```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে শিলা বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে শিলা বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাকি সব জেলায়। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়ার সর্তকতা রয়েছে। দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে শিলাবৃষ্টির সতর্কতা জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। অন্যদিকে মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বুধবার থেকে পার্বত্য এলাকার জেলাগুলিতে হালকা বৃষ্টি চললেও বাকি জেলায় বৃষ্টি কমবে।

error: Content is protected !!