```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ডেঙ্গি আক্রান্ত হয়ে ৮ দিন ধরে হাসপাতালে ভর্তি ভূমি পেডনেকর

হাসপাতালে ভর্তি ভূমি পেডনেকর। হাসপাতালের বেড থেকেই নিজের অসুস্থতার খবর জানালেন অভিনেত্রী। অভিনেত্রী লেখেন যে মশার কামড়েই তিনি অসুস্থ, গত আটদিন ধরে ডেঙ্গি আক্রান্ত অভিনেত্রী। নিজের অসুস্থতার কথা জানিয়েই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ভূমি। কিছুদিন আগেই একের পর এক দিওয়ালি পার্টিতে ঝড় উঠেছিলেন ভূমি। পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ভূমির উপস্থিতি উজ্জ্বল।  বুধবার সকালে নিজেই জানালেন বিগত আটদিন হাসপাতালেই কেটেছে তাঁর। হাসপাতাল থেকেই একাধিক সেলফি শেয়ার করে ভূমি লিখেছেন, ‘একটা ডেঙ্গির মশা আমাকে টানা ৮ দিন অত্যাচার করেছে। কিন্তু আজ ঘুম থেকে উঠে ভালো লাগছে তাই সেলফি তোলার কথা ভাবলাম। সবাই সাবধানে থাকবেন, কারণ গত কয়েকদিন আমার এবং আমার পরিবারের জন্য অত্যন্ত কঠিন ছিল। মশা তাড়ানোর ওষুধ এই মুহূর্তে আবশ্যক। নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান। দূষণের পরিমাণ অত্যাধিক বেড়ে যাওয়ায় আমাদের বেশিরভাগেরই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে। আমার পরিচিত বেশ কয়েকজন সম্প্রতি ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। আবারও এক অদৃশ্য ভাইরাস অবস্থা খারাপ করে দিচ্ছে’।

error: Content is protected !!