```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মোমিনপুর যাওয়ার পথেই আটক বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

ধর্মীয় সম্প্রদায়ের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত কলকাতার মোমিনপুর। লক্ষ্মীপুজোর আগের রাত থেকে দুই ধর্মের মানুষের বিরোধিতা এমন চরমে ওঠে, যে গোটা এলাকা জুড়ে প্রায় বন্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনায় পুলিশ ও প্রশাসনের নিষ্ক্রিয়তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যেও আঙুল তুলেছে রাজ্যের প্রধান বিরোধী দল, বিজেপি।  মোমিনপুরের হিংসা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আজ সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু, তার আগে যাত্রার শুরুতেই ঘটল বড়সড় বিঘ্ন। সল্টলেকের বাড়ি থেকে বেরিয়ে মোমিনপুরের উদ্দেশ্যে রওনা হতেই চিংড়িঘাটার মোড়ে তাঁকে গ্রেফতার করে নিল পুলিশ। ইকবালপুরের মতো জায়গায় গণ্ডগোল হলেও কেন চিংড়িঘাটায় তাঁকে গ্রেফতার করা হল, তা নিয়ে জোরালো সওয়াল তুলেছেন বিজেপির কর্মী সমর্থকরা।

error: Content is protected !!