```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নরেন্দ্র মোদির রাজ্য গুজরাত থেকেই দ্বিতীয় ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু রাহুলের

আগামী বছর লোকসভা ভোটের আগে বিজেপির উপরে মনস্তাত্ত্বিক চাপ বাড়াতে দ্বিতীয় ‘ভারত জোড়ো’ যাত্রা শুরু করতে চলেছেন রাহুল গান্ধি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খাসতালুক গুজরাত থেকে শুরু হবে ওই যাত্রা। শেষ হবে মেঘালয়ে। মূলত প্রথম ‘ভারত জোড়ো যাত্রা’য় যে সব রাজ্যে যাননি রাহুল, দ্বিতীয় ‘ভারত জোড়ো যাত্রা’য় সেই সব রাজ্যে যেতে পারেন। তবে কবে ওই যাত্রা শুরু হবে তা চূড়ান্ত হয়নি। সূত্রের খবর, চার চলতি বছরের শেষের দিকেই ওই যাত্রা শুরু হতে পারে। পর পর নির্বাচনে হেরে মানসিকভাবে ভেঙ্গে পড়া দলীয় কর্মীদের চাঙ্গা করতে গত বছরের  ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করেছিলেন রাহুল গান্ধি। ৩,৫৭০ কিলোমিটার পথ অতিক্রম করে দেশের ১২টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল ছুঁয়ে ১৩৫ দিন পর তা শেষ হয়েছিল জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে। মূলত দক্ষিণ, মধ্য ও উত্তর ভারতের রাজ্যগুলির মাটি ছুঁয়ে চলেছিল ওই পদযাত্রা। সাধারণ মানুষের পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনদের কাছে ব্যাপক সাড়া পেয়েছিল ওই কর্মসূচি। কর্নাটকে চাঙ্গা হয়েছিলেন কংগ্রেস কর্মীরা। মে মাসের বিধানসভা ভোটে তার রাজনৈতিক ডিভিডেন্ড তুলেছিল দল।প্রথম ‘ভারত জোড়ো যাত্রা’ শেষের পরেই কর্মসূচির সমন্বয়ের দায়িত্বে থাকা জয়রাম রমেশ জানিয়েছিলেন, দ্বিতীয় ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করা হবে। অরুণাচলের পাসিঘাট থেকে গুজরাতের পোরবন্দর পর্যন্ত ওই পদযাত্রা করার পরিকল্পনা রয়েছে। তবে মঙ্গলবার মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলে জানিয়েছেন, ‘রাহুল গান্ধির দ্বিতীয় ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু হবে গুজরাত থেকে। শেষ হবে মেঘালয়ে।’

error: Content is protected !!