জন্মদিনে মেট্রো সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

১৭ সেপ্টেম্বর, ২০২৩ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৩তম জন্মদিন। প্রতিবছরের মতো এবারেও এদিনটিতেও জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োগ করলেন প্রধানমন্ত্রী। এবারে এক্কেবারে সাধারণ মানুষদের সঙ্গে মেট্রোর ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী। মেট্রোয় থাকা শিশুদের চকোলেটও বিতরণ করেন তিনি। তুললেন সেলফিও। জন্মদিনের দিনে সাধারণ মানুষের সঙ্গে খোশ মেজাজে দেখা গেল মোদিজীকে।

আরও পড়ুন

শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা UNESCO-র

শান্তিনিকেতনের মুকুটে নয়া পালক। ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করল ইউনেস্কো। রবিবার সেকথা ঘোষণা করে ইউনেস্কো। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের উপদেষ্টা সংস্থা ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মনুমেন্টস অ্যান্ড সাইটসের তরফে শান্তিনিকেতনের নাম সুপারিশ করা হয়েছিল আগেই। অবশেষে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেল শান্তিনিকেতন। প্রসঙ্গত, ২০১০ সালে তৎকালীন কেন্দ্রীয় সংস্কৃতি সচিব জহর সরকার এবং পুরাতত্ত্ব সর্বেক্ষণের তৎকালীন ডিরেক্টর গৌতম […]

আরও পড়ুন

এবার ব্যাংক গ্যারান্টি ছাড়াই ৩ লক্ষ টাকা ঋণ, জন্মদিনে কল্পতরু প্রধানমন্ত্রী মোদি

লোকসভা ভোটের আগে মন জয়ের চেষ্টা! রবিবার ৭৩ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী। আর এদিনই ঘোষণা করলেন ‘পিএম বিশ্বকর্মা যোজনা’। ওবিসি ক্যাটিগোরির কারিগররা ওই যোজনার সুবিধে পাবেন। এবছর স্বাধীনতা দিবসের ভাষণেই ওই প্রকল্পের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই প্রকল্পেরই আজ উদ্বোধন হল। দেশের প্রথাগত শিল্পকর্মকে বাঁচিয়ে রাখাতেই এমন প্রকল্প বলে দাবি কেন্দ্রের। পিএম বিশ্বকর্মা যোজনা-র জন্য কেন্দ্র […]

আরও পড়ুন

রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

রাজ্যপালের বিরুদ্ধে মামলা কলকাতা হাই কোর্টে। রাজ্য সরকারের তরফে বিধানসভায় বিল পাস করা হয়েছিল যে সরকারি বিশ্ববিদ্যালয় গুলির উপাচার্য মুখ্যমন্ত্রী। অভিযোগ, সেই বিলটি আটকে রেখেছে রাজভবন। ফলে তৈরি হচ্ছে সাংবিধানিক সঙ্কট। এক আইনজীবীর করা মামলায় মঙ্গলবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের হলফনামা তলব করেছেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়।রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয় গুলিতে মুখ্যমন্ত্রীকে উপাচার্য করা নিয়ে বিধানসভায় বিল পাশ […]

আরও পড়ুন

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে নবান্নে ভার্চুয়ালি জরুরি বৈঠকে স্বরাষ্ট্র সচিব

ডেঙ্গি পরিস্থিতি নিয়ে রবিবার সকালে জরুরি বৈঠক হল নবান্নে। রবিবার সকাল ১১ টা থেকে প্রায় দেড় ঘণ্টার বৈঠক ভার্চুয়ালি করলেন স্বরাষ্ট্র সচিব ডেঙ্গি পরিস্থিতি নিয়ে। স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে জরুরি বৈঠকে বসেন বিভিন্ন জেলার জেলাশাসক, মিউনিসিপল কমিশনার, বিভিন্ন জেলার মেডিক্যাল কলেজ-সহ স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে। “কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে অযথা জল জমে থাকছে। সেগুলির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ […]

