হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী

গুরুতর অসুস্থ নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী। জানা গিয়েছে, শুক্রবার তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তড়িঘড়ি তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা বিচার করে অ্যাঞ্জিওগ্রাফি করার সিদ্ধান্ত নেন। অ্যাঞ্জিওগ্রাফিতে দেখা যায়, বিভাস চক্রবর্তীর একটি ধমনি ৯৯ শতাংশ ব্লক। সঙ্গে সঙ্গেই প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয়েছে। আপাতত স্থিতিশীল রয়েছেন বিভাস। চিকিৎসকরা জানাচ্ছেন, খুব অল্প সময়ের মধ্যে তাঁকে হাসপাতালে নিয়ে আসায় দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হয়। 

error: Content is protected !!