```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ঠাকুরনগর পুলিশ কর্মীদের কাজ করতে বাধা এবং মারধর, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রাজ্য পুলিশের

রবিবারে ঠাকুরনগরের ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে স্বত:প্রণোদিত মামলা রাজ্য পুলিশের ৷ অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পুলিশ কর্মীদের কাজ করতে বাধা দেন এবং তাঁদের উর্দি ধরে টানাটানি করেন। সেই সংঘর্ষের ঘটনায় মোট চারটি মামলা রুজু হয়েছে যার মধ্যে অন্যতম হল রাজ্য পুলিশের তরফ থেকে সুয়োমোটো বা স্বতপ্রণোদিতএকটি মামলা।জানা গিয়েছে গতকাল কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের দেহরক্ষী কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গাইঘাটা ধানের অফিসার ইনচার্জ এবং উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের দায়িত্বে থাকার অন্যান্য পুলিশ কর্মীদের মারধর করেছেন ৷ এই অভিযোগ সামনে এনে এবার পুলিশের তরফ থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে একটি স্বতপ্রণোদিত মামলা রুজ করা হয়েছে। যদিও রাজ্য পুলিশের তরফ থেকে এই বিষয়ে এখনও স্পষ্টভাবে জানানো হয়নি যে তারা মোট কতজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে মামলা রুজু করেছেন। নাম প্রকাশের অনিচ্ছুক ঠাকুরনগর এলাকার দায়িত্বে থাকা একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া এবং একজন অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার পাশাপাশি মারধর করাসহ একাধিক মামলায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।রবিবার এই সংঘর্ষের ঘটনায় উত্তর 24 পরগনার ঠাকুরনগরের এসডিপিও এবং গাইঘাটা থানার অফিসার ইনচার্জসহ 8 জন পুলিশ কর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। পুলিশের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পুলিশ কর্মীদের কাজ করতে বাধা দেন এবং তাঁদের উর্দি ধরে টানাটানি করেন।

error: Content is protected !!