আরও পড়ুন

মধ্যপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পিকআপ ভ্যান, মৃত ৪

ভয়াবহ পথ দুর্ঘটনা মধ্যপ্রদেশে। জাতীয় সড়কে পিকআপ ভ্যান উল্টে প্রাণ হারালেন ৪ জন। আহত একাধিক। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধেয়। ভিন্দ জেলার জাতীয় সড়কে। যাত্রীবাহী পিক আপ ভ্যানটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলে চারজন যাত্রীর মৃত্যু হয়েছে। স্থানীয়রাই পুলিশে খবর দেন। দ্রুত আহত ও নিহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। […]

আরও পড়ুন

নিজের জন্মদিনে দেশবাসীকে ‘যশোভূমি’ উৎসর্গ প্রধানমন্ত্রীর

আজ, রবিবার ১৭ সেপ্টেম্বর, ২০২৩ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৩তম জন্মদিন। এদিন সকাল ১১ টায় নয়াদিল্লির দ্বারকায় ভারতকে তিনি উৎসর্গ করবেন ভারতের আন্তর্জাতিক সম্মেলন এবং এক্সপো সেন্টারের প্রথম ধাপ, ‘যশোভূমি’ । সূত্রের খবর যশোভূমি বিশ্বের বৃহত্তম MICE (মিটিং, ইনসেনটিভ, কনফারেন্স এবং এক্সিবিশন) বিশ্বমানের উন্নত হলের মধ্যে একটি হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।  কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে […]

আরও পড়ুন

ব্রাজিলে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, মৃত ১৪

ব্রাজিলে বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৪ জন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার উত্তর অ্যামাজনে ভেঙে পড়ে একটি যাত্রীবাহী বিমান। রাজধানী মানউস থেকে ৪০০ কিলোমিটার দূরে বার্সেলসে বিমানটি ভেঙে পড়ে। কী কারণে হঠাৎ মাঝ আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ল বিমানটি, তা এখনও জানা যায়নি। বিমানে ১২ জন যাত্রী ছাড়াও ২ জন ক্রু মেম্বার ছিলেন। দুর্ঘটনায় সকলেরই মৃত্যু […]

আরও পড়ুন

আজ হাওড়া ডিভিশনে বাতিল ১৬ লোকাল ট্রেন

আজ, রবিবার হাওড়া ডিভিশনে ১৬টি লোকাল ট্রেন বাতিল থাকবে। ছুটির দিনেও যাঁরা বেরবেন, তাঁদের দুর্ভোগের মুখে পড়তে হতে পারে। মূলত রেলের পরিকাঠামোগত বিভিন্ন সংস্কারের জন্য এদিন লোকালগুলি বাতিল করা হয়েছে। ট্র্যাক, সিগন্যাল, ওভারহেড ইলেকট্রিফিকেশন সহ একাধিক ক্ষেত্রে জরুরি কাজগুলি করা হবে এদিন। লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখে কাজ হবে বলে বন্ধ রাখতে হবে বেশ কিছু […]

আরও পড়ুন

আজ মাদ্রিদ থেকে বার্সেলোনা যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাদ্রিদ সফর শেষ। আজ রবিবার তিনি হাইস্পিড ট্রেন ‘‌আভে’তে চড়ে‌ রওনা দেবেন স্পেনের আরেক শহর বার্সেলোনার উদ্দেশে। তিন ঘণ্টার এই যাত্রা পথ পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। কারণ যাত্রাপথের দৃশ্যাবলি। পাহাড়, পাইন জঙ্গল, লেক এবং সর্বোপরি সমুদ্র। ট্রেনটির যাত্রাপথের অনেকটাই ভূমধ্যসাগরের উপকূল ঘেঁেষে। ফলে সব মিলিয়ে যথেষ্ট আকর্ষণীয় হবে বলেই মনে করা হচ্ছে। […]

আরও পড়ুন
error: Content is protected !!