```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ঘূর্ণাবর্ত আজ নিম্নচাপে পরিণত হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস

ঘূর্ণাবর্ত আজ, বুধবার নিম্নচাপে পরিণত হবে। ওড়িশাতে প্রবল বৃষ্টির সতর্কতা জারি। এর পরোক্ষ প্রভাব পড়বে বাংলায়। আজ ও আগামিকাল, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির স্পেল। শনিবার থেকে হাওয়া বদল হতে পারে ৷ এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ সকালের দিকে আংশিক মেঘলা আকাশ এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। বেলা বাড়লে মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আগামী ৩ দিন তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গে। শুক্র-শনিবারের মধ্যে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গে।

error: Content is protected !!