মধ্যপ্রদেশে প্রচার শুরুতেই কংগ্রেসের একগুচ্ছ প্রতিশ্রুতি, সরকার গড়লে ৫০০ টাকায় মিলবে গ্যাস সিলিন্ডার

চলতি বছরের শেষের দিকে মধ্যপ্রদেশের বিধানসভা ভোট। রাজ্যে ভোট প্রচার শুরু করে দিল কংগ্রেস। এদিন সকালে জবলপুরে নর্মদা নদীকে পুজো করে ভোট প্রচারের শঙ্খ বাজিয়ে দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি। নর্মদা পুজোয় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ-সহ দলের রাজ্য নেতৃত্ব। নর্মদায় পুজো দেওয়ার পরে আরতিও করেন প্রিয়াঙ্কা। আরতি শেষে চলে যান জবলপুরের শহিদ স্মারক হিসেবে পরিচিত গোল বাজারে। সেখানে এক বিশাল জনসভায় একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধি। তিনি বলেন, মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার গড়লে ৫০০ টাকায় দেওয়া মিলবে রান্নার গ্যাসের সিলিন্ডার। মহিলাদের দেওয়া হবে মাসিক ভাতা। প্রতিটি পরিবার মাসে বিনা পয়সায় ১০০ ইউনিট বিদ্যু‍ৎ পাবে।

error: Content is protected !!