আগামী ২৮ জুন পালিত হবে ঈদ-উল-আজহা

অবশেষে সংশয়ের অবসান। চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৮ জুন সৌদি আরবে মুসলিমদের পবিত্র উ‍ৎসব ঈদ-উল-আজহা পালিত হবে। রবিবার রাতে সৌদি আরবের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, চাঁদ দেখা যাওয়ায় আগামিকাল সোমবার থেকে জিলহজ মাস শুরু হবে। আর জিলহজ মাসের ১০ তারিখে পালিত হয় ঈদ-উল আজহা। সেই হিসেবে ২৮ জুন দেশে ঈদ পালন করা হবে। তবে সৌদিতে ২৮ জুন পালিত হলেও চাঁদ না দেখা যাওয়ায় মুসলিম প্রধান দেশ হিসেবে পরিচিত  মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনেইতে ঈদ-উল-আজহা পালিত হবে পরের দিন ২৯ জুন। জিলহজ মাসের চাঁধের দেখা পাওয়ার জন্য এদিন আকাশপানে চেয়েছিলেন ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমির আধিকারিকরা। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেও চাঁদের দেখা মেলেনি। ফলে মঙ্গলবার থেকে জিলহজ মাস শুরু হবে বলে জানানো হয়েছে। চাঁদ দেখার ওপরেই মুসলিমদের দুই প্রধান পার্বন ঈদ উল-ফিতর ও ঈদ-উল-আজহা কবে পালিত হয় তা নির্ভর করে। প্রতি বছরই এ নিয়ে কিছুটা হলেও সংশয় তৈরি হয়। একাধিক দেশে ভিন্ন ভিন্ন দিনে ঈদ পালিত হয়। ভারত এবং বাংলাদেশে চাঁদ না দেখা গেলে সাধারণত সৌদি আরবে যেদিন ঈদ পালিত হয়, তার পরের দিন উ‍ৎসব পালন করেন মুসলিমরা।

error: Content is protected !!