```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মন্দিরবাজারে কলেজ ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ‘গণধর্ষণ’! ভিডিও তুলে ব্ল্যাকমেইলের অভিযোগ

কলেজ ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করার পর তার নগ্ন ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি। এলাকার ২ যুবকের বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগে তোলপাড় দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার। নির্যাতিতা কলেজ ছাত্রীর অভিযোগ, থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হলেও পুলিস অভিযুক্তদের গ্রেফতার করছে না। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পরিবারের লোকজন এই কথা অস্বীকার করে গোটা বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছেন। নির্যাতিতার অভিযোগ, গত বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ তিনি ব্যাঙ্কে যান। সেখানে তার প্রেমিকের সঙ্গে দেখা করেন। সেই সময় এলাকার ২ যুবক তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে সেকেন্দারপুর মোড়ের একটি ঘরের মধ্যে ঢুকিয়ে গণধর্ষণ করে। এরপর তার নগ্ন ভিডিও মোবাইলে তুলে নিয়ে হুমকি দেয়, যদি বিষয়টি কাউকে জানানো হয় তাহলে তার নগ্ন ছবি ভাইরাল করে দেওয়া হবে। তাকে তাদেরকে ব্ল্যাকমেইল করে টাকাও নেওয়া হয়। এমনকি তাকে হুমকিও দেওয়া হয় যে পরবর্তী সময়ে তাদের ডাকে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হবে। তা না হলে তার নগ্ন ছবি ভাইরাল করে দেওয়া হবে। ঘটনার পর বৃহস্পতিবার রাতে মন্দিরবাজার থানায় অভিযুক্ত দুই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ছাত্রী। ছাত্রীর পরিবারের অভিযোগ, ঘটনায় অভিযোগ করলেও পুলিস কোন পদক্ষেপ নেয়নি। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্তরা। অবশ্য এই ঘটনায় অভিযুক্ত এক যুবকের স্ত্রী বলেন যেহেতু তারা তৃণমূল কংগ্রেস করেন তাই চক্রান্ত করে তার স্বামীকে ফাঁসানো হচ্ছে। ছাত্রীর পরিবারের লোকজন আইএসএফের কর্মী সমর্থক বলে দাবি করেন অভিযুক্তের স্ত্রী ।

error: Content is protected !!