 ইন্দোনেশিয়ায় মাউন্ট মারাপি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ১১ পর্বতারোহীর মৃত্যু ঘটেছে। ঘটনায় নিখোঁজ ১২ জন। সুমাত্রার মাউন্ট মারাপি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছিল। ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার পর্বতারোহীদের মরদেহ খুঁজে পাওয়া গিয়েছে। উদ্ধারকারীরা আহত ব্যক্তিদের পর্বত থেকে নামানোর জন্য প্রাণপণ চেষ্টা করছেন। আশপাশের গ্রামগুলি ধোঁয়া ও ছাইয়ে ছেয়ে যায়। অগ্ন্যুৎপাতের কারণে বেশ কয়েকজন পর্বতারোহী মাউন্ট মারাপিতে আটকে […]

আরও পড়ুন

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা নারায়ণ বিশ্বাস

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা নারায়ণ বিশ্বাস। আজ, মঙ্গলবার সকালে কলকাতার এক সরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। দীর্ঘদিন ধরেই লিভারের অসুখে ভুগছিলেন ওই সিপিএম নেতা। বর্তমানে তিনি সিপিএমের দক্ষিণ দিনাজপুর জেলার সম্পাদক পদে ছিলেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া জেলার কর্মী-সমর্থকদের মধ্যে।

আরও পড়ুন

প্রথমবার ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে সলমন খান

২৯-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে ইতিমধ্যেই টানটান উত্তেজনা শহর জুড়ে৷ কলকাতা শহর জুড়ে এখন শুধু সিনেমার মরশুম৷ আজ থেকে শুরু হচ্ছে ২৯-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ ৫ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত শহরে অনুষ্ঠিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার বিকাল ৪টে থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। ইতিমধ্যেই ২৯-তম […]

আরও পড়ুন

কর্ণাটকের ৪০ জন মৎসজীবীকে নিয়ে আরব সাগরে নিখোঁজ নৌকা

কর্ণাটকের ৪০ জন মৎসজীবীকে নিয়ে আরব সাগরে গত সপ্তাহ থেকে নিখোঁজ একটি মাছ ধরার নৌকা।  ঘটনাটি কর্ণাটক রাজ্যের উত্তর কন্নড় জেলার কারওয়ার থেকে জানা গেছে। সংবাদ মাধ্যম সূত্রের খবর গত সপ্তাহ থেকে আরব সাগর সংলগ্ন কর্ণাটকের উপকূলীয় অঞ্চলে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হয়েছিল। সেই সময় থেকে মৎসজীবীদের সমুদ্রে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা ছিল। তারই মধ্যে ৪০ জনের ওই দলটি একটি নৌকা […]

আরও পড়ুন
error: Content is protected !!