```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বিদ্যুৎ বিভ্রাটের জেরে বন্ধ মেট্রো পরিষেবা

অফিস যাওয়ার ব্যস্ততার মাঝেই হঠাৎই থমকে গেল মেট্রো পরিষেবা৷ পার্ক স্ট্রিট থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো চলাচল সমস্যা দেখা দেয়৷ আপ এবং ডাউনে দু’টি করে মেট্রো চলার বদলে পার্ক স্ট্রিট থেকে সেন্ট্রাল পর্যন্ত একটি করে মেট্রো চলাচল করেছে। দু’টির বদলে একটি করেই মেট্রো চলেছে রবীন্দ্রসদন এবং পার্কস্ট্রিটের মধ্যেও৷ সূত্রের খবর অনুযায়ী, বৈদ্যুতিক বিভ্রাটের কারণেই বিঘ্নিত হয়েছে মেট্রো পরিষেবা৷ সমস্যার সমাধানে ইতিমধ্যেই তৎপর মেট্রো রেল৷ সমস্যার সমাধানে পার্ক স্ট্রিট স্টেশনে পৌঁছে যান ইঞ্জিনিয়াররাও৷ কিছু ক্ষণের মধ্যেই পরিষেবা চালু করা যাবে বলেই আশা মেট্রো কতৃপক্ষের৷ যোগাযোগের অন্যতম সেরা মাধ্যম মেট্রো৷ অফিস টাইমের সময়ে এই বিভ্রাট হওয়ায় মেট্রো যাত্রীরা বিরাট সমস্যার মুখে পড়েছে৷ সূত্র মারফত জানা গিয়েছে, এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি মেট্রো পরিষেবা।

error: Content is protected !!