```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বাংলাই এখন সিনেমা তৈরির জন্য আদর্শ গন্তব্যস্থল: মুখ্যমন্ত্রী

আজ শুরু হল ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। দেশ-বিদেশের চলচ্চিত্র জগতের তারকাদের উপস্থিতিতে বাংলার রাজ্য সঙ্গীত দিয়ে শুরু হল উদ্বোধনী অনুষ্ঠান। এবার চলচ্চিত্র উৎসবে প্রথম এলেন সলমন খান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে তিনি এবারের চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন। সূচনায় ‘বাংলার মাটি বাংলার জল’ গানটি সমবেতভাবে গাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, অদিতি মুন্সি, রূপঙ্কর বাগচী, মনোময় ভট্টাচার্য, ইমন চক্রবর্তী। মুখ্যমন্ত্রীর লেখা গানে, ডোনা গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় নৃত্য পরিবেশন করেন দীক্ষামঞ্জরির শিল্পীরা। উদ্বোধনের পর বেজে উঠল অরিজিৎ সিংয়ের গাওয়া থিম সং। বিশেষ অনুরোধে মঞ্চে গানের তালে পা মেলালেন সলমন, শত্রুঘ্ন সিনহা, অনিল কাপুর, সোনাক্ষি, মহেশ ভাট। উৎসাহ দেন মুখ্যমন্ত্রী স্বয়ং। এদিন “কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব”-এর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বাংলাই এখন সিনেমা তৈরির জন্য আদর্শ গন্তব্যস্থল। মুম্বাই বা বলিউড-এর সিনেমা নির্মাতাদের প্রতি তিনি টলিউড-এর সঙ্গে কাজ করার আহ্বান জানান। তুলে ধরেন এই বাংলার সিনেমার প্রয়োজনে বৈচিত্র্যময় বিভিন্ন জায়গার কথা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠানে এদিন ছিল চাঁদের হাট। হিন্দি সিনেমার তারকা সলমন খান, পরিচালক মহেশ ভাট, অনিল কাপুর, সোনাক্ষী সিনহার সঙ্গে ছিলেন শত্রুঘ্ন সিনহার মতো তারকারাও। ছিলেন বাংলা সিনেমার নবীন ও প্রবীণ তারকারাও। সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখার্জি, লিলি চক্রবর্তী, রঞ্জিৎ মল্লিক, দীপঙ্কর দে যেমন ছিলেন তেমনি ছিলেন দেব, রাজ চক্রবর্তীর মতো তারকারাও। ছিলেন পরিচালক সন্দীপ রায় এবং গৌতম ঘোষের মতো প্রখ্যাত চিত্র পরিচালকরাও। সিনেমার প্রতি বাংলার মানুষের ভালোবাসার উল্লেখ করে মমতা বলেন, “বাংলার মানুষ সিনেমা ভালোবাসেন। তাকে কদর করতে জানেন। বাংলার চিত্র পরিচালকদের অবদান অনস্বীকার্য।” মমতার কথায়, “সিনেমার ভাষা সর্বজনীন। বাংলা হল ভারতের সংষ্কৃতির রাজধানী। বাংলার সিনেমা এগিয়ে চলেছে।” এদিন বক্তব্য পেশের সময় অভিনেতা ও তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহসীকতার সঙ্গে এগিয়ে যেতে আহ্বান জানান। উত্তরে মমতা জানান, “বাংলা কাউকে ভয় পায় না। আমরা ভারতকে ভালোবাসি। তার জনগণকে ভালোবাসি। আমরা মানবিকতার পক্ষে।” তিনি জানান, শারীরিক কারণে অমিতাভ বচ্চন আসতে পারেননি। শাহরুখ খান ব্যস্ত তাঁর মেয়ের সিনেমা “প্রোমোট”-এর জন্য। সলমান খান থেকে অনিল কাপুর, সকল বক্তাই এদিন প্রশংসা করেন মমতার। মঞ্চে এদিন অন্যান্যদের সঙ্গে ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যসচিব এইচকে দ্বিবেদীসহ উৎসব উপলক্ষে আসা বিভিন্ন দেশের বিশিষ্টরা। রাজ্যের ২৯তম এই চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছে ৩৯টি দেশ। চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত।

error: Content is protected !!