
উল্টোডাঙার মুচিবাজারের বাজ পড়ে এটিএমে আগুন
সাত-সকালে বজ্র-বিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টি কলকাতার বুকে। তাতেই বিপত্তি। উল্টোডাঙা মুচিবাজারের আচমকা বাজ পড়ে আগুন লেগে যায় শহরের একটি এটিএম-এ। ছুটে আসে দমকল বাহিনী। দু-দুটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রিত হয় আগুন। জানা যায়, উল্টোডাঙা মেন রোডে বেসরকারি ব্যাঙ্কের এটিএম-এ বজ্রপাতের ফলে আগুন লেগে যায়। শহরের মধ্যেই বৃষ্টি চলাকালীন হঠাৎ এই অগ্নিকাণ্ড ঘটতে গোটা এলাকায় চাঞ্চ্যল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে সকাল সাড়ে আটটা নাগাদ। তৎক্ষণাৎ খবর যায় দমকলে। এরপরে দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এলেও বিকল হয়ে যায় বেসরকারি সংস্থার এটিএমটি। বন্ধ করে দেওয়া হয় এটিএম-এর শাটার।

