```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বেসরকারি ব্যাংকে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার ১

বেসরকারি ব্যাংকে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণা। প্রতারণার অভিযোগে গ্রেফতার একজন। এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। জানা গেছে, ২২ ফেব্রুয়ারি ২০২৩-এ সল্টলেকের শান্তিনগর এলাকার বাসিন্দা প্রিয়াঙ্কা দাস বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে, তিনি একটি অনলাইন প্ল্যাটফর্মে তার সিভি আপলোড করেছিলেন। ২৬ ডিসেম্বর ২০২২ সালে তার কাছে একটি ফোন আসে সেখানে এক ব্যক্তি নিজের নাম বলেন অভিজিৎ সাহা। তিনি নিজেকে একটি বেসরকারি ব্যাংকের এইচআর হিসেবে পরিচয় দেয়। তিনি জানান ওই মহিলার সিভির পরিপ্রেক্ষিতে তাঁকে ওই ব্যাংকের ব্যাক অফিস কাজের জন্য নির্বাচন করা হয়েছে। ইন্টারভিউর জন্য তাকে একটি ফর্ম পূরণ করতে হবে এবং এর জন্য তাকে ২২০ টাকা জমা করতে হবে। তিনি সেই ফর্ম ফিলাপ করলে তার কিছুদিন পরেই আরেকটি নম্বর থেকে তাঁর কাছে ফোন করে জানানো হয় তাকে জয়েনিং-এর জন্য আরও ৪০ হাজার টাকা দিতে হবে। এইভাবে বিভিন্নভাবে তাকে ফোন করে তার থেকে মোট ১ লক্ষ ৮৩ হাজার ৮৯২ টাকা নিয়ে নেয় প্রতারকরা। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন তিনি। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে একটি চক্র এই বেসরকারি ব্যাংকের নাম করে প্রতারণা চক্র চালাচ্ছেন। এরপরেই সূত্র মারফত খবর পেয়ে উত্তর ২৪ পরগনার হালিশহরে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস।

error: Content is protected !!