রিয়েল মাদ্রিদ স্টেডিয়াম পরিকাঠামো ব্যবস্থা ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী

মাদ্রিদের বিশ্বখ্যাত রিয়েল মাদ্রিদের নিজস্ব অ্যাটলেটিকো ফুটবল স্টেডিয়ামের পরিকাঠামো ব্যবস্থা ঘুরে দেখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গী ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন মাদ্রিদে ছুটির দিন। তাও স্টেডিয়াম পরিকাঠামো দেখার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তা জেনেই সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান লা লিগা কর্তৃপক্ষ। এদিন মাদ্রিদের সময় অনুযায়ী বিকেলে সেখানে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং […]

আরও পড়ুন

মন্দিরবাজারে কলেজ ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ‘গণধর্ষণ’! ভিডিও তুলে ব্ল্যাকমেইলের অভিযোগ

কলেজ ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করার পর তার নগ্ন ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি। এলাকার ২ যুবকের বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগে তোলপাড় দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার। নির্যাতিতা কলেজ ছাত্রীর অভিযোগ, থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হলেও পুলিস অভিযুক্তদের গ্রেফতার করছে না। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পরিবারের লোকজন এই […]

আরও পড়ুন

নির্মীয়মাণ ফ্ল্যাটে লিফটের কেবল ছিঁড়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮

গ্রেটার নয়ডা পশ্চিমে আম্রপালি ড্রিম ভ্যালি সোসাইটির টেকজোন-৪ এলাকায় একটি নির্মীয়মাণ ফ্ল্যাটে লিফটের কেবল ছিঁড়ে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন চারজন। পাঁচজন শ্রমিকের মধ্যে চারজন জখম হয়েছিলেন বলে খবর। জানা গিয়েছে, আজ, শনিবার সকালে সেই চারজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৮। শুক্রবার পর্যন্ত ৪ জন মারা গিয়েছিলেন। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, এনবিসিসি দ্বারা […]

আরও পড়ুন

উত্তরপ্রদেশ লখনউয়ে বাড়ির ছাদ ধসে পড়ে একসঙ্গে পরিবারের ৫ জনের মৃত্যু

উত্তরপ্রদেশ লখনউয়ে বাড়ির ছাদ ধসে পড়ে পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার আনন্দ নগর এলাকার পুরাতন রেলওয়ে কলোনিতে একটি বাড়ির ছাদ ধসে পড়ে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, স্থানীয়রা জানাচ্ছে এদিন ভোর ৪-৫ টার মধ্যে ওই বাড়ির ছাদ ভেঙে পড়ে। ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করে পরিবারের পাঁচ জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের প্রত্যেকেই মৃত বলে […]

আরও পড়ুন

নতুন নামে জোট করে দুর্নীতি করতে এসেছে বিরোধীরা, বিহারের জনসভায় অভিযোগ অমিত শাহের

বিরোধীদের ইন্ডিয়া জোট নিয়ে ফের সরব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিহারের মধুবনির বিজেপির এক জনসভায় শাহ বললেন, ” আগে ওরা ইউপিএ নাম দিয়ে জোট করে ১২ লক্ষ কোটি টাকারও বেশী দুর্নীতি করেছে। এবার ওরা নতুন নাম দিয়ে দুর্নীতি করার ষড়যন্ত্র করছে। রেলমন্ত্রী থাকার সময় লালুপ্রসাদ যাদব বড় দুর্নীতি করেছিলেন। ইউপিএ নাম নিয়ে ওরা ফিরতে পারবে না […]

