```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

গুজরাতের জামনগরের কাছে ভেঙে পড়ল সেনার জাগুয়ার যুদ্ধবিমান

দুর্ঘটনার মুখে ভারতীয় বায়ু সেনার যুদ্ধবিমান। প্রতিরক্ষা বাহিনী সূত্রের খবর, গুজরাটের জামনগরের কাছে ভেঙে পড়েছে ভারতীয় বায়ু সেনার জাগুয়ার যুদ্ধবিমান। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জাগুয়ারের দুর্ঘটনার একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে দাউদাউ করে আগুন জ্বলছে বিমানের একটি অংশে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন। সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্ত জাগুয়ার যুদ্ধবিমানে […]

আরও পড়ুন

গুরুতর অসুস্থ লালুপ্রসাদ যাদব, ভর্তি দিল্লির এইমস-এ

স্বাস্থ্যের অবনতি রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালুপ্রসাদ যাদবের। বুধবার দুপুরে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল পাটনার পরস হাসপাতালে। কিন্তু লালুপ্রসাদের শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় সন্ধ্যার মধ্যেই তাঁকে উড়িয়ে নিয়ে আসা হয় নয়াদিল্লিতে। নয়াদিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। জানা গিয়েছে নিম্ন রক্তচাপ এবং রক্তচাপজনিত অন্যান্য জটিলতা রয়েছে আরজেডি প্রধানের। সংবাদ সংস্থা এএনআই-কে পরস হাসপাতালের […]

আরও পড়ুন

ওষুধের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ, ৪ এবং ৫ এপ্রিল প্রতিবাদ মিছিলের ডাক মমতার

ওষুধের দামবৃদ্ধি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, ‘৭৪৮টি ওষুধের দাম বাড়ানো হয়েছে। ১ এপ্রিল থেকে বাড়ানো হয়েছে। এইসব ওধুধ গরিব, সাধারণ মানুষ কেনেন। তাঁদের ক্ষমতা নেই বিদেশে গিয়ে কোটি কোটি টাকা দিয়ে চিকিৎসা করানোর। এগুলির দাম বাড়িয়ে দেওয়া হল। আমি স্তম্ভিত।’ সরাসরি কেন্দ্রীয় সরকারকে নিশানা করে মমতার […]

আরও পড়ুন

লোকসভায় পেশ সংশোধনী ওয়াকফ বিল

সংসদে পেশ হল সংশোধনী ওয়াকফ বিল। বুধবার সংসদের নিম্নকক্ষে এই বিলটি পেশ করেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। এরপর ৮ ঘণ্টা ধরে এই বিল নিয়ে আলোচনা হবে উভয় কক্ষে। তারপর এটির ওপর ভোটাভুটি হবে। লোকসভায় ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫ পেশ হওয়ার আগে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, “আজ ঐতিহাসিক দিন। আজ ওয়াকফ (সংশোধনী) […]

আরও পড়ুন

বিজেপি যুব মোর্চার মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিলেও রুট বদল করল হাইকোর্টের

ভোটার তালিকা থেকে হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়া ও ভুতুড়ে ভোটার তালিকার প্রতিবাদে আজ বিকেলে বিজেপি’র যুব মোর্চার মিছিলে অনুমতি দিলেও রুট বদল করল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের নির্দেশ, ভারতীয় জনতা পার্টির রাজ্য সদর দফতর ৬ মুরলিধর সেন লেন থেকে মিছিল শুরু করে তা ধর্মতলা ওয়াই চ্যানেলে শেষ করতে হবে ৷ ১ হাজারের বেশি কর্মী […]

আরও পড়ুন

হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন অর্জুন সিং, একদিনের জন্য গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ

কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন ব্যারাকপুরের বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং ৷ বৃহস্পতিবার আদালতে শুনানির আগে পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না ৷ বুধবার মৌখিকভাবে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত ৷উল্লেখ্য, ভাটপাড়ায় গুলি চালানোর ঘটনায় ব্যারাকপুর মহকুমা আদালত অর্জুন সিংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ৷ অন্যদিকে, অর্জুন সিং তাঁর বিরুদ্ধে দায়ের […]

আরও পড়ুন

মধ্যপ্রদেশে এনকাউন্টারে খতম ২ মহিলা মাওবাদী

দুই জেলার সীমানায় মাওবাদী নিকেশ অভিযানে মৃত্যু হল দুই মহিলা মাওবাদীর ৷ মধ্যপ্রদেশের বালাঘাট ও মণ্ডলার সীমানায় এই এনকাউন্টার হয় হক বাহিনী ও মাওবাদীদের মধ্যে ৷ বালাঘাটের এসপি রজত সাকলেচা এই এনকাউন্টারের বিষয়টি নিশ্চিত করেছেন ৷ তিনি বলেন, “বুধবার সকালে এই এনকাউন্টার হয় ৷ নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলিযুদ্ধে দুই মহিলা মাওবাদী প্রাণ হারান […]

আরও পড়ুন

প্রয়াত ‘ব্যাটম্যান’ খ্যাত ভ্যাল কিলমার

৬৫ বছর বয়সে প্রয়াত ‘টপ গান’, ‘ব্যাটম্যান ফরএভার’, ‘দ্য ডোরস’ খ্যাত অভিনেতা ভ্যাল কিলমার ৷ মঙ্গলবার রাতে লস অ্যাঞ্জেলসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গিয়েছে ৷ ভ্যালের মেয়ে মার্সেডিজ কিলমার, অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তাঁর বাবা। ২০১৪ সালে গলার ক্যান্সাররের চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছিলেন ৷ অভিনেতার দুটি শ্বাসনালী […]

আরও পড়ুন

মুকুন্দপুরের ফ্ল্যাট থেকে বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার

 শহর কলকাতায় ফের রহস্যমৃত্যু । এবার গলায় ফাঁস লাগানো অবস্থায় বন্ধ ঘর থেকে উদ্ধার হল বৃদ্ধ দম্পতির দেহ। অভিযোগ, ছেলে ও বউমা দীর্ঘদিন ধরে তাঁদের অত্যাচার করতেন । তার জন্যই এই চরম পদক্ষেপ দম্পতির । যদিও এখনও এটা স্পষ্ট নয় যে, তাঁদের খুন করা হয়েছে নাকি তাঁরা নিজেরাই চরম সিদ্ধান্ত নিয়েছেন ৷ ঘটনার তদন্ত শুরু […]

আরও পড়ুন

রামনবমীর কারণে টানা ৮ দিন ছুটি বাতিল পুলিশের, প্ররোচনায় পা দেবেন না, বার্তা মুখ্যমন্ত্রীর

রামনবমীর এখনও বাকি কয়েক দিন। কিন্তু রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তাপমাত্রা এখনই ঊর্ধ্বমুখী। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তির বার্তা দিয়ে বলছেন, ‘প্ররোচনায় পা দেবেন না।’ অন্যদিকে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা ও এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম জানিয়ে দিয়েছেন, অশান্তি রোখার জন্য রাজ্য পুলিশ ‘প্রস্তুত ও কঠোর’৷ এই প্রেক্ষিতেই রাজ্যজুড়ে পুলিশের ছুটি বাতিল করা হয়েছে […]

আরও পড়ুন
error: Content is protected !!