আরও পড়ুন

আদালত অবমাননার জেরে তামিলনাড়ু ও কেরলের ডিজিপি-র বিরুদ্ধে মামলা সুপ্রিমকোর্টে

আদালত অবমাননার জেরে তামিলনাড়ু ও কেরলের ডিজিপি-র নামে মামলা সুপ্রিম কোর্টে ।  সনাতন ধর্মের মন্তব্য নিয়ে বিতর্কের জন্য তামিলনাড়ু এবং কেরালার ডিজিপিদের বিরুদ্ধে আদালত অবমাননার প্রক্রিয়া  শুরু করার জন্য সুপ্রিম কোর্টে একটি আবেদন করা হয়েছে। এই নিয়ে সম্প্রতি বিতর্তিক মন্তব্য করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনের পুত্র উদয়নিধি স্ট্যালিন। তারপর থেকেই বিতর্ক দানা বেঁধেছে চারিদিকে। এর মাঝেই ঘৃণ্য […]

আরও পড়ুন

কলকাতা পুরসভা হাতাহাতি বিজেপি ও তৃণমূল কাউন্সিলরদের

কলকাতা পুরসভায় তুমুল অশান্তি। তৃণমূল-বিজেপি কাউন্সিলরদের মধ্যে হাতাহাতি-মারামারি। অশান্তি থামাতে আসরে নামতে হল মেয়র ফিরহাদ হাকিমকে। আজ শনিবার পুরসভায় তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি কাউন্সিলররা।তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে হামলা চালিয়েছে বিজেপি। পাল্টা বিজেপি বলছে, তৃণমূলের কাউন্সিলররাই মারধর করেছেন তাঁদের। এই ঘটনা নিয়ে বিজেপি আজ বিক্ষোভ দেখায়। এরপর পুরসভার ভিতরেই সাংবাদিক […]

আরও পড়ুন

রামলীলা ময়দানে ধরনা কর্মসূচির নিয়ে ফের দিল্লি পুলিশকে চিঠি তৃণমূলের

বাংলার বকেয়া টাকা আদায়ের দাবিতে পুলিশের কাছে দিল্লিতে ধর্না কর্মসূচির আবেদন তৃণমূলের। বাংলার মানুষকে সঙ্গে নিয়ে দিল্লি যাওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন্দ্র বারবার রাজধানীতে তৃণমূলের ধর্না কর্মসূচির অনুমতি বাতিল করে দেওয়া হয়। ফের একবার নিয়ম মেনে দিল্লি পুলিশের কাছে আবেদন করল ঘাসফুল শিবির। আগামী ৩০ সেপ্টেম্বর […]

আরও পড়ুন

দমদম স্টেশনে লাইনচ্যুত কল্যাণী–মাঝেরহাট লোকাল ট্রেন

 দমদম স্টেশনে লাইনচ্যুত লোকাল ট্রেন। শনিবার সকালে দমদম স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে লোকাল ট্রেনের একটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। জানা গেছে এদিন, দমদমে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে লাইনচ্যুত হয় ডাউন কল্যাণী–মাঝেরহাট লোকাল ট্রেন। দুর্ঘটনার ফলে কামরার মাঝের দিকের দুটো চাকা লাইন থেকে নেমে যায় বলে খবর। শনিবার প্রায় দশটা নাগাদ ঘটনাটি […]

আরও পড়ুন

একতরফা উপাচার্য নিয়োগ চলবে না, রাজ্যপাল উপাচার্যদের নির্বাচন কর্তা নন, কড়া বার্তা সুপ্রিমকোর্টের

একতরফা রাজ্যপালের সিদ্ধান্তে আর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নয়। এবার সার্চ কমিটি গঠন করবে খোদ সুপ্রিম কোর্ট। তাদের সুপারিশ অনুযায়ী ঠিক হবে রাজ্যের কোন বিশ্ববিদ্যালয়ে কে হবেন স্থায়ী (রেগুলার) উপাচার্য। যতদিন না তাঁদের নিয়োগ হচ্ছে, ততদিন অস্থায়ীরা কাজ চালিয়ে যাবেন। শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা এক মামলায় এমনই নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। ফলে এখন থেকে রাজ্যের […]

আরও পড়ুন
error: Content is protected